Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অত্যাধুনিক প্রযুক্তির এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 5 September 2022
অত্যাধুনিক প্রযুক্তির এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই বাজারে
Share on FacebookShare on Twitter

কম্পিউটার বা ডেস্কটপ পিসি ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির একটা পাওয়ার সাপ্লাই ইউনিট (পিএসইউ) দেশের বাজারে নিয়ে এলো সুমাইয়া টেকনোলজিস লিমিটেড। মডেল এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই। ডেস্কটপ পিসির অন্যতম গুরুত্বপূর্ণ এ যন্ত্রাংশে রয়েছে অত্যাধুনিক সব ফিচার।

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডস্থ কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাইটি উদ্বোধন করেন সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলিফ্যান্ট রোডস্থ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন, এস্ট্রাম টেকনোলজিস বিডি’র ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মিজানুর রশিদ চৌধুরী, সুমাইয়া টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা জাহান লিমা, ওম্যান অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট্রের (উই) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, ই-ক্যাবের ফিন্যান্সিয়াল সেক্রেটারি আসিফ আহনাফ, স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান আদনান আহমেদসহ সুমাইয়া টেকনোলজিসের অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা।

নতুন এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাইটি সম্পর্কে সুমাইয়া টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, দেশের বাজারে কম্পিউটার বা ডেস্কটপ পিসি ব্যবহারকারীদের জন্য বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ইউনিট রয়েছে। এসব পাওয়ার সাপ্লাই ইউনিটের বেশিরভাগই নন-ব্র্যান্ডের। এগুলোর গায়ে হাই স্পেক লেখা থাকলেও প্রকৃতপক্ষে মিল থাকে না। এসবে উচ্চ ওয়াটের কনফিগারেশন উল্লেখ থাকলেও আসলে পাওয়ার সাপ্লাই দেয় অনেক কম। আবার ক্যাপসিটরও থাকে নিম্নমানের। পাওয়ার সাপ্লাই ইউনিট সম্পর্কে ধারণা না থাকায় অনেক ক্রেতাই নিম্নমানের এসব যন্ত্রাংশ কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্রেতাদের কথা মাথায় রেখে প্রচলিত এসব পিএসইউর থেকে আরেকটু ভিন্ন ও উন্নতমানের বিশেষ কিছু ফিচার নিয়ে তৈরি আমাদের এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাইটি।
তিনি বলেন, এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষ কিছু ফিচার। এটি ৮০ প্লাস ইইউ স্ট্যান্ডার্ড সার্টিফাইড এবং হাই ৮৫% এফিশিয়েন্সি ৩৫০ ওয়াটের। এতে রয়েছে অ্যাকটিভ পিএফসিসম্পন্ন এই পিএসইউতে রয়েছে ১২০ মিলিমিটারের স্মার্ট থার্মাল কন্ট্রোল ফ্যান। আমাদের পিএসইউর বিশেষত্ব হলো এর লম্বা ক্যাবল, ক্যাবলে ফিউজ, মাদারবোর্ড, পাওয়ার অন-অফ সুইচ, কেচিং, গ্রাফিক্স কার্ডের চ্যানেল, বড় ফ্যান, সার্ভিস ওয়ারেন্টি এবং উন্নত দৃষ্টিনন্দন বক্স বা প্যাকেটি। বাজারের অন্য পাঁচটা পাওয়ার সাপ্লাই থেকে এটি গুণে ও মানে অনন্য হবে। দেশের আইটি বাজারে যেকোনো পাওয়ার সাপ্লাইয়ের সাথে প্রতিযোগিতা করতে এটি সক্ষম হবে বলে আমার বিশ্বাস। পণ্যটির জন্য দুই বছরের সার্ভিস ওয়্যারেন্টি দেয়া হবে।
সুমাইয়া টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান রিপা আর জাহান বলেন, আমি একজন আইটি পণ্য ব্যবসায়ী হিসেবে দেড় যুগের বেশি সময় ধরে কোরিয়া থেকে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ এনে দেশের বাজারে বিক্রি করছি। কাজ করার সুবাদে অভিজ্ঞতা থেকে দেখেছি কোরিয়ান টেকনোলজির পণ্যগুলি গুণগতমানসম্পন্ন হয়ে থাকে। গত ৬ মাস ধরে দেশের কম্পিউটার বা ডেস্কটপ পিসি ব্যবহারকারীদের জন্য দেশের বাজারে যেসব পাওয়ার সাপ্লাই ইউনিট রয়েছে সেগুলির ১০-১২টি ব্র্যান্ডের পিএসইউ নিয়ে গবেষণা করেছি। আমার কাছে মনে হয়েছে বেশ কিছু ব্র্যান্ডের পণ্যের গুণগতমান নিশ্চিত করা হচ্ছে না। কেউ কেউ রিফার্বিশ মাদারবোর্ড এবং কেচিং পরিবর্তন করে নিজের কোম্পানির ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারে বিক্রি করছেন। গ্রাহকদের সঠিক পণ্যটা দিচ্ছেন না।
রিপা আর জাহান বলেন, তখন কোরিয়া থেকে ওখানকার একটা জনপ্রিয় পিএসইউর ব্র্যান্ডের টেকনোলজির আদলে আমার নিজস্ব পরিকল্পনা ও ডিজাইনে দেশের কম্পিউটার বা ডেস্কটপ পিসি ব্যবহারকারীদের জন্য একটা পিএসইউ তৈরি করেছি। কোম্পানির ব্র্যান্ড অনুসারে পণ্যটির নাম দেয়া হয়েছে ‘এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই’। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত সব ফিচার। পুরো পিএসইউর সব কিছু ব্র্যান্ড নিউ। প্রত্যেকটা উপদান আমি নিজে কিনে কোরিয়ান টেকনোলজিতে এটা তৈরি করেছি। ঘরে-বাইরে, করপোরেট অফিস, স্কুল-কলেজসহ যেকোনো প্রতিষ্ঠানের কম্পিউটার বা ডেস্কটপ পিসি ব্যবহারকারীদের জন্য এটা একটা উপযুক্ত ও মানসম্পন্ন পণ্য। আমার বিশ্বাস, এটি দেশের বাজারে ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

‘এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই’ ইউনিটটি রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডস্থ কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) সুমাইয়া টেকনোলজিসের দোকানে পাওয়া যাবে। দোকান নম্বর-৬৪৯, লেভেল-৬। পাওয়ার সাপ্লাইটির মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
নির্বাচিত

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

টুইটারে রেকর্ড গড়লেন ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

ট্রাম্পের অ্যাকাউন্ট ফেরালো টুইটার

প্রযুক্তি সংবাদ

ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

আইফোন ১২-এ উন্নত ক্যামেরা লেন্স: কুয়ো
নির্বাচিত

আইফোন ১২-তে চীনা নেভিগেশন সমর্থন আসছে

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি...

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 September 2022

অত্যাধুনিক প্রযুক্তির এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই বাজারে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix