Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হেডকোয়ার্টারে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ জুন ২০২২
হেডকোয়ার্টারে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন
Share on FacebookShare on Twitter

হেডকোয়ার্টারে ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন করলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। সে সময় তিনি প্রিমিয়াম ক্যাটাগরির আইওটি বেজড আপকামিং মডেলের বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরিবর্তিত পরিস্থিতিতে বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে ওয়ালটন সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন সিইও গোলাম মুর্শেদ।

রোববার (২৬ জুন, ২০২২) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে পৌঁছে প্রথমেই বেলুন উড়িয়ে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে’র সূচনা করেন গোলাম মুর্শেদ। পরে তিনি রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই), মানবসম্পদ, মান নিয়ন্ত্রণ বিভাগসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন। তিনি প্রোডাকশন প্ল্যান্টে কর্মরত ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে মত-বিনিময় করেন এবং পণ্যের উৎপাদন প্রক্রিয়ার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নিদের্শনা দেন।

ওয়ালটন সিইও বলেন, এই মুহূর্তে বিশ্ব একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কোভিড-১৯ মহামারি ক্ষতি কাটিয়ে বৈশি^ক অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানো শুরু করেছে, তখন বৈশ্বিক ভূ-রাজনৈতিক সংকট এ পরিস্থিতিকে আরো নাজুক করেছে। যার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য এবং পরিবহন ব্যয় অনেক বেড়েছে। এদিকে ডলারের বিপরীতে টাকার মান কমে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় সিলেট বিভাগে ব্যাপক ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়। তবে খুব শিগগিরই এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করছি।

তিনি বলেন, আমাদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগ চমৎকার কাজ করছে। প্রোডাকশন প্ল্যান্টে আইওটি বেজড প্রিমিয়াম ক্যাটাগরির বিভিন্ন পণ্যের উৎপাদন চলছে। খুব শিগগিরই আমরা ক্রেতাদের হাতে সর্বাধুনিক প্রযুক্তি ও ডিজাইনের অভিজাত মডেলের পণ্য তুলে দিতে পারবো। ক্রেতাদের জন্য আমরা ব্যাপক চমক নিয়ে আসছি।

রেফ্রিজারেশন দিবস উদযাপন বিষয়ে ওয়ালটন সিইও বলেন, শিল্পখাতে আমাদের কিছু দায়িত্ব আছে। যা আমরা এড়িয়ে যেতে পারি না। কারণ দিন দিন বৈশি^ক উষ্ণায়ন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করি, তখন পরিবেশের কথা মাথায় রেখেই তা ডেভেলপ করি। আমাদের সব কাজে পরিবেশের সুরক্ষার বিষয়টি প্রাধান্য পায়।
ওয়ালটনের সদস্যদের উদ্দেশ্যে সিইও গোলাম মুর্শেদ বলেন, পরবর্তী প্রজন্মের উপযোগী বিশ্ব আমাদের রেখে যেতে হবে। এটাই সাসটেইনেবিলিটি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি লক্ষ্য যেন আমরা নিজেদের মধ্যে ধারণ করি। আমরা যখন কোনো কাজ করি, তখন মনে রাখতে হবে ওই ১৭টি লক্ষ্যের সঙ্গে আমি কোনো না কোনোভাবে সংযুক্ত। তাই এসডিজির গোলগুলোর সঙ্গে নিজেদের একীভূত করতে হবে।

তিনি আরো বলেন, দায়িত্বশীলতা বড় একটি বিষয়। আমরা যেখানেই কাজ করি না কেন, দ্বায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। কাজটিকে ধারণ করতে হবে। আমাদের চিন্তাÑভাবনা ও কাজ যেন স্বচ্ছ থাকে এবং তা ভবিষ্যতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। যেখানেই যে কাজ করি না কেন, তা যেন মানুষের মঙ্গলজনক হয়, তাদের কাজে লাগে। আজকে আমরা যে ইনোভেশন করছি, তা ১০ বা ২০ বছর পর মানুষের জন্য কতটুকু উপকারী হবে, সে বিষয়টিতে যেন আমরা গুরুত্ব দেই। আমাদের প্রতিটি পণ্য যেন দীর্ঘ সময়ের জন্য সাসটেইনেবল হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ টেকনিক্যাল অফিসার মগ ইয়াং, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব) শাহাদাত আলম, তানভীর রহমান, তাপস কুমার মজুমদার, ইউসুফ আলী, মোস্তফা নাহিদ হোসেন, ইয়াসির আল ইমরান, নিজাম উদ্দীন মজুমদার, মোহসিন সরদার, মাহফুজুর রহমান, তাহসিনুল হক ও শাহিনূর সুলতানা, এক্সিকিউটিভ ডিরেক্টর তোফায়েল আহমেদ, শাহজালাল হোসেন লিমন, আব্দুল মালেক শিকদার, দিদারুল আলম খান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিলে সারা বিশ্বের ব্যবসায়িক সংগঠন এবং উদ্যেক্তারা ২৬ জুন বিশ্ব রেফ্রিজারেশন দিবস পালনের বিষয়ে একমত হয়। প্রতি বছর নানান আয়োজনে দিবসটি পালন করে আসছে ওয়ালটন। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থার (ইউএনইপি) ওজোন অ্যাকশন বিভাগ রেফ্রিজারেশন দিবস পালনে সমর্থন দেয়। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ‘কুলিং ম্যাটারস’।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল সেন্সরের জনপ্রিয়তা বাড়ছে
নির্বাচিত

স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল সেন্সরের জনপ্রিয়তা বাড়ছে

পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছে: বিটিআরসি
নির্বাচিত

পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছে: বিটিআরসি

দেশের বাজারে এইচপি প্রোবুক ৪০০ সিরিজের ৪৪০ জি৯ মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে এইচপি প্রোবুক ৪০০ সিরিজের ৪৪০ জি৯ মডেলের ল্যাপটপ

কেন স্মার্টফোনের ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ থাকে না
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারির হেলথ পরীক্ষা করার উপায়

শাওমি ১১ ইঞ্চির নতুন ট্যাব আনল
নির্বাচিত

শাওমি ১১ ইঞ্চির নতুন ট্যাব আনল

হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিল ফেসবুক কর্তৃপক্ষ!
নির্বাচিত

হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিল ফেসবুক কর্তৃপক্ষ!

Load More

ট্রেন্ডিং টপিক

বসুন্ধরা শপিং সিটি থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু
বিবিধ

বসুন্ধরা শপিং সিটি থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
প্রযুক্তি সংবাদ

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ জুন ২০২২

হেডকোয়ার্টারে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix