Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকের চেয়ারম্যান পদ থেকে জাকারবার্গকে সরানোর তাগাদা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
ফেসবুকের চেয়ারম্যান পদ থেকে জাকারবার্গকে সরানোর তাগাদা
Share on FacebookShare on Twitter

সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে মার্ক জাকারবার্গকে সরাতে চান বিনিয়োগকারীদের একটি দল। প্রতিষ্ঠানটির সিইও এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মার্ক জাকারবার্গের পরিবর্তে স্বতন্ত্র কোনো ব্যক্তিকে দায়িত্ব দেয়ার পক্ষে দলটি। খবর ম্যাশেবল।

১২ এপ্রিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া এক নথিতে বিষয়টি উঠে এসেছে। ফেসবুকের সিইও এবং চেয়ারম্যান হিসেবে জাকারবার্গের ভূমিকা নিয়ে কয়েক বছর ধরেই দ্বিমত পোষণ করে আসছেন বিনিয়োগকারীদের একটি অংশ। বিশেষ করে টানা কয়েকটি বড় তথ্য কেলেঙ্কারির ঘটনা প্রকাশের পর জাকারবার্গের ভূমিকা আরো বেশি প্রশ্নবিদ্ধ হয়।

ফেসবুকের পরিচালনা পর্ষদে পরিবর্তনে বিশ্বাসী বিনিয়োগকারীদের দাবি, স্বতন্ত্র বোর্ড চেয়ারের ঘাটতির কারণে অনেক ক্ষেত্রে ভুলভাবে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। একক সিদ্ধান্ত ফেসবুকের দুর্দশার প্রধান কারণ। ফেসবুকের কার্যক্রম ঘিরে বিতর্ক বাড়ছে। ব্যবহারকারীদের তথ্য বেহাতের ঝুঁকির পাশাপাশি শেয়ারহোল্ডারদের ব্যয় বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে মার্ক জাকারবার্গের কর্তৃত্ব হ্রাস করতে চাইছেন বিনিয়োগকারীদের একটি অংশ। নেতৃত্বে পরিবর্তনে বিশ্বাসীদের ভাষ্যে, ফেসবুকে জাকারবার্গের কর্তৃত্ব হ্রাসের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমটিকে ভবিষ্যতে বিতর্কে জড়ানো থেকে ঠেকানো সম্ভব।

বিনিয়োগকারীদের দাবি, ফেসবুক একক ব্যক্তির ওপর নির্ভরশীল প্রতিষ্ঠান হিসেবে চলছে। কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটি তা নয়। এটি একটি বহুজাতিক কোম্পানি। প্লাটফর্মটির সঙ্গে কোটি কোটি মানুষের সম্পৃক্ততা। বড় পরিসরের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিইও এবং চেয়ারম্যান পদে আলাদা ব্যক্তি থাকা ভালো। এটি প্রতিষ্ঠানের জন্যই গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের ভাষ্যে, পরিবর্তনে বিশ্বাসী বিনিয়োগকারী দলটির দাবি যৌক্তিক। ফেসবুকের নেতৃত্বে বড় ধরনের সমস্যা রয়েছে। গত কয়েক বছরে অসংখ্য সতর্কবাণী এড়িয়ে গেছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ। ফেসবুক যখন সমস্যায় জর্জরিত, তখন প্রতিষ্ঠানটির এ দুই শীর্ষকর্তা নতুন একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত ছিলেন। যে কারণে চরম মূল্য দিতে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সোস্যাল মিডিয়া প্রতিষ্ঠানটিকে।

মার্ক জাকারবার্গ ও শেরিল স্যান্ডবার্গের দ্বৈত সিদ্ধান্তের কারণে ফেসবুকের ছোট ছোট সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। শুধু তা-ই নয়, ফেসবুকের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। যে কারণে ২০১৮ সালের পুরোটাই দুঃখ প্রকাশ করে কাটিয়েছেন মার্ক জাকারবার্গ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জাকারবার্গকেফেসবুকের চেয়ারম্যান

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাক্তার নয়, পরামর্শ দেবে অ্যালেক্সা!
প্রযুক্তি সংবাদ

ডাক্তার নয়, পরামর্শ দেবে অ্যালেক্সা!

পপ-আপ সেলফি ক্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করল হুয়াওয়েই
প্রযুক্তি সংবাদ

পপ-আপ সেলফি ক্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করল হুয়াওয়েই

জাকাত-ফিতরা দেয়া যাবে ‘নগদে’
নির্বাচিত

জাকাত-ফিতরা দেয়া যাবে ‘নগদে’

আর-ভেঞ্চারস ৩.০-এর দ্বিতীয় পর্বে ১২০ দল
টেলিকম

আর-ভেঞ্চারস ৩.০-এর দ্বিতীয় পর্বে ১২০ দল

নতুন পাঁচ সিকিউরিটি ফিচার আনল জুম
নির্বাচিত

নতুন পাঁচ সিকিউরিটি ফিচার আনল জুম

ভিপিএনের সঙ্গে ‘অ্যান্ট্রি-ট্র্যাকিং ফিচার’ সমন্বয় করছে ফায়ারফক্স
প্রযুক্তি সংবাদ

ভিপিএনের সঙ্গে ‘অ্যান্ট্রি-ট্র্যাকিং ফিচার’ সমন্বয় করছে ফায়ারফক্স

Load More

ট্রেন্ডিং টপিক

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত
বিবিধ

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ
নির্বাচিত

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
ই-কমার্স

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

স্টেডফাস্ট কুরিয়ারের পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক
ই-কমার্স

স্টেডফাস্ট কুরিয়ারের পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ এপ্রিল ২০১৯

ফেসবুকের চেয়ারম্যান পদ থেকে জাকারবার্গকে সরানোর তাগাদা

Techzoom.TV |
TechzoomTV