Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটরের চূড়ান্ত পর্বে ২০টি স্টার্টআপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটরের চূড়ান্ত পর্বে ২০টি স্টার্টআপ
Share on FacebookShare on Twitter

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর ২০২২ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পৌঁছেছে ২০টি স্টার্টআপ। ইনকিউবেটর বুটক্যাম্পে অংশগ্রহণকারী ৬৮টি স্টার্টআপ থেকে নির্বাচিত ২০টি স্টার্টআপকে বাছাই করেছে দুটি স্বতন্ত্র জুরি প্যানেল এবং এই প্রোগ্রামের কৌশলগত সহযোগী–স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও ইনোভেশন ডিজাইন অ্যান্ড আন্ট্রাপ্রেনারশীপ একাডেমি (আইডিয়া)।

হুয়াওয়ের আইসিটি ইনকিউবেটর প্রোগ্রামের বুটক্যাম্প থেকে আইডিয়া স্টেজ ও আর্লি স্টেজ, এই দুইটি গ্রুপে বিজয়ীদের ভাগ করা হয়। প্রতি গ্রুপ থেকে ১০ জন করে ফাইনালিস্ট বাছাই করা হয়। আইডিয়া স্টেজের ফাইনালিস্ট স্টার্টআপগুলো হচ্ছে- অর্গাভেট মেডিসিন, ওয়েস্টেক, ইনসিউরকাউ, সিনারজি, বণিক, দুর্জয় ডিএসএস, ইউ-টার্ন, কৃষিয়ান লিমিটেড, ফিটনেশন এবং রিল্যাক্সি। পাশাপাশি, আর্লি স্টেজের ফাইনালিস্ট স্টার্টআপগুলো হচ্ছে: পালকি, বিপ্রেজেন্ট আইটি, আরবান গ্যাজ লিমিটেড, উইগ্রো টেকনোলোজিস লিমিটেড, এসক্রে, ট্রাবিল, জাহাজি লিমিটেড, পুঁজিঘর, সায়েনটিকো লিমিটেড এবং ইনোভেক্স আইডিয়া সল্যুশন। এই প্রতিযোগিতা সম্পর্কে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন,“হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর বাংলাদেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে এবং বেশ সফলতার সাথে এটাএগিয়ে চলেছে। বাংলাদেশের নবীন স্টার্টআপগুলোর জন্য দারুণ প্ল্যাটফর্ম হতে পারে এই ইনকিউবেটর। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা স্টার্টআপগুলোকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং বিনিয়োগ দেয়ার চেষ্টা করে যাচ্ছি; যেন তারা সমাজে অবদান রাখতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত সমাধান নিয়ে আসতে পারে। হুয়াওয়ের আইসিটি ইনকিউবেটর প্রোগ্রামে অংশ নিয়ে তরুণদের ব্রিলিয়্যান্ট আইডিয়াগুলো বাস্তবায়নে সহায়তা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) মো. আলতাফ হোসেন বলেন, “১৮০ জন অংশগ্রহণকারী নিয়ে আইসিটি ইনকিউবেটরের যাত্রা শুরু হয়। সর্বশেষ রাউন্ডে আমরা আলাদাভাবে ৬৮টি আইডিয়া নিয়ে কাজ করেছি। আমি আনন্দিত যে, স্টার্টআপগুলো উদ্ভাবনী সব ধারