Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন প্রজন্ম বিনোদনের জন্য প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে : মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 June 2022
নতুন প্রজন্ম বিনোদনের জন্য প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে : মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘নতুন প্রজন্ম চলচ্চিত্র, নাটকসহ বিভিন্ন বিনোদনের জন্য ডিজিটাল প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। তারা প্রেক্ষাগৃহে কিংবা নাট‌্যশালায় যায় না। তারা সোশ্যাল মিডিয়ায় সিনেমা দেখে। তাদের বাদ দিয়ে এ শিল্পে সফল হওয়া যাবে না।’

মন্ত্রী গতরাতে ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলে এএমএবি আয়োজিত বাংলাদেশ ইন্টারন‌্যাশনাল ফেম অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

মোস্তাফা জব্বার প্রেক্ষাগৃহ নির্ভর চলচ্চিত্রের প্রচলিত ব্যবস্থা ডিজিটাল মাধ্যম নির্ভর ব্যবস্থায় রূপান্তরে শিল্পী, কলাকুশলী, নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্বান জানান।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘সিনেমা বা চলচ্চিত্র সব সময়ই প্রযুক্তি নির্ভর শিল্প। এর সঙ্গে জড়িয়ে আছে নিত্যনতুন উদ্‌ভাবন। গণযোগাযোগের ধারায় বিকাশমান একটি শিল্প হলো ডিজিটাল চলচ্চিত্র। নয়া প্রযুক্তিকে ধারণ করেই এর অগ্রযাত্রা। এখানে আছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম সেরা উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে চলচ্চিত্রের। ছায়াছবির সঙ্গে ভিজ্যুয়াল বিশ্বের সমন্বয় থাকায় সাধারণ মানুষের সঙ্গে সবচেয়ে ভালো যোগাযোগ স্থাপন করতে পারে এটি।’

মোস্তাফা জব্বার আরও বলেন, সাপ্তাহিক চিত্রালীসহ দু-একটি বিনোদন পত্রিকার সঙ্গে ১৯৮৩ সালে মাসিক নিপুণ পত্রিকা সংযুক্ত হয়ে এ বিনোদন জগৎকে প্রিন্ট মিডিয়ায় তুলে আনা হয়। ডিজিটাল যুগের বাস্তবতায় আশির দশক কিংবা নব্বইয়ের দশকের বিনোদন মাধ‌্যমগুলো নতুন প্রজন্মের কাছে ক্রমেই অচেনা হয়ে যাচ্ছে।’

মোস্তাফা জব্বার নতুন প্রজন্মকে অত‌্যন্ত সৃজনশীল ও মেধাবী হিসেবে উল্লেখ করে বলেন, ‘১৯৮৭ সালে সিসার হরফের পরিবর্তে কম্পিউটারে বাংলা ফন্ট তৈরি করার জন‌্য এ দেশে আমি একজন প্রোগ্রামার খুঁজে পাইনি। দিল্লিতে ভিন্নভাষী দেবেন্দ্র যোশী নামের একজন প্রোগ্রামারের সহযোগিতায় আমি কম্পিউটারে বাংলা সফটওয়‌্যার তৈরি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন বদলের কর্মসূচি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়‌্যার রপ্তানি করছে। আমরা সৌদি আরবে আইওটি ডিভাইস রপ্তানি করছি। দেশে উৎপাদিত মোবাইল আমাদের মোট চাহিদার শতকরা ৯৬ভাগ মেটাতে পারছে।’

এএমএবি’র কর্ণধার রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে মমতাজ বেগম এমপি এবং চলচ্চিত্র শিল্পাঙ্গনের নবীন ও প্রবীণ শিল্পী, কলাকুশলী, নির্মাতা, স্থানীয় জনপ্রতিনিধি, টিভি ব‌্যক্তিত্বগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মনোনীত শিল্পীদের মধ‌্যে বাংলাদেশ ইন্টার‌ন‌্যাশনাল ফেম অ্যাওয়ার্ড-২০২২ হস্তান্তর করেন মন্ত্রী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের ওপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাজ্য
নির্বাচিত

হুয়াওয়ের ওপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাজ্য

যে কারণে অফলাইনে রাইড শেয়ার করবেন না: জেনে নিন ঝুঁকিগুলো
অটোমোবাইল

যে কারণে অফলাইনে রাইড শেয়ার করবেন না: জেনে নিন ঝুঁকিগুলো

আবিষ্কারের গতি বাড়াবে রোবট বিজ্ঞানী!
প্রযুক্তি সংবাদ

আবিষ্কারের গতি বাড়াবে রোবট বিজ্ঞানী!

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তিতে
প্রযুক্তি সংবাদ

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তিতে

স্যামসাং এর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন
নির্বাচিত

স্যামসাং এর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন

মোবাইল অ্যাপে বিমানের টিকিট অক্টোবর থেকে
প্রযুক্তি সংবাদ

মোবাইল অ্যাপে বিমানের টিকিট অক্টোবর থেকে

Load More

ট্রেন্ডিং টপিক

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 June 2022

নতুন প্রজন্ম বিনোদনের জন্য প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে : মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV