Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে পণ্য বিক্রি: বন্ধ হচ্ছে লাইভের একটি ফিচার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 August 2022
ফেসবুকে পণ্য বিক্রি: বন্ধ হচ্ছে লাইভের একটি ফিচার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ
Share on FacebookShare on Twitter

আগামী ১ অক্টোবর থেকে ফেসবুক বা এফ-কমার্সের উদ্যোক্তারা প্লাটফর্মটিতে কোনো নতুন বা নির্ধারিত লাইভ শপিং ইভেন্ট হোস্ট করতে পারবেন না। তবে ফেসবুক লাইভ ও ইভেন্টগুলোতে লাইভ ভিডিও সম্প্রচার করা যাবে, কিন্তু লাইভ ভিডিওর প্লেলিস্টে কোনো পণ্যের ট্যাগ দেওয়া যাবে না।

সম্প্রতি ফেসবুকের এমন ঘোষণায় বেশ অস্বস্তিতে পড়েছেন এফ-কমার্সের উদ্যোক্তারা। কারণ খাবার, পোশাক থেকে শুরু করে বাড়ি-গাড়িও বিক্রি হচ্ছে এফ-কমার্সের মাধ্যমে। আর ক্রেতার কাছে পণ্য প্রদর্শন করতে উদ্যোক্তারা অনেক সময়ই লাইভ ভিডিও করেন।

এক যুগ আগে বাংলাদেশে এফ-কমার্সের যাত্রা শুরু হলেও ২০১২ সালের পরে তা জনপ্রিয় হয়ে ওঠে। আর করোনাকালীন এফ-কমার্সের ব্যাপক প্রসার হয়। ই-ক্যাবের তথ্যমতে, তিন লাখেরও বেশি মানুষ ফেসবুকে তাদের ব্যবসা পরিচালনা করছেন। এফ-কমার্সের একটি ফেসবুক প্লাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট বা উই-এর সদস্য সংখ্যা ১০ লাখের বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে এফ-কমার্সের বাজারের আর্থিক মূল্য ৩৫০ কোটি টাকার বেশি। ফেসবুকে সরাসরি ভিডিওর মাধ্যমে দ্রুত ক্রেতা পাওয়া যায় বিধায় অল্প সময়েই ফেসবুক লাইভে পণ্য বিক্রি জনপ্রিয় হয়ে উঠেছে। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা উদ্যোক্তারা নিজেরা বা ব্র্যান্ড প্রমোটরের মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করছেন।

ফেসবুক জানিয়েছে, দীর্ঘ ভিডিও থেকে সরে আসতে তারা স্বল্প সময়ের ভিডিওতে আগ্রহী করতে চাইছে উদ্যোক্তাদের। প্রযুক্তি সাইট এনগেজেট জানিয়েছে, মেটা সম্প্রতি তাদের এ পণ্যের শোকেসিংটা ‘রিল’-এর মাধ্যমে অনুরোধ করেছে। রিল অ্যাড এবং ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে প্রোডাক্ট ট্যাগিং করতে বলেছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্র্যান্ড প্রমোটর রুবাইয়াত ফাতেমা তনী বলেন, আগামী ১ অক্টোবর কিছুই হচ্ছে না। আমি আইটি এক্সপার্টদের সঙ্গে কথা বলে জেনেছি, ফেসবুকে লাইভ শপিং নামে একটা ফিচার ছিল ওটা তারা বন্ধ করে দিচ্ছে। আমরা অনেকেই ফেসবুকের লাইভ শপিংয়ের বিষয়টা জানতামই না।

তিনি বলেন, উদ্যোক্তাদের ভয়ের কিছুই নেই। লাইভ শপিং ফিচারটা বন্ধ হবে, আমরা লাইভে এসে যে পণ্য বিক্রি করছি সেটা বন্ধ হবে না। এটা আগের মতই থাকছে।

এফ-কমার্স উদ্যোক্তা শারমিন আক্তার বলেন, ফেসবুক লাইভ ফিচার আসার পর থেকে অনেক নারী ও তরুণ উদ্যোক্তার অনলাইন ব্যবসায় বিরাট পরিবর্তন এসেছে। অনেকেই স্বাবলম্বী হয়েছেন এই ফেসবুক লাইভে পণ্য বিক্রির মাধ্যমে। ফেসবুক লাইভ বন্ধ হচ্ছে না। আগামী ১ অক্টোবর থেকে বন্ধ হতে যাচ্ছে ফেসবুক লাইভে শপিং ফিচার।

উই-এর প্রেসিডেন্ট ও ই-ক্যাবের যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার নিশা জাগো নিউজকে বলেন, ফেসবুকে যেটা বন্ধ হচ্ছে সেই সার্ভিস বাংলাদেশে কখনো ওপেনই হয়নি। কয়েকটি দেশের জন্য ফেসবুক মার্কেটিং লাইভ শুরু হয়েছিল। সেটা বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে আমরা যে কাপড় সেল করি বা লাইভে কথা বলি সেটা বন্ধ হচ্ছে না। এখানে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, যেটা বন্ধ করছে সেটা বাংলাদেশে কখনো ছিল না। এটা নিয়ে কারও ভয় পাওয়ার কিছু নাই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাশিয়ায় ফেসবুক ও টুইটারের জরিমানা
নির্বাচিত

রাশিয়ায় ফেসবুক ও টুইটারের জরিমানা

মহাকাশ অনুসন্ধানে বাংলাদেশ সরকারের সঙ্গে নাসার চুক্তি
প্রযুক্তি সংবাদ

মহাকাশ অনুসন্ধানে বাংলাদেশ সরকারের সঙ্গে নাসার চুক্তি

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ
ই-কমার্স

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ

লাইকি’র নতুন চার ক্যাম্পেইন দারুণ সাড়া ফেলেছে
প্রযুক্তি সংবাদ

লাইকি’র নতুন চার ক্যাম্পেইন দারুণ সাড়া ফেলেছে

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডের ফিচার ডেস্কটপে আনলো হোয়াটসঅ্যাপ

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 August 2022

ফেসবুকে পণ্য বিক্রি: বন্ধ হচ্ছে লাইভের একটি ফিচার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

Techzoom.TV |
TechzoomTV