Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে এবার ২০ লাখ টাকা পেলেন ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
ওয়ালটন ফ্রিজ কিনে এবার ২০ লাখ টাকা পেলেন ব্যাংক কর্মকর্তা
Share on FacebookShare on Twitter

ওয়ালটনের তিনটি ফ্রিজ ব্যবহার করছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ। দামে সাশ্রয়ী, টেকসই আর দৃষ্টিনন্দন ডিজাইনের জন্যই তার পছন্দ ওয়ালটনের ফ্রিজ। সম্প্রতি গৃহে ব্যবহারের জন্য আরেকটি ফ্রিজ কেনেন শাহাবুদ্দিন। ওয়ালটন থেকে কেনা চতুর্থ ফ্রিজে তার জন্য ছিলো বড় চমক। ঈদুল আযহা উপলক্ষে সারা দেশে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ এর আওতায় ফ্রিজটি কিনে ২০ লাখ টাকা পেয়েছেন শাহাবুদ্দিন আহমেদ।

এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ করে টাকা পেয়েছেন গাজীপুর সদরের কাশিমপুরের লতিফপুর এলাকার পোশাককর্মী পারভিন আকতার এবং ফেনী সদরের ধুমসাদ্দা গ্রামের মোহাম্মদ সবুজ মিয়া। এছাড়া অসংখ্য ক্রেতা বিভিন্ন অংকের কোটি কোটি টাকা এবং ফ্রি পণ্য পেয়েছেন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ কার্যক্রমে স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে ঈদ উৎসবে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান ক্রয়ে ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং কোটি কোটি টাকার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই, ২০২২) খুলনার বয়রা মেইন রোডের জলিল স্মরণীতে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘এ. বি. এস. ইলেকট্রো ওয়ার্ল্ড’-এ শাহাবুদ্দিনের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন খুলনা সিটি মেয়র আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান, খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সিদ্দীকুর রহমান, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, আনিসুর রহমান বিশ্বাস, হাফিজুর রহমান ও আমেনা হালিম এবং ইলেকট্রো ওয়ার্ল্ড শোরুমের স্বত্ত্বাধিকারী আকিব জাবেদ সবুজ প্রমুখ।

জানা গেছে, শাহাবুদ্দিনের বাড়ি যশোর সদরের মাহিদিয়া গ্রামে। তিনি ‘দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড’-এর সাতক্ষীরা শাখায় সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি খুলনার ‘এ. বি. এস. ইলেকট্রো ওয়ার্ল্ড’ থেকে ওয়ালটনের ফ্রিজটি কেনেন তিনি। ফ্রিজ কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন হলে শাহবুদ্দিনের মোবাইলে ২০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায়। ওই টাকায় জমি কিনবেন বলে জানান শাহাবুদ্দিন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র বলেন, এক সময় ইলেকট্রনিক্স পণ্যকে বিলাসী পণ্য বলা হতো। কিন্তু এখন ওয়ালটন তা এমনভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, যাতে এগুলোকে আর বিলাসী পণ্য বলা যায় না। ওয়ালটন দেশেই আন্তর্জাতিকমানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে। ভালোমানের পণ্য ও সেবা আর প্রশংসনীয় কর্মকান্ডের মাধ্যমে সারা দেশে দারুণ জনপ্রিয় ওয়ালটন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ওয়ালটনের মতো দেশীয় কোম্পানিগুলোর পাশে আমাদের থাকতে হবে।

আমিন খান বলেন, ওয়ালটনের পণ্য কিনে একজন ক্রেতা শুধু নিজের উন্নতি করেন না, তারা দেশের উন্নয়নেও অবদান রাখেন। ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডের পণ্য কেনার মাধ্যমে দেশের টাকা দেশেই থাকছে। দেশীয় ব্র্যান্ডের পণ্য কেনার অর্থ হলো দেশকে ভালোবাসা।

কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুততম সময়ে সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে গ্রাহকের ফিডব্যাক ও পণ্য সম্পর্কে তথ্য ডিজিটালি সংরক্ষিত হচ্ছে। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের কারণে বড় ধাক্কা খেতে চলেছে গুগল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কারণে বড় ধাক্কা খেতে চলেছে গুগল

হুয়াওয়ের বিনিয়োগ ‘শিকারি পদক্ষেপ’: পম্পেও
নির্বাচিত

হুয়াওয়ের বিনিয়োগ ‘শিকারি পদক্ষেপ’: পম্পেও

বিপিও সামিট ২০১৯ সফল করতে বাক্যের সঙ্গে ৬ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
প্রযুক্তি সংবাদ

বিপিও সামিট ২০১৯ সফল করতে বাক্যের সঙ্গে ৬ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

বন্ধ হলো ইউটিউবের গেমিং
প্রযুক্তি সংবাদ

বন্ধ হলো ইউটিউবের গেমিং

সাকিবে ফুঁসছে সোশ্যাল মিডিয়া
প্রযুক্তি সংবাদ

সাকিবে ফুঁসছে সোশ্যাল মিডিয়া

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স
টেলিকম

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স

Load More

ট্রেন্ডিং টপিক

মেটা ও স্যামসাংকে টেক্কা দিতে স্মার্ট চশমা বাজারে আনল এক্সরিয়াল
নির্বাচিত

মেটা ও স্যামসাংকে টেক্কা দিতে স্মার্ট চশমা বাজারে আনল এক্সরিয়াল

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই
অটোমোবাইল

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ
টেলিকম

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি বাজার

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশের বাজারে ১০ থেকে...

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জুলাই ২০২২

ওয়ালটন ফ্রিজ কিনে এবার ২০ লাখ টাকা পেলেন ব্যাংক কর্মকর্তা

Techzoom.TV |
TechzoomTV