Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বার বার স্মার্টফোনের দিকে তাকানো কি ভালো?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
বার বার স্মার্টফোনের দিকে তাকানো কি ভালো?
Share on FacebookShare on Twitter

আধুনিক শহুরে জীবনযাত্রায় কোনো বিষয়ে মনোযোগ দেওয়া ক্রমশঃ কঠিন হয়ে পড়ছে। একটু সময় পেলেই চোখ চলে যায় স্মার্টফোনের দিকে। বিজ্ঞানীরা এই আচরণ বিশ্লেষণ করে ‘স্বাভাবিক’ জীবনযাত্রার পথ বাতলে দিচ্ছেন।

আধুনিক যুগে মানুষের জীবনযাত্রা অত্যন্ত ব্যস্ত হতে পারে। এক সমীক্ষা অনুযায়ী জার্মানির অর্ধেক মানুষ নিজেদের সবসময় ব্যস্ত মনে করেন। আমাদের মতো অনেকে যখন বাসের অপেক্ষায় হাতে একটু সময় পাই, তখন স্মার্টফোন সেই সময় গ্রাস করে ফেলে।

সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী আমরা দিনে গড়ে ৮৮ বার ফোনের দিকে তাকাই। তথ্য সংগ্রহ করি, বন্ধুদের সঙ্গে চ্যাট করি, সংবাদ পড়ি। জার্মানির মানুষ দিনে গড়ে প্রায় আড়াই ঘণ্টা অনলাইন থাকেন। তরুণ প্রজন্ম এমনকি দিনে সাত ঘণ্টা ফোন ও অন্যান্য মোবাইল ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে। স্নায়ুবিজ্ঞানী হেনিং বেক অবশ্য বাসের জন্য অপেক্ষার সময় কোনোমতেই ফোন বার করেন না। এমন সিদ্ধান্তের পেছনে কারণও রয়েছে।

বেশিরভাগ মানুষ কেন সারাক্ষণ নিজেদের ফোনের দিকে তাকিয়ে থাকেন? হেনিং বেক মনে করেন, ‘‘যা কিছু নতুন, তার থেকে বেশি আকর্ষণীয় কিছু হতে পারে না। জন্ম থেকেই আমাদের মধ্যে সহজাত কৌতূহল রয়েছে। বিস্ময়ের সব কারণ আমরা ভালোবাসি। আধুনিক ফোন সত্যি সেই চাহিদা মেটায়।”

হেনিং বেক ফ্রাংকফুর্ট শহরে এক থিংক ট্যাংক গোষ্ঠীর সঙ্গে মিলিত হয়েছেন। এই গোষ্ঠী ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে গবেষণা চালিয়ে বিভিন্ন কোম্পানিকে পরামর্শ দেয়। সাংস্কৃতিক নৃতত্ববিদ হিসেবে লেনা পাপাসাবাস আমাদের জীবনে ডিজিটাল মিডিয়ার প্রভাব সম্পর্কে এক ওয়ার্কশপ আয়োজন করেছেন। লেনা বলেন, ‘‘ব্যবহারকারী সাড়া পাবার আশায় এমনটা করেন বলে আমার বিশ্বাস। আপনি জানতে চান, কেউ কি আমাকে কিছু লিখেছে, আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে? আমি কি নতুন লাইক পেয়েছি? সবাই সাড়া পেতে চায়। এমন সাড়া অন্য কেউ, চারিপাশের জগত, এমনকি নিজের সঙ্গে নিজের সম্পর্ক নিশ্চিত করে। কেউ কোথাও আমাকে দেখছে, শুনছে এবং তার ফলে আমি নিজেকে ঠিকমতো জীবিত বলে মনে করছি।”

