Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, বহুমাত্রিক উৎপাদন ব্যবস্থায় মুগ্ধতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 27 July 2022
Share on FacebookShare on Twitter

শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। পরিদর্শনকালে তিনি বহুতল ভবনের জন্য ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তির লিফট, জেনারেটর, এয়ারকন্ডিশনারসহ রেফ্রিজারেটর, কম্প্রেসর, মেটাল কাস্টিং, ক্যাবল ইত্যাদি প্রোডাকশন প্ল্যান্ট ঘুরে দেখেছেন। সে সময় প্রতিমন্ত্রী ওয়ালটন হেডকোয়ার্টারে নির্মিয়মান ১৫ তলা বিশিষ্ট লিফট টেস্টিং টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওয়ালটনের বহুমাত্রিক সুশৃংখল উৎপাদন ব্যবস্থায় মুগ্ধতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (২৬ জুলাই, ২০২২) দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ শওকত আলী, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবীর, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক কর্নেল (অবঃ) শাহাদাত আলম, ফিরোজ আলম, তানভীর রহমান, ইউসুফ আলী, সোহেল রানা ও ইয়াসির আল ইমরান, নির্বাহী পরিচালক শাহজালাল হোসেন লিমন, আবদুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, মোহসিন আলী মোল্লা, শাহজাদা সেলিম প্রমুখ।

হেডকোয়ার্টার প্রাঙ্গনে পৌঁছে প্রতিমন্ত্রী প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর তিনি ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে প্রতিমন্ত্রী ওয়ালটনের বিভিন্ন প্রোডাকশন প্ল্যান্ট সরেজমিনে দেখতে যান।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ফ্রিজ-টিভির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন করছে ওয়ালটন। এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা ওয়ালটনের উত্তরোত্তর সফলতা ও উন্নতি কামনা করি।
বৈশ্বিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং ডলার রেটের উত্থান-পতনে দেশীয় উদ্যোক্তরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হন সেজন্য সরকার সচেষ্ট রয়েছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

তিনি বলেন, দেশীয় প্রতিষ্ঠানগুলোর পণ্য উৎপাদন এবং রপ্তানির স্বাভাবিক ধারা যাতে অব্যাহত থাকে সেদিকে মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দৃষ্টি রাখছেন। এতে করে দেশীয় প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হবে।

বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্সসহ অন্যান্য পণ্য সরকারি প্রতিষ্ঠানে ব্যবহারে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে উৎপাদিত পণ্য বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতে ব্যবহৃত হয়, সে বিষয়ে আমাদের সরকার প্রাধান্য দিচ্ছে। এতে করে দেশীয় শিল্পের বিকাশ দ্রুততর হবে।

জানা গেছে, বিশ্বমানের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনে ওয়ালটন একটি প্রশংসিত নাম। গাজীপুরের কালিয়াকৈরে সুবিশাল এলাকাজুড়ে স্থাপন করা হয়েছে ওয়ালটন হেডকোয়ার্টার। এখানে ফ্রিজ, টিভি, এসি, কম্প্রেসর ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস, কেমিক্যালসহ বিভিন্ন উচ্চমানের বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য তৈরি হচ্ছে।

এর পাশাপাশি ২০১৯ সাল থেকে ইউরোপীয় প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের লিফট তৈরি ও বাজারজাত করছে ওয়ালটন। বাংলাদেশে তৈরি লিফট দিয়ে স্থানীয় চাহিদার সিংহভাগ মেটানোর সক্ষমতা রয়েছে ওয়ালটনের। আন্তর্জাতিক টেস্টিং প্রতিষ্ঠানের মাধ্যমে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে লিফট বাজারে ছাড়ছে ওয়ালটন। বর্তমানে ৩০০ কেজি থেকে ৩,০০০ কেজি পর্যন্ত ধারণক্ষমতার প্যাসেঞ্জার লিফট রয়েছে ওয়ালটনের। আর ওয়ালটনের কার্গো লিফটের ধারণক্ষমতা ৮০০ কেজি থেকে ৪,৫০০ কেজি পর্যন্ত। ওয়ালটন লিফটে রয়েছে পাঁচ বছরের কিস্তি সুবিধা।

‘মেইড ইন বাংলাদেশ’ লেখা বুকে নিয়ে ওয়ালটনের তৈরি আন্তর্জাতিক মানের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশি পণ্য দিয়ে এবার বিশ্বজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। এজন্য তারা নির্ধারণ করেছে ‘ভিশন গো গ্লোবাল-২০৩০’। অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হতে ব্যাপকভাবে কাজ করছে ওয়ালটন। দেশীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য শিল্পের এই অভাবনীয় অগ্রগতি দেখার উদ্দেশ্যে ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কনটেন্ট নির্মাতাদের জন্য লাইকি’র নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

কনটেন্ট নির্মাতাদের জন্য লাইকি’র নতুন ফিচার

‘ওয়ানপ্লাস নর্ড ২’ কেনার ৫ দিনের মধ্যেই বিস্ফোরণ
প্রযুক্তি সংবাদ

‘ওয়ানপ্লাস নর্ড ২’ কেনার ৫ দিনের মধ্যেই বিস্ফোরণ

১০ মিনিটের চার্জে ৬ ঘণ্টা চলবে ইয়ারবাড
নির্বাচিত

১০ মিনিটের চার্জে ৬ ঘণ্টা চলবে ইয়ারবাড

ব্রডকমের বাজারমূল্য কমল ৩০০ বিলিয়ন ডলার
টেলিকম

ব্রডকমের বাজারমূল্য কমল ৩০০ বিলিয়ন ডলার

আগামী বছর সেপ্টেম্বরে আসতে পারে ফোল্ডেবল আইফোন
প্রযুক্তি বাজার

২০২৬ সালে ফোল্ডেবল ফোনের বাজারে আসছে বড় পরিবর্তন

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল
নির্বাচিত

ফোল্ডেবল আইফোন মিলবে কবে?

Load More

ট্রেন্ডিং টপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা
নির্বাচিত

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

স্মার্টফোনের ক্যামেরায় নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

টিএসএমসি

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 July 2022

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, বহুমাত্রিক উৎপাদন ব্যবস্থায় মুগ্ধতা প্রকাশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix