Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৪: যা থাকছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
আইফোন ১৪: যা থাকছে
Share on FacebookShare on Twitter

আইফোন ১৪ উন্মোচিত হতে আর খুব বেশি দিন বাকি নেই। সেপ্টেম্বরের ৭ তারিখে ফোনটি উন্মোচিত হওয়ার কথা থাকলেও এটি আরও এক সপ্তাহ পিছিয়ে এ মাসেরই ১৬ তারিখে করা হয়েছে। আর প্রি অর্ডার নেওয়া শুরু হবে ৯ তারিখ থেকে। প্রতি বছরই নতুন আইফোনে থাকে নানা রকমের আপডেট। কোনও কোনও বছর থাকে বড় রকমের পরিবর্তন। সংযোজন আর বিয়োজনের এই বিবর্তনে প্রতি বছরই এটি স্থান করে আছে বিশ্বের সেরাতম ফোনের তালিকায়। কি কি পরিবর্তন থাকছে এবারের আইফোনে? ম্যাকরিউমরের বরাতে দেখে নেওয়া যাক এবারের আইফোন ১৪তে বড় কোনও পরিবর্তনগুলো থাকছে।

এবারের আইফোন ১৪-তে আকৃতির পরিবর্তন থাকছে। ৫.৪ ইঞ্চি সাইজের মিনি আইফোনের জনপ্রিয়তা ক্রমাগত কমতে থাকায় এবার এই আকৃতির ফোনটি আর থাকছে না। অন্যান্য সাইজের আইফোনগুলো থাকবে। আইফোনে ফেস আইডি’র ব্যবহার শুরু হয়েছিল ২০১৭ সালে। এ বছর সেখানেও কিছু পরিবর্তন আসছে। আইফোন ১৪ প্রো মডেলগুলোতে সম্ভবত থাকছে না ফেস আইডি। অন্যান্য মডেলে এটি থাকার কথা।

ক্যামেরার ক্ষেত্রে আইফোন ১৪ আর আইফোন ১৪ প্রো মডেলের ক্যামেরার পুরুত্ব বেড়েছে। এছাড়া বেগুনি রঙ-এর নতুন আরেকটি শেড যোগ হতে পারে আইফোনের কালারে।

এ পর্যন্ত সব আইফোনেরই ধারকের উপাদান ছিল স্টেইনলেস স্টিলের ফ্রেম। এবার সেটার বদলে থাকতে পারে টাইটানিয়ামের ফ্রেম। স্পিকার ও মাইক্রোফন গ্রিলে নতুন ডিজাইনের আভাস পাওয়া গিয়েছে। এবারে আইফোনে নতুন একটি বাস্পীয় চেম্বার থার্মাল সিস্টেম থাকতে পারে। এটি আইফোনে দ্রুতগতির চিপ এবং ৫জি কানেক্টিভিটির কারণে তৈরি হওয়া তাপকে কমিয়ে আনবে। এবারের আইফোনে কোনও ফিজিক্যাল সিম স্লট ব্যবহার নাও হতে পারে। এর বদলে ব্যবহার করা হবে ইসিম স্লট।

প্রতিবারের আইফোনেই ক্যামেরাতে থাকে পরিবর্তন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আলট্রা ওয়াইড ক্যামেরাতে নতুন কিছু ইমপ্রুভমেন্ট থাকছে। এছাড়াও এবারের আইফোনে পেরিস্কোপ জুম লেন্স যোগ হতে পারে। তবে এটি এবার যোগ না হলেও আগামী বছর যোগ হতে পারে। আইফোন প্রো মডেলগুলোতে থাকবে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৮কে ভিডিও রেকর্ডিং সুবিধা।

আইফোন ১৪-এর মডেলগুলোতে এ১৫ চিপ থাকার কথা। সেখানে আইফোন প্রো মডেলে ব্যবহার করা হবে এ১৬ চিপ। এছাড়া কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৬৫ চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এটি একটি দ্রুতগতির ১০-গিগাবিট ৫জি মডেম যার রয়েছে দ্রুতগতির কানেক্টিভিটি স্পিড। এছাড়াও এক্স ৬৫ চিপের মাধ্যমে আইফোন স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হতে পারে। সেলুলার বা ওয়াইফাই কোনও সংযোগ যখন থাকবে না এমন সময় কোনও জরুরি পরিস্থিতিতে টেক্সট মেসেজ পরিষেবাটি ব্যবহার করা যাবে স্যাটেলাইটের মাধ্যমে।

এবারের আইফোন এবং অ্যাপল ওয়াচে কার ক্র্যাশ ডিটেকশন যোগ হওয়ার কথা। এখানে একটি অ্যাকসিলারোমিটার যোগ করা থাকবে। এটি অভিকর্ষ আর গতির সঙ্গে সমন্বয় করে ব্যবহারকারীর গাড়ি কোনও দুর্ঘটনায় পড়েছে কিনা তা নির্ণয় করে নিজে থেকেই জরুরি সেবায় ফোন করে সাহায্য চাইবে।

নতুন আইফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হতে পারে ১২০ হার্জের রিফ্রেশ রেট। বডি ডিজাইনে আইফোন ১৩-এর মতোই ফ্ল্যাট এজ ডিজাইন ব্যবহার হওয়ার কথা। আর ওয়াইফাই-এ ব্যবহার করা হতে পারে ওয়াইফাই ৬ই। আর মেমরি থাকতে পারে দুই টেরাবাইট।

আইফোন ১৪ প্রো আর প্রো ম্যাক্স-এর ধার আরেকটু সরু হতে পারে। এবারের আইফোনে লাইটেনিং পোর্ট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু মডেলে হয়তো এই পোর্টটি ব্যবহার করা হতে পারে। র‌্যামের ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই।

আইফোন ১৪-এর মূল্য শুরু হওয়ার কথা ৭৯৯ ডলার থেকে। আইফোন ১৩-ও একই মূল্য থেকে শুরু হয়েছিল। মূলত বিক্রির হার ঠিক রাখতে অ্যাপল তার প্রাথমিক পর্যায়ের ফোনগুলোর দাম বাড়াবে না বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।

Tags: আইফোন ১৪

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭

২০২২ সালের দুর্দান্ত ক্যামেরার আলোচিত যত স্মার্টফোন
নির্বাচিত

২০২২ সালের দুর্দান্ত ক্যামেরার আলোচিত যত স্মার্টফোন

কাগজ শিল্পকে অন্যান্য হস্তশিল্পের মত সুপরিচিত করতে চাই
ই-কমার্স

কাগজ শিল্পকে অন্যান্য হস্তশিল্পের মত সুপরিচিত করতে চাই

চীনা নিষেধাজ্ঞায় লোকসানের ঝুঁকিতে মাইক্রন
প্রযুক্তি সংবাদ

চীনা নিষেধাজ্ঞায় লোকসানের ঝুঁকিতে মাইক্রন

আগরতলায় অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল বাংলাদেশ আইটি বিজনেস সামিট ২০২২’
প্রযুক্তি সংবাদ

আগরতলায় অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল বাংলাদেশ আইটি বিজনেস সামিট ২০২২’

হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি জালিয়াতি হয়
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৪ কৌশলে হ্যাক হয় বেশি

Load More

ট্রেন্ডিং টপিক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix