Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দোয়েল ল্যাপটপ তৈরির সঙ্গে জড়িতদের শাস্তি চান মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 26 September 2022
দোয়েল ল্যাপটপ তৈরির সঙ্গে জড়িতদের শাস্তি চান মন্ত্রী-প্রতিমন্ত্রী
Share on FacebookShare on Twitter

দোয়েল ল্যাপটপ তৈরির প্রকল্প ব্যর্থ হয়েছে। এ কারণে এর সঙ্গে জড়িতদের শাস্তি চেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২৫ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ম বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

কার্যবিবরণী থেকে জানা গেছে, এর আগের বৈঠকে (৩ আগস্ট) প্রতিমন্ত্রী পলক দোয়েল প্রকল্প ব্যর্থ হওয়ার কারণ জানতে চান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দোয়েল প্রকল্পটি উদ্বোধন করেন। সেই গর্বের জায়গাটি নষ্ট করা হলো, বিব্রত করা হলো। এর জন্য কে দায়ী তা সুষ্ঠু তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা দরকার।

এরপর মোস্তফা জব্বার দোয়েল প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সচিবকে বিষয়টি দেখার জন্য নির্দেশনা দেন।

তিনি বলেন, দোয়েলের প্রথম চালান থেকে শুরু করে প্রকল্পের সব ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে। টেশিসকে ডিজিটাল ডিভাইস কারখানা হিসেবে গড়ে তোলার ব্যাপারে একটি সার্ভে হচ্ছে। প্রতিষ্ঠানটি রক্ষার চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ খুবই ইতিবাচক। টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিজেরা হাজার কোটি টাকা বিনিয়োগ না করে হাইটেক পার্ক ডিক্লেয়ার করে প্রাইভেট সেক্টরের মাধ্যমে ইনভেস্টমেন্ট করার প্রস্তাব করেন।

প্রায় ১০ বছর আগে সরকারের সাশ্রয়ী ব্র্যান্ডের ল্যাপটপ ‘দোয়েল’ তৈরি শুরু হয়। জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দেশে তৈরি ল্যাপটপ সরবরাহ করার উদ্দেশ্যে দোয়েলের উৎপাদন শুরু হয়। দায়িত্ব পায় টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অংশ ছিল এই দোয়েল। কিন্তু কিছু ল্যাপটপ তৈরির পর সেগুলোর মান নিয়ে নানা অভিযোগ ওঠে।

রোববারের বৈঠকে কমিটির সভাপতির অনুপস্থিতিতে রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মো. নুরুল আমিন, মনিরা সুলতানা এবং অপরাজিতা হক বৈঠকে অংশ নেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানসহ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতে পিসির বাজার সম্প্রসারণ হয়েছে ৮.১%
প্রযুক্তি সংবাদ

ভারতে পিসির বাজার সম্প্রসারণ হয়েছে ৮.১%

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

আজ থেকে বন্ধ হচ্ছে সব পর্ন ওয়েবসাইট
নির্বাচিত

আজ থেকে বন্ধ হচ্ছে সব পর্ন ওয়েবসাইট

ফ্রিজে অতিরিক্ত বরফ জমছে, জেনে নিন করণীয়
কিভাবে করবেন

ফ্রিজে অতিরিক্ত বরফ জমছে, জেনে নিন করণীয়

নতুন ভার্চুয়াল জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিবে অপোর সাইবাররিয়েল
প্রযুক্তি সংবাদ

নতুন ভার্চুয়াল জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিবে অপোর সাইবাররিয়েল

স্টার্টআপ বান্ধব রাজস্ব নীতি প্রণয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রতিমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ বান্ধব রাজস্ব নীতি প্রণয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রতিমন্ত্রীর

Load More

ট্রেন্ডিং টপিক

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 September 2022

দোয়েল ল্যাপটপ তৈরির সঙ্গে জড়িতদের শাস্তি চান মন্ত্রী-প্রতিমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV