Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুলিস্তানে বানানো হচ্ছিল নকল মুঠোফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ আগস্ট ২০২২
গুলিস্তানে বানানো হচ্ছিল নকল মুঠোফোন
Share on FacebookShare on Twitter

মেড ইন চায়না, মেড ইন ভিয়েতনাম, মেড ইন ফিনল্যান্ড লেখা মুঠোফোনগুলো দেখে বোঝার উপায় নেই সেগুলো নকল। সারা দেশে বিক্রিও হচ্ছিল এসব মুঠোফোন। কিন্তু এগুলো তৈরি হচ্ছিল রাজধানীর গুলিস্তানের একটি ছোট ঘরে। তৈরি করছিলেন পঞ্চম শ্রেণিতে পাস একজন মুঠোফোন মেরামতকারী।

সেখানে অভিযান চালিয়ে মো. স্বপন (২৬) নামের ওই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সেখান থেকে ১ হাজার ৪৯৫টি নকল মুঠোফোন জব্দও করা হয়েছে। সোমবার ঢাকার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রোববার নকল মুঠোফোন তৈরির ওই কারখানায় অভিযান চালিয়ে মুঠোফোনে ভুয়া আইএমইআই নম্বর বসানোর যন্ত্রও পাওয়া গেছে। সেখানে দিনে অন্তত ৫০টি নকল মুঠোফোন তৈরি করা হতো।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্বপনের গ্রামের বাড়ি জামালপুরে। দুই বছর আগে কাজের সন্ধানে তিনি ঢাকার মতিঝিলে আসেন। সেখানে একটি অফিসে কিছুদিন অফিস সহকারী হিসেবে চাকরি করেন। সেখানকার একজন কর্মীর মাধ্যমে তাঁর এক মুঠোফোন মেরামতকারীর সঙ্গে পরিচয় হয়।

র‌্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন বলেন, স্বপন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও তাঁর প্রযুক্তিজ্ঞান ভালো ছিল। একপর্যায়ে তিনি অফিস সহকারীর চাকরি ছেড়ে বিনা বেতনে মুঠোফোন মেরামতের কাজ শুরু করেন। এই কাজ শেখার পর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে মুঠোফোন তৈরি শুরু করেন। গত দুই বছরে প্রায় ১০ হাজার নকল মুঠোফোন তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছেন।

আরিফ মহিউদ্দিন জানান, প্রতিটি মুঠোফোন তৈরিতে স্বপনের খরচ হতো ৫০০ থেকে ৮০০ টাকা। এগুলোর প্রতিটি তিনি বিক্রি করতেন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায়। এভাবে অর্থ আয় করে গত দুই বছরে স্বপন তাঁর গ্রামে অনেক জমি কিনেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, এটি রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব
নির্বাচিত

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, এটি রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

সেনাবাহিনীর জন্য ৬জি চালু করছে চীন!
টেলিকম

৬জি আসছে, জানুন কবে চালু হবে

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান
প্রযুক্তি সংবাদ

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান

স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসরের সাথে কমদামে ৫জি ফোন আনছে নকিয়া
নির্বাচিত

ভারতে তৈরি হচ্ছে নকিয়া ফোন, কমবে দাম

মেঘনা ব্যাংকের সাইবার সিকিউরিটি মূল্যায়ন করবে আইজ্যাপি এবং এসসিএসএল
প্রযুক্তি সংবাদ

মেঘনা ব্যাংকের সাইবার সিকিউরিটি মূল্যায়ন করবে আইজ্যাপি এবং এসসিএসএল

ট্রাম্পকে ফলো করে মাত্র ২০ শতাংশ মার্কিনি!
প্রযুক্তি সংবাদ

ট্রাম্পকে ফলো করে মাত্র ২০ শতাংশ মার্কিনি!

Load More

ট্রেন্ডিং টপিক

পিক্সেল সিরিজের নতুন স্মার্টওয়াচ আনছে গুগল
প্রযুক্তি বাজার

পিক্সেল সিরিজের নতুন স্মার্টওয়াচ আনছে গুগল

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন
প্রযুক্তি বাজার

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
অর্থ ও বাণিজ্য

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

নতুন ফোল্ডেবল ও এআই গ্লাস আনছে স্যামসাং?
নির্বাচিত

নতুন ফোল্ডেবল ও এআই গ্লাস আনছে স্যামসাং?

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ আগস্ট ২০২২

গুলিস্তানে বানানো হচ্ছিল নকল মুঠোফোন

Techzoom.TV |
TechzoomTV