Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 April 2019
৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল
Share on FacebookShare on Twitter

দেখতে আর দশটা গরুর মতোই সাদামাটা। তার পরেও কিন্তু যুক্তরাজ্যের এই গবাদি পশুগুলো ব্যতিক্রমধর্মী। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে তারা অন্যদের থেকে আলাদা। তারা যে ৫জি ইন্টারনেট সংযুক্ত। বলতে গেলে আপনার আমার অনেক আগেই তারা ৫জি ইন্টারনেট সুবিধা উপভোগ করছে।

মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিস্কো সিস্টেম প্রত্যন্ত তিনটি এলাকায় মোবাইল ও ওয়্যারলেসের নেটওয়ার্কের উন্নয়নের জন্য পরীক্ষামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারই অংশ হিসেবে ওই গরুর পালদের ৫জি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে।

অত্যন্ত গতি সম্পন্ন নেটওয়ার্কের প্রতিশ্রুতি দিয়েছে ৫জি। যার ফলে আমাদের জীবন যাপনের সকল পদ্ধতিতে আমূল পরিবর্তন আসবে। স্বয়ংক্রিয়ভাবে চলবে গাড়ি এবং মোবাইলে কোনো সিনেমা ডাউনলোডের ক্ষেত্রে সেকেন্ডেরও কম সময় লাগবে।

তবে ৫জি ব্যাপকহারে চালু হতে আরো কয়েক বছর সময় লাগবে। প্রথমদিকে চীন, জাপান ও যুক্তরাষ্ট্র এটার সুফল পাবে। তবে ২০২৩ সালের আগে ৫জি ব্যাপকহারে বাজারে আসবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্রিটিশ ওই গরুগুলোর গলায় ৫জি ডিভাইস সংযুক্ত করে দেওয়া আছে। ৫জি ব্যবহার করে গরু গুলোর দুধের পরিমাণ ও অন্যান্য হিসেব রাখা হয়। সেগুলো নিয়ন্ত্রণ করা হয় এক রোবটের সাহায্যে।

যখন ওই গরুগুলো দুধ দেওয়ার জন্য প্রস্তুত হয়; তখন ৫জি নেটওয়ার্কের সাহায্যে তা জানা যায়। এমনকি ওই গরুর খাদ্যে কী ধরনের পরিবর্তন আনা দরকার, সেটাও জানা যায়।

ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তায় যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলেরও একটি খামারে একশ ৮০টি গরুর মধ্যে অন্তত ৫০টির কানের সঙ্গে একটি করে ডিভাইস লাগানো হয়েছে। যার সাহায্যে গরুগুলোকে সার্বক্ষণিক মনিটরিং করা যাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ৫জি ব্যবহারের ফলে আমরা অনেক বেশি সুবিধা পাচ্ছি। ইন্টারনেটের ধীরগতি কিংবা সিসিটিভি ক্যামেরার সহায়তা নেওয়ার বালাই নেই। কেবল খামারের ক্ষেত্রেই প্রযোজ্য নয় এটি। ধীরে ধীরে এ প্রযুক্থি ছড়িয়ে দেওয়া হবে।

খামারের মালিক নিক ক্রিস বলেন, আমরা আমাদের প্রতিটি গরুর সঙ্গে ৫জি ডিভাইস সংযুক্ত করবো। এছাড়া খামারের অন্যান্য সব প্রাণীর সঙ্গেও ডিভাইসটি যুক্ত করবো। কারণ যে ধরনের জনবল আমাদের দরকার ছিল এই গরুগুলো নিয়ন্ত্রণের জন্য; তার কয়েকগুণ কমিয়ে দিয়েছে ৫জি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্পিড মাস্টার হোন্ডার সফলতার গল্প!
অটোমোবাইল

স্পিড মাস্টার হোন্ডার সফলতার গল্প!

শাওমি আনছে ২৫৬ মেগাপিক্সেল ক্যামেরা ফোন
নির্বাচিত

শাওমি আনছে ২৫৬ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

বাজারে এলো বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল
অটোমোবাইল

বাজারে এলো বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল

লিংক থ্রির প্যাকেজ পরিবর্তনে গ্রাহকদের ভোগান্তি, অতিরিক্ত চার্জের অভিযোগ
টেলিকম

লিংক থ্রির প্যাকেজ পরিবর্তনে গ্রাহকদের ভোগান্তি, অতিরিক্ত চার্জের অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 April 2019

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল

Techzoom.TV |
TechzoomTV