Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্বিতীয় প্রান্তিকে ইন্টেলের আয় ২২ শতাংশ কমেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ জুলাই ২০২২
সাড়ে ৮ হাজার পেটেন্ট বেচে দিচ্ছে ইন্টেল
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইন্টেলের আয় হয়েছে ১ হাজার ৫৩০ কোটি ডলার। গত বছরের একই সময়ের ১ হাজার ৯৬০ কোটি ডলারের চেয়ে যা ২২ শতাংশ কম। ২ জুলাই শেষ হওয়া প্রান্তিকে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি ৪৫ কোটি ৪০ লাখ ডলার নিট লোকসান গুনেছে।

গত বছর যেখানে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৫০০ কোটি ডলার। ১৯৯৯ সালের পর সবচেয়ে বাজে প্রান্তিক পার করল মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। ইন্টেলের আয়-ব্যয়ের আর্থিক প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সিএনবিসি।

সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে ক্লায়েন্ট কম্পিউটিং গ্রুপ বা সিসিজি থেকে ইন্টেলের আয় হয়েছে ৭৭০ কোটি ডলার। গত বছরের একই প্রান্তিকের তুলনায় তা ২৫ শতাংশ কমেছে। ডাটা সেন্টার ও এআই গ্রুপ বা ডিসিএআই থেকে আয় ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬০ কোটি ডলার। এছাড়া ইন্টেল ফাউন্ড্রি সার্ভিসেস বা আইএফএস থেকে আয় ৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ কোটি ২০ লাখ ডলার।

বিবৃতিতে ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট জেলসিংগার বলেন, গেল প্রান্তিকের আয় আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক নিচে। আমাদের অবশ্যই আগামী দিনগুলোয় ভালো করতে হবে।

এপ্রিল-জুন প্রান্তিকে আয় কমার ফলে পুরো বছরের আয়ের প্রত্যাশা কমিয়েছে ইন্টেল। ২০২২ সালে ৬ হাজার ৫০০ কোটি ডলার আয়ের পূর্বাভাস ইন্টেলের। এর আগে ৬ হাজার ৮০০ কোটি ডলার আয়ের পূর্বাভাস ছিল প্রতিষ্ঠানটির।

বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বৃদ্ধি, স্কুল-কলেজ ও অফিস আদালত চালু হওয়ায় মানুষ এখন আগের তুলনায় কম্পিউটারে কম সময় ব্যয় করছে। কভিড-১৯ মহামারীর লকডাউনের সময় ঘরে থেকে কাজ ও ক্লাসের জন্য কম্পিউটার কেনা বেড়েছিল। চীনে করোনার বিধিনিষেধ ও ইউক্রেন যুদ্ধের কারণে চিপের সরবরাহ চেইন সংকট বেসামাল আকার ধারণ করেছে। আইটি গবেষণা প্রতিষ্ঠান গার্টনার জানায়, চলতি বছরে বৈশ্বিক পিসি বিক্রি ৯ দশমিক ৫ শতাংশ কমার আশঙ্কা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিলিয়ন ডলারের জরিমানার মুখে টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

বিলিয়ন ডলারের জরিমানার মুখে টিএসএমসি

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
নির্বাচিত

২ কোটি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন?

ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’-এর যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’-এর যাত্রা শুরু

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স
নির্বাচিত

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স

বিকাশ-রকেটের ব্যালেন্স দেখতে ৪০ পয়সা লাগবে
প্রযুক্তি সংবাদ

মোবাইল ব্যাংকিংয়ে ব্যালেন্স দেখতে টাকা লাগবে না

নিউইয়র্কে ৬ মে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট
প্রযুক্তি সংবাদ

নিউইয়র্কে ৬ মে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’
বিবিধ

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’
প্রযুক্তি বাজার

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

ব্ল্যাকবেরি ফোন বিক্রি বন্ধ করছে টিসিএল
নির্বাচিত

স্মার্টফোনের পথ দেখিয়ে হারিয়ে যাওয়া এক ব্র্যান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

সহজ শর্তে ও দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে...

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

‘সরকারি সেবা বন্ধ, অতিরিক্ত চার্জ ও এজেন্ট নির্যাতন’: বিকাশ ঘিরে তোলপাড় সামাজিক মাধ্যম

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ জুলাই ২০২২

দ্বিতীয় প্রান্তিকে ইন্টেলের আয় ২২ শতাংশ কমেছে

Techzoom.TV |
TechzoomTV