Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেকনিক্যাল স্ট্র্যাটেজিক পার্টনার হুয়াওয়েকে অ্যাওয়ার্ড দিলো বিকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 June 2022
টেকনিক্যাল স্ট্র্যাটেজিক পার্টনার হুয়াওয়েকে অ্যাওয়ার্ড দিলো বিকাশ
Share on FacebookShare on Twitter

সম্প্রতি, দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের কাছ থেকে সম্মানজনক ‘পার্টনার রিকগনিশন অ্যাওয়ার্ড’ পেয়েছে হুয়াওয়ে। ‘টেকনিক্যাল স্ট্র্যাটেজিক পার্টনার’ হিসেবে বিকাশের প্রবৃদ্ধিতে ধারাবাহিক সহায়তার জন্য দেশের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে এ পুরস্কার প্রদান করা হয়।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড থেকে প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার কেভিন শ্যু সম্প্রতি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর।

দীর্ঘ সময়ের সাস্টেইনেবল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে হুয়াওয়ে এবং বিকাশ দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার চিত্র ইতিবাচকভাবে বদলে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে। যৌথ প্রবৃদ্ধির এই যাত্রায় সকল প্রয়োজনে প্রযুক্তিগত এবং কৌশলগত সহায়তা প্রদানে ২০১৭ সাল থেকে বিকাশের পাশে রয়েছে হুয়াওয়ে। বিকাশকে হুয়াওয়ে যেসব সল্যুশন প্রদান করছে তার মধ্যে রয়েছে: মোবাইল মানি ফিনটেক (ওয়ালেট) সল্যুশন (হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সেবা)। হুয়াওয়ে ফিনটেক ওয়ালেট, ফিনটেক ফাইন্যান্স, ফিনটেক পেমেন্ট এবং অ্যাপ্লিকেশন প্রদান করে থাকে। বিকাশ হুয়াওয়ে ফিনটেক ওয়ালেটের অন্যতম গ্রাহক।

হুয়াওয়ে বাংলাদেশের সিটিও কেভিন শ্যু বলেন, “দেশের প্রযুক্তিখাতের জন্য আরও সুফল বয়ে আনতে আমরা সবসময় সহযোগী হিসেবে ভূমিকা পালনে আগ্রহী। বিকাশ শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র এশিয়া এমনকি সারা বিশ্বের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান। দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এমন অসাধারণ একটি প্রতিষ্ঠানের সহযোগী হতে পেরে আমরা গর্বিত। এই সম্মানজনক স্বীকৃতি প্রদানের জন্য আমরা বিকাশকে ধন্যবাদ জানাই।”

বিকাশের সিএফও মইনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, “আমাদের প্রয়োজন অনুযায়ী উন্নত সেবা লাভে বিশ্বখ্যাত আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত উল্লেখযোগ্য। বিকাশের জন্য সময়োপযোগী সহায়তা এবং অত্যাধুনিক প্রযুক্তি প্রদানের মাধ্যমে আমাদের প্রবৃদ্ধির যাত্রায় হুয়াওয়ে বিশ্বস্ত এবং সহযোগীর ভূমিকা পালন করেছে। আর এর ফলে আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছি।”

হুয়াওয়ের উন্নত প্রযুক্তিগত সমাধান বিকাশকে ডিজিটাল ইকোসিস্টেমে এর কার্যক্রম সমৃদ্ধ করতে সক্ষম করেছে। কষ্টার্জিত অর্থ জমা রাখার এবং লেনদেনের নিরাপদ ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে বিকাশ লক্ষাধিক গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর এই যাত্রায় হুয়াওয়ের নিরবিচ্ছিন্ন প্রযুক্তি সহায়তা বিকাশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এই চীনা টেক-জায়ান্ট সারা বিশ্বে এমএফএস/ডিএফএস সল্যুশনের শীর্ষ সরবরাহকারী, যা মোবাইল ওয়ালেট কোরের সম্পূর্ণ ভার্চুয়ালাইজড এবং ক্লাউড-নেটিভ ইমপ্লিমেন্টেশন প্রদান করে থাকে। হুয়াওয়ে বিশ্বের শীর্ষ পর্যায়ের ৮০ শতাংশ এমএফএস/ডিএফএস অপারেটরকে সেবা প্রদান করে এবং এর মধ্যে বিকাশ অন্যতম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে স্যামসাং
নির্বাচিত

দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যালাক্সি ফোল্ড!

১৫ মার্চ থেকে উঠছে তেলের রেশনিং
অটোমোবাইল

১৫ মার্চ থেকে উঠছে তেলের রেশনিং

আসছে লজিটেক জি এক্স প্রো সুপারলাইট ওয়্যারলেস গেমিং মাউস
প্রযুক্তি সংবাদ

আসছে লজিটেক জি এক্স প্রো সুপারলাইট ওয়্যারলেস গেমিং মাউস

ফেসবুকে রিলস দেখতে না চাইলে যা করবেন
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে রিলস দেখতে না চাইলে যা করবেন

শিশুর মোবাইল ফোন আসক্তি কমাবেন যেভাবে
প্রযুক্তি বাজার

শিশুর মোবাইল ফোন আসক্তি কমাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি
প্রযুক্তি সংবাদ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 June 2022

টেকনিক্যাল স্ট্র্যাটেজিক পার্টনার হুয়াওয়েকে অ্যাওয়ার্ড দিলো বিকাশ

Techzoom.TV |
TechzoomTV