Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন পলিসি ও গবেষণা বাড়াচ্ছে মেটা ও ইউটিউব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
নতুন পলিসি ও গবেষণা বাড়াচ্ছে মেটা ও ইউটিউব
Share on FacebookShare on Twitter

অনলাইনে উগ্র আচরণ ও চরমপন্থী কনটেন্ট মোকাবেলায় বিশেষ নীতিমালা গ্রহণ এবং এ-সংক্রান্ত গবেষণায় মনোযোগ বৃদ্ধির কথা জানিয়েছে মেটা ও ইউটিউব। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক বৈঠকে প্রথমসারির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, নিজস্ব প্লাটফর্ম থেকে সহিংস কনটেন্ট মুছে দিয়ে এবং তরুণদের মধ্যে অনলাইনের আচরণবিধি নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রচার চালিয়ে সাইবার জগতে চরমপন্থা মোকাবেলার চেষ্টা তারা বাড়াবে। বিদ্বেষ ছড়ানো, মিথ্যাচার ও সহিংসতা উসকানোর মতো সুযোগ করে দেয়ার অভিযোগে বেশ কয়েক বছর ধরেই সমালোচনার মুখে আছে ইউটিউব ও ফেসবুকের মতো সোশ্যাল প্লাটফর্মগুলো।

রয়টার্স বলছে, হোয়াইট হাউজের ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি অনলাইনে বর্ণবাদ ও চরমপন্থা মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রযুক্তি শিল্পের বিশেষজ্ঞ ও ভুক্তভোগী ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ওই বৈঠকে।

বৈঠকে উগ্রবাদী আচরণ ও সহিংসতার প্রশংসা করে এমন কনটেন্ট মুছে দিতে নিজস্ব নীতিমালার পরিধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইউটিউব। নির্মাতা কোনো উগ্রপন্থী দলের সঙ্গে জড়িত না থাকলেও কনটেন্ট বিপজ্জনক হলে তা সরানোর পদক্ষেপ নেয়ার কথা বলছে এ ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।

রয়টার্স জানিয়েছে, সহিংসতার ডাক দেয়, এমন কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আছে ইউটিউবের নীতিমালায়। তবে গত বছর ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গায় অংশ নেয়া সশস্ত্র দলগুলোর পক্ষে প্রচারণা চালায়, এমন অনেক ভিডিওর ক্ষেত্রে সে নীতিমালা প্রয়োগ করেনি প্লাটফর্মটি।

ইউটিউবে সশস্ত্র উগ্রপন্থী দলগুলোর পক্ষে প্রচার চালাচ্ছে, এমন ৪৩৫টি ভিডিওর খোঁজ মে মাসেই পেয়েছিল গবেষণা সংস্থা ‘টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট’। এর মধ্যে ৮৫টি ভিডিও পোস্ট করা হয় ক্যাপিটলে গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পপন্থীদের হামলার পর।

নতুন নীতিমালার অধীনে ইউটিউব প্রশ্নবিদ্ধ কনটেন্ট ব্যবস্থাপনার কৌশল বদলাবে কিনা, সে প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি মুখপাত্র জ্যাক ম্যালন। তবে নীতিমালা প্রয়োগের পরিধি বাড়বে বলে রয়টার্সকে জানিয়েছেন তিনি। এছাড়া অনলাইনে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং তাদের মিথ্যাচার ও ভুয়া প্রচার চিহ্নিত করার কৌশল শেখাতে নতুন প্রকল্প চালু করার কথাও ইউটিউব বলেছে।

সহিংসতা চিহ্নিত করে মোকাবেলায় সহযোগিতা করতে স্কুল ও ছোট প্রতিষ্ঠানের জন্য নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি এবং মেশিন লার্নিং টুলের সাশ্রয়ী সংস্করণ বানানোর প্রতিশ্রুতি দিয়েছে উইন্ডোজ নির্মাতা মাইক্রোসফট। আর ফেসবুকের মূল কোম্পানি মেটা ‘মিডলবেরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার অন টেরোরিজম, এক্সট্রিমিজিম অ্যান্ড কাউন্টার টেরোরিজম’-এর গবেষকদের সঙ্গে জোট বাঁধার ঘোষণা দিয়েছে।

গত বছর ৬ জানুয়ারির দাঙ্গায় উসকানি ঠেকাতে অ্যালফাবেট, ফেসবুক ও টুইটারের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের প্রশ্নের মুখে পড়েছিলেন এসব কোম্পানির কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ফটোস-এ আসছে ম্যানুয়াল ট্যাগিং
নির্বাচিত

গুগল ফটোস-এ আসছে ম্যানুয়াল ট্যাগিং

ওয়ানপ্লাস দিচ্ছে মাত্র ১৪ হাজার টাকায় স্মার্টফোন
নির্বাচিত

ওয়ানপ্লাস দিচ্ছে মাত্র ১৪ হাজার টাকায় স্মার্টফোন

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
নির্বাচিত

সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন

মোবাইলে প্রতি মিনিট ৩০ পয়সায় কথা বলতে পারবেন যেভাবে
টেলিকম

মোবাইলে প্রতি মিনিট ৩০ পয়সায় কথা বলতে পারবেন যেভাবে

সবচেয়ে দামি ফোন নিয়ে চীনের রিয়েলমি যাচ্ছে ইউরোপে
প্রযুক্তি সংবাদ

সবচেয়ে দামি ফোন নিয়ে চীনের রিয়েলমি যাচ্ছে ইউরোপে

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন
প্রযুক্তি সংবাদ

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার
প্রযুক্তি সংবাদ

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

টেলিটকে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মালিক ভিওন
টেলিকম

টেলিটকে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মালিক ভিওন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা
প্রযুক্তি সংবাদ

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে বিশ্বজুড়ে...

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ সেপ্টেম্বর ২০২২

নতুন পলিসি ও গবেষণা বাড়াচ্ছে মেটা ও ইউটিউব

Techzoom.TV |
TechzoomTV