ফোন হাতে নেবার পেছনে আরও কিছু উদ্দেশ্য রয়েছে। একটি কারণ হলো, আমরা একঘেয়েমি পছন্দ করি না। অ্যামেরিকায় এক গবেষণা এই সত্য তুলে ধরেছে। বিজ্ঞানীরা কয়েকজন স্বেচ্ছাসেবীকে একটি ঘরে ছেড়ে দিয়েছিলেন। সেখানে তাদের এমন যন্ত্রের সামনে বসানো হয়েছিল, যা মৃদু বৈদ্যুতিক শক দেয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরুষদের দুই-তৃতীয়াংশ ও নারীদের এক-চতুর্থাংশ যন্ত্রের বোতাম টিপেছিলেন। লেনা পাপাসাবাস এ প্রসঙ্গে বলেন, ‘‘অনেক মানুষ সর্বত্র তাঁদের মোবাইল ফোন নিয়ে যান, এমনকি অন্য ঘরে গেলেও সেটি সঙ্গে থাকে। এমনকি ফোন সঙ্গে না থাকলেও তার ভাইব্রেশন অথবা রিং টোন কল্পনা করেন। ফলে তাদের কিছুটা বাতিকগ্রস্ত বলা চলে।”

অথচ কিছু না করাই অনেক বেশি ফলদায়ক হতে পারে। কারণ জীবনযাত্রার গতি কমিয়ে আনলেই মস্তিষ্ক সৃজনশীল হবার সুযোগ পায়। সে সময়েই সেরা আইডিয়া মাথায় আসে।

দুই বিশেষজ্ঞই মনে করেন, যে মাইন্ডফুলনেস বা মনোযোগ ডিজিটাল যুগে সহায়ক ভূমিকা পালন করতে পারে। হেনিং বেক বলেন, ‘‘খাবার খেলে তা হজম করতে শরীরের কিছু সময় লাগে। লাগাতার খেয়ে গেলে আমার শরীর ফেটে যেত। তথ্যের ক্ষেত্রেও বিষয়টি এক। মস্তিষ্কেরও ভেবে দেখার, চিন্তা করার সময় লাগে, অগ্রাধিকার স্থির করতে হয়।

সে কারণেই হেনিং বেক বাসের জন্য অপেক্ষা করার সময় ফোন পকেটেই রাখেন। এভাবে তিনি তাজা অভিজ্ঞতাগুলি ‘হজম’ করার সুযোগ পান।- ডিডাব্লিউ থেকে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে
নির্বাচিত

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে

স্মার্টফোন বিক্রি বন্ধের পথে সনি
নির্বাচিত

হলিডেতে ১৩ লাখ স্মার্টফোন বিক্রি করেছে সনি

ইরাঙ্গেলে শীতের দিনে উষ্ণতা ছড়াচ্ছে পাবজি মোবাইল ‘ফ্রস্ট ফেস্টিভ্যাল’
গেম

ইরাঙ্গেলে শীতের দিনে উষ্ণতা ছড়াচ্ছে পাবজি মোবাইল ‘ফ্রস্ট ফেস্টিভ্যাল’

ভারতে টিকটকসহ ৫৯টি চীনের অ্যাপ নিষিদ্ধ
নির্বাচিত

ভারতে টিকটকসহ ৫৯টি চীনের অ্যাপ নিষিদ্ধ

গুগল প্লে স্টোরে অ্যাপের সংখ্যা কমেছে ৪৭%
প্রযুক্তি সংবাদ

গুগল প্লে স্টোরে অ্যাপের সংখ্যা কমেছে ৪৭%

দক্ষতা, সৃজনশীলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

দক্ষতা, সৃজনশীলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য
নির্বাচিত

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সব সেবা: যেভাবে ফিরল প্লে-স্টোর ও জিমেইল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সব সেবা: যেভাবে ফিরল প্লে-স্টোর ও জিমেইল

হিকভিশনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের স্মার্ট টেকনোলজিস পরিদর্শন
প্রযুক্তি বাজার

হিকভিশনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের স্মার্ট টেকনোলজিস পরিদর্শন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ এপ্রিল ২০১৯

বার বার স্মার্টফোনের দিকে তাকানো কি ভালো?

Techzoom.TV |
TechzoomTV