Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সুপার অ্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করল ভাইবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ আগস্ট ২০২২
লকডাউনে ভাইবারে কল বেড়েছে ৪ গুণ
Share on FacebookShare on Twitter

রাকুতেন ভাইবারের নতুন প্রধান নির্বাহী ওফির এয়াল সামাজিক যোগাযোগের জনপ্রিয় অ্যাপটিকে ফিনটেকে সমন্বিত করছেন। এর মাধ্যমে সাধারণ মেসেজিং এবং কল করার সুবিধার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য আরো দারুণ কিছু উপহার দিয়ে একটি ‘সুপার অ্যাপ’ হওয়ার লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে ভাইবার।

ইন-অ্যাপ পেমেন্ট পরিষেবা চালুর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য নিজ প্ল্যাটফর্মেই একটি ডিজিটাল ওয়ালেট তৈরির সুযোগ নিয়ে এসেছে ভাইবার। এই পেমেন্ট ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ভিসা এবং মাস্টারকার্ডের সাথে যুক্ত করার মাধ্যমে পণ্য কেনাকাটা ও বিল প্রদান সহ বিভিন্ন আর্থিক লেনদেনের কাজে ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে পিয়ার-টু-পিয়ার ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবাটি চালু করছে ভাইবার। প্রথম ধাপে চলমান গ্রীষ্মের (সামার) শেষ দিকে জার্মানি এবং গ্রীসে এই পরিষেবাটি চালু হবে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করে তার প্রেক্ষিতে আরও উন্নত পরিসরে ইন-অ্যাপ পেমেন্ট পরিষেবাটি ক্রমান্বয়ে এশিয়া এবং অন্যান্য মার্কেটে নিয়ে আসবে ভাইবার।

“আসন্ন নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে রাকুতেন ভাইবারের কর্মঠ দলের নেতৃত্ব দিতে পেরে এবং সিইও হিসেবে এই প্রতিষ্ঠানের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এবং এর ধারাবাহিকতায় একটি সুপার অ্যাপ হয়ে উঠতে আমরা ভাইবারের উন্নত সেবা এবং উদ্ভাবনী প্রচেষ্টা ধরে রাখতে চাই। ভাইবারকে আজকের অবস্থানে নিয়ে আসার পেছনে ভাইবারের প্রত্যেক কর্মীর অবদান রয়েছে, এবং তাদের সকলের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ”, বলেন এয়াল।

“প্রতিষ্ঠান এবং ব্যবহারকারীদেরকে উন্নত সেবা প্রদানে নিজ ভূমিকা এবং লক্ষ্যের প্রসঙ্গে আমার অবস্থান স্পষ্ট। এই যাত্রাটি চ্যালেঞ্জিং হলেও প্রযুক্তি ক্ষেত্রে নিজ প্রতিশ্রুতি ধরে রাখতে ভাইবার এবং আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ”।

রাকুতেন ভাইবারের সাথে দীর্ঘ সাত বছরের বেশি সময়ের যাত্রার অংশ হিসেবে গত বছরের আগস্টে ওফির এয়াল প্রধান নির্বাহীর ভূমিকায় নিয়োজিত হয়েছেন। ভাইবারকে ব্যবহারকারীদের আরো কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইতোপূর্বে তিনি রাকুতেন ভাইবারের চিফ অপারেটিং অফিসার পদে এবং তার আগে ভাইস প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট পদে নিয়োজিত হয়েছেন, এবং ইউজার এক্সপেরিয়েন্স, কাস্টমার সাকসেস, কন্টেন্ট এবং লোকালাইজেশান সহ নানা বিষয় নিয়ে কাজ করেছেন।

ভাইবারের সাম্প্রতিক সময়ের বিভিন্ন অগ্রগতি ব্যবহারকারীদের একে অপরের সাথে যোগাযোগে উৎসাহিত করার পাশাপাশি ব্যবসা এবং বিনোদন উভয় ক্ষেত্রেই উন্নততর অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করেছে। ভাইবারের শীর্ষ কর্মকর্তা ওফির এয়াল প্রতিষ্ঠানটির পণ্য উন্নয়ন এবং বাজার সম্প্রসারণ প্রচেষ্টার বাস্তবায়ন তত্ত্বাবধান করেন। পাশাপাশি তিনি ভাইবারকে ইন্ডাস্ট্রি লিডার হিসেবে প্রতিষ্ঠিত করে তুলতে নতুন ব্যবসায় সম্ভাবনার অনুসন্ধান অব্যাহত রেখেছেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চল (এপিএসি) বর্তমানে ভাইবারের সর্বোচ্চ প্রবৃদ্ধিশীল অঞ্চলগুলোর মধ্যে অন্যতম, যার বাৎসরিক বৃদ্ধির হার ২০ শতাংশেরও বেশি। সেই সাথে এই অঞ্চলে রয়েছে অনন্য সব অংশীদারিত্ব এবং উদ্ভাবনী প্রকল্পের সুযোগ। ভাইবার এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিনিয়োগ অব্যাহত রেখেছে, এবং আরও নির্দিষ্ট দেশভিত্তিক অংশীদারিত্ব, স্থানীয়করণ কৌশল ও অফার তৈরি করে এবং ব্যবহারকারীদের আরও সুবিধা প্রদান করে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

নির্ভরযোগ্যতা ও ব্যবহারকারীদের পছন্দের বিচারে মেসেজিং অ্যাপ হিসেবে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভাইবার শীর্ষ নামগুলোর একটি। ভাইবার এর মূল ফিচারগুলোর মাধ্যমে ব্যবসায়ের ক্ষমতায়ন এবং চ্যানেলের মতো নতুন বৈশিষ্ট্যগুলোর বিকাশে সাধারণ চর্চা ছাড়াও, ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দের দিকগুলো মাথায় রেখে তাদের বিনোদন প্রদানের লক্ষ্য রাখে। সম্প্রতি ৭০টিরও বেশি হাইপারক্যাজুয়াল গেম সহ “এমগেমস” চ্যাটবট চালু করেছে ভাইবার, যার মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত লবি তৈরি করে তাদের বন্ধুদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় মেতে উঠতে পারবেন এবং লিডারবোর্ডের সর্বোচ্চ র‌্যাঙ্ক অর্জন করতে পারবেন। এটি সম্প্রতি বাংলাদেশসহ এ অঞ্চলের অন্যান্য দেশে চালু হয়েছে। তা ছাড়াও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ৮ লক্ষেরও বেশি সদস্যের “ক্রিকেট ভাইবস” চ্যানেল থেকে ক্রিকেট আপডেট পেতে পারবেন। বাংলাদেশ একটি শক্তিশালী সম্ভাবনাময় দেশ, যেখানে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার সাথে তাল রেখে প্রতিদিন আরও বেশি সংখ্যক মানুষ তাদের দৈনন্দিন কাজের জন্য প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠছেন। ভাইবারের লক্ষ্য এই যাত্রায় বাংলাদেশের পাশে থাকা এবং জাতির ডিজিটাল রূপান্তরের অংশীদার হওয়া।

সাফল্যের ধারাবাহিকতায় ভাইবারের পরবর্তী ধাপ অর্জনে প্রধান নির্বাহী এয়ালের নেতৃত্ব প্রতিষ্ঠানটির পণ্য ও সেবা উন্নয়নে এবং বাজার সম্প্রসারণে সহায়তা করবে, এবং বিশ্বের মেসেজিং ও অ্যাপ্লিকেশনের বাজারে এক উদ্ভাবনী সত্ত্বা হিসেবে ভাইবারকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে বলে আশা করা যায়।

Tags: ভাইবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল প্রতি দুই-তিন সপ্তাহে একটি কোম্পানি অধিগ্রহণ করে
প্রযুক্তি সংবাদ

অ্যাপল প্রতি দুই-তিন সপ্তাহে একটি কোম্পানি অধিগ্রহণ করে

ফোনের ডাটা অনেকদিন ব্যবহার করতে যেসব বিষয় খেয়াল রাখবেন
নির্বাচিত

ফোনের ডাটা অনেকদিন ব্যবহার করতে যেসব বিষয় খেয়াল রাখবেন

আইডিয়া দিন, বিনিয়োগ করবো: শিক্ষার্থীদের পলক
প্রযুক্তি সংবাদ

আইডিয়া দিন, বিনিয়োগ করবো: শিক্ষার্থীদের পলক

ব্যবহৃত স্মার্টফোনের বাজার বড় হচ্ছে
নির্বাচিত

ব্যবহৃত স্মার্টফোনের বাজার বড় হচ্ছে

৪৪ বিলিয়ন ডলার বিজ্ঞাপনী রাজস্ব হারানোর আশঙ্কা
নির্বাচিত

৪৪ বিলিয়ন ডলার বিজ্ঞাপনী রাজস্ব হারানোর আশঙ্কা

টুইটারে রেকর্ড গড়লেন ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

টুইটারে রেকর্ড গড়লেন ট্রাম্প

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix