Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডার্ক ওয়েবে ফাঁস হচ্ছে ব্যাংক কার্ডধারীদের তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ জুলাই ২০২২
ডার্ক ওয়েবে ফাঁস হচ্ছে ব্যাংক কার্ডধারীদের তথ্য
Share on FacebookShare on Twitter

দেশে বিভিন্ন ব্যাংকের কার্ডধারীর তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। সরকারি একটি সংস্থার গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ডার্ক ওয়েব হলো ইন্টারনেট জগতে অবৈধ কর্মকাণ্ডের মার্কেটপ্লেস। গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বিশ্লেষণ করা নমুনার ৪৬ শতাংশের বেশি ক্ল্যাসিক কার্ডের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। তথ্য ফাঁসের মূল কারণ গ্রাহকদের অসচেতনতা বা অবহেলা। ব্যাংক খাতের দুর্বল ও ঝুঁকিপূর্ণ সাইবার নিরাপত্তাব্যবস্থার কথাও উঠে এসেছে গবেষণাটিতে।

 

বিজিডি ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্স রেসপন্স টিম (সার্ট) নামের সরকারি সংস্থাটি সম্প্রতি ব্যাংক খাতের সাইবার নিরাপত্তা নিয়ে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে। সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিট প্রায় এক বছর ধরে এ-সংক্রান্ত গবেষণা করে। সার্ট সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছে। তারা সাইবার নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে।

সার্টের গবেষণা প্রতিবেদনে বলা হয়, ডার্ক ওয়েবে দেশের উল্লেখযোগ্যসংখ্যক ব্যাংক কার্ডধারীর তথ্য ফাঁস হয়েছে।

সংস্থাটি দুই হাজারের মতো ব্যাংক কার্ড বিশ্লেষণ করেছে। এই বিশ্লেষণের আলোকে সার্ট জানিয়েছে, ক্ল্যাসিক ক্যাটাগরির ৪৬ দশমিক ৩ শতাংশ, গোল্ড ৩১ দশমিক ২৪ শতাংশ, প্লাটিনাম ৫ দশমিক ৭১ শতাংশ ও প্রিপেইডের ৫ দশমিক ৩ শতাংশ কার্ডের তথ্য ডার্ক ওয়েবে পাওয়া গেছে।

ডার্ক ওয়েবে ফাঁস হওয়া তথ্য পর্যালোচনা করে সার্ট দেখেছে, অনেক কার্ডেরই পাসওয়ার্ড দুর্বল।

সংস্থাটি গ্রাহকের কার্ডের পাসওয়ার্ড, লেনদেন, ই–মেইলসহ অনেক তথ্য ডার্ক ওয়েবে পেয়েছে।

সার্টের পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, করোনা মহামারির পর থেকে দেশে কার্ডে লেনদেনের পরিমাণ বেড়েছে। মানুষ অনলাইনে প্রচুর কেনাকাটা করছে। দুর্বল কম্পিউটিং সিস্টেম বা ডিভাইসের নিরাপত্তাজনিত দুর্বলতায় অনেকের কার্ডের তথ্য ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে।

তারেক এম বরকতউল্লাহ আরও বলেন, বেশ কিছু ব্যাংকের নেটওয়ার্কিং পদ্ধতি, নিম্নমানের ডিভাইসের ব্যবহার, হালনাগাদ ব্যবস্থাপনা না থাকায় ঝুঁকি তৈরি হচ্ছে। এ অবস্থায় ব্যাংকগুলোকে নিজেদের শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। গ্রাহকদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে হবে। পাশাপাশি গ্রাহকদের নিজ থেকেই সতর্ক হতে হবে।

দেশে অনলাইন ব্যাংকিং, কার্ডের লেনদেন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত মে মাস পর্যন্ত ডেবিট কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৭১ লাখ ৬৯ হাজার ১৫০টি, ক্রেডিট কার্ড ১৯ লাখ ৪১ হাজার ১৬২টি ও প্রিপেইড কার্ড ১৬ লাখ ৩৯ হাজার ২৯০টি।

মে মাস পর্যন্ত ডেবিট কার্ডে ২৬ হাজার ৫০ কোটি, ক্রেডিট কার্ডে ২ হাজার ৩৭১ কোটি ও প্রিপেইড কার্ডে ১৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে প্রায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডার্ক ওয়েব

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট বন্ধ করার উপায়
কিভাবে করবেন

ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট বন্ধ করার উপায়

অনর মোবাইলের নতুন সংযোজন করা হল অনর ৬০ এসই
নির্বাচিত

অনর মোবাইলের নতুন সংযোজন করা হল অনর ৬০ এসই

বিকাশে অ্যাড মানি করলেই ১০০ টাকা ক্যাশব্যাক
প্রযুক্তি সংবাদ

বিকাশে অ্যাড মানি করলেই ১০০ টাকা ক্যাশব্যাক

নাহিদ ইসলামের সাথে ব্রিটিশ জিপিজি প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রযুক্তি সংবাদ

নাহিদ ইসলামের সাথে ব্রিটিশ জিপিজি প্রতিনিধি দলের সাক্ষাৎ

সনির সফলতার গল্পঃ একালের সনি-সেকালের সনি!!
নির্বাচিত

সনির সফলতার গল্পঃ একালের সনি-সেকালের সনি!!

ফেসবুক, ইনস্টাগ্রামের চেয়েও বেশি ডাউনলোড হয়েছে টিকটক!
প্রযুক্তি সংবাদ

দক্ষিণ কোরিয়ায় জরিমানার মুখে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও
নির্বাচিত

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ জুলাই ২০২২

ডার্ক ওয়েবে ফাঁস হচ্ছে ব্যাংক কার্ডধারীদের তথ্য

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix