Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে প্রথম ‘লজিটেক এক্সপ্রেস স্টোর’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ আগস্ট ২০২২
দেশে প্রথম ‘লজিটেক এক্সপ্রেস স্টোর’ উদ্বোধন
Share on FacebookShare on Twitter

দেশে প্রথম ‘‘লজিটেক এক্সেপ্রেস স্টোর’’ ঢাকার গুলশানে উদ্বোধন করা হয়। এর ফলে রাজধানীবাসী লজিটেকের প্রথম এক্সক্লুসিভ শো-রুম পেল, যেখানে প্রযুক্তি প্রেমীরা শুধুমাত্র লজিটেকের সর্বশেষ প্রযুক্তির সকল পণ্য খুব সহজে এবং সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবেন। লজিটেক এক্সপেস স্টোরটির মাধ্যমে গুলশান এলাকার আশেপাশের প্রযুক্তি প্রেমীরা পণ্যগুলো পরখ করে দেখে নেয়ার সুযোগ পাবেন। এই স্টোরটিতে পাবেন মাউস, কি-বোর্ড, হেড সেট, ওয়েব ক্যাম, ষ্পিকার, গেম প্যাডসহ গেমিং পোর্টফোলিওর সম্ভার।

১৯৮১ সালে সুইজারল্যান্ডের লুজানে প্রতিষ্ঠিত হয় বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সুইস টেকনোলজি কোম্পানির লজিটেক। ২০১০ সালে লজিটেক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীক কার্যক্রম শুরু করে ২০১০ সালে। বর্তমানে দেশে জাতীয় পরিবেশক হিসেবে লজিটেকের সকল পণ্যসমুহ বাজারজাত করছে-স্মার্ট টেকনোলজিস (বিডি) লি., এক্সেল টেকনোলজিস লিমিটেড এবং বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড।

লজিটেক পণ্য ডিজাইনে দক্ষতা এবং বিশ্বব্যাপী নাগাল উভয়ই প্রসারিত করেছে। প্রতিটি পণ্যের জন্য, কীভাবে প্রযুক্তি প্রেমীরা ডিজিটাল বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন এবং ইন্টারঅ্যাক্ট করে তার ওপর ফোকাস করে আসছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশসহ বিশ্বের প্রায়ই প্রতিটি দেশে পাওয়া যাচ্ছে লজিটেকের পণ্যসমুহ। পণ্যগুলোর সঙ্গে লজিটেক একটি মাল্টি-ব্র্যান্ড কোম্পানির পণ্য ডিজাইন করে যা সঙ্গীত, গেমিং, ভিডিও এবং কমপিউটিংয়ের মাধ্যমে মানুষকে একত্রিত করে।

গত বৃহষ্পতিবার (১১ আগস্ট) ঢাকার প্রাণকেন্দ্র গুলশান-২ এ তাহের টাওয়ারের দ্বিতীয় তলায় লজিটেক এক্সেপ্রেস স্টোরএর আনুষ্ঠানিক উদ্বোধন করেন লজিটেকের সাউথ এশিয়া ফ্রন্টিয়ার মার্কেটস প্রধান পার্থ ঘোষ এবং মার্কেটিং ম্যানেজার প্রিয়াঙ্ক মন্দিরাত্তা। এ সময় উপস্থিত ছিলেন লজিটেকের জাতীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস, এক্সেল টেকনোলজিস, বি-ট্র্যাক টেকনোলজিসের প্রতিনিধিবৃন্দসহ ডন সামডানি, সোহাগ ৩৬০, পিসি বিল্ডার্স এবং এটিসিসহ বিখ্যাত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন লজিটেক বাংলাদেশের চ্যানেল ম্যানেজমেন্ট প্রধান আরিফুল ইসলাম চৌধুরি, চ্যানেল ম্যানেজার শরিফ উদ্দিন, অ্যাকাউন্ট ষ্পেশিয়ালিষ্ট সিয়ামি বিনতে বেলায়েত, গ্লোবাল আইটি পার্কের স্বত্বাধিকারি বাবুল মুন্সিসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে পার্থ ঘোষ বলেন, লজিটেক বাংলাদেশের প্রযুক্তির বাজারে যাত্রা করে তাদের প্রথম অফিসিয়াল পরিবেশক কমপিউটার সোর্স এর সঙ্গে ২০১০ সালে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রযুক্তি দারুণ সম্ভাবনা রয়েছে। অপার সম্ভাবনা আছে এদেশের মোট জনগণের ৭০ শতাংশ তারুণ্য শক্তির। কোভিডে জুম কল, হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কলে তারা অভ্যস্ত হয়ে উঠেছে। জিডিপি বেড়েছে। সেখানেই অংশী হতে, বাজার বাড়াতে এই টাচ অ্যান্ড ফিল দেয়ার সুযোগ তৈরি করলো লজিটেক। বাংলাদেশে ভিডিও কলিংয়ে আমাদের ব্যপক প্রসারের পর এবার মনোযোগ দেয়া হবে গেমিং পেরিফেরালস এর দিকে। লজিটেক এক্সপ্রেস স্টোরে প্রযুক্তি প্রেমীরা বিশ্বখ্যাত পিসি গেমিং পোর্টফোলিওর সঙ্গে প্রোডাক্টিভিটি উন্নত করতে বা ই-ষ্পোর্টসে এক্সেল করার জন্য বিভিন্ন ক্যাটাগরি জুড়ে সর্বোত্তম লজিটেক প্রোডাক্টগুলি উপভোগ করতে পারবে।

লজিটেক এক্সেপ্রেস স্টোর উদ্বোধন উপলক্ষে পাওয়া যাবে আকর্ষনীয় অফারে এক্সক্লুসিভ লজিটেকের পণ্যসমুহ। লজিটেকের যে কোনো পণ্য ক্রয়ে থাকছে ১০% ছাড়। এই অফার চলবে ৩০ আগস্ট পর্যন্ত পণ্য ভেদে লজিটেক পণ্যে পাবেন তিন বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। পাশাপাশি সার্ভিস ওয়ারেন্টিও পাবেন।

এ ছাড়াও লজিটেক পণ্য ক্রয়ে চলছে স্ক্রার্চ অ্যান্ড উইন অফার। এই অফারে ক্রেতারা স্ক্রার্চ কার্ড ঘষে নিশ্চিত উপহার পাবেন। দুই জন ভাগ্যবান বিজয়ী পাবেন ল্যাপটপ; তিন জন পাবেন টেলিভিশন; দশ জন পাবেন স্মার্টফোন। রয়েছে নিশ্চিত উপহার পাওয়ার নিশ্চয়তা। এই অফার চলবে ৩০ আগস্ট পর্যন্ত।

লজিটেক এক্সেপ্রেস স্টোর এর ঠিকানা:গ্লোবাল আইটি পার্ক, দোকান নং-২১৯ (২য় তলা), ১০ তাহের টাওয়ার, গুলশান-২, ঢাকা।

উল্লেখ্য, লজিটেক প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮১ সালে ড্যানিয়েল বোরেল, পিয়েরলুইজি জাপ্পাকোস্টা এবং গিয়াকোমো মারিনির প্রচেষ্টায় সুইজারল্যান্ডের আপেল ভিলেজে। এই তিনজন প্রতিষ্ঠাতার সফ্টওয়্যর ব্যাকগ্রাউন্ডের কারনে লজিটেক এর নামকরণ করা হয়েছিল- লজি (ফরাসি ভাষা ‘লজিসিয়েল’ এর সংক্ষিপ্ত) এবং টেক (টেকনোলজি এর সংক্ষিপ্ত)এর মিশ্রণে। সুইস সমতুল্য সিলিকন ভ্যালি গ্যারেজের একটি ফার্ম বিল্ডিংয়ে স্টার্টআপটি তৈরি হয়েছিল। কিছুদিন পরে, মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে বিখ্যাত ১৬৫ ইউনিভার্সিটি অ্যাভিনিউ, পালো আল্টোতে আরেকটি অফিস চালু করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিসকোর বর্ষসেরা পার্টনার এক্সপ্রেস সিস্টেমস, আইটি খাতে দক্ষ জনবলের সংকটের তাগিদ
প্রযুক্তি সংবাদ

সিসকোর বর্ষসেরা পার্টনার এক্সপ্রেস সিস্টেমস, আইটি খাতে দক্ষ জনবলের সংকটের তাগিদ

স্যামসাং-টিএসএমসির সঙ্গে কাজ করবে কোয়ালকম
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-টিএসএমসির সঙ্গে কাজ করবে কোয়ালকম

তাক লাগানো হাইড্রোজেল প্রযুক্তির স্মার্টফোন নিয়ে এল অপো
প্রযুক্তি সংবাদ

তাক লাগানো হাইড্রোজেল প্রযুক্তির স্মার্টফোন নিয়ে এল অপো

টেকনো ক্যামন ৪০ প্রো বনাম ইনফিনিক্স নোট ৫০: কোনটি সেরা
প্রযুক্তি সংবাদ

টেকনো ক্যামন ৪০ প্রো বনাম ইনফিনিক্স নোট ৫০: কোনটি সেরা

ডিজিটাল বাংলাদেশ বিষয়ক “বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ বিষয়ক “বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

ইন্টারনেটে নিরাপদ থাকতে হলে দরকার সচেতনতা
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটে নিরাপদ থাকতে হলে দরকার সচেতনতা

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা
নির্বাচিত

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ...

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ আগস্ট ২০২২

দেশে প্রথম ‘লজিটেক এক্সপ্রেস স্টোর’ উদ্বোধন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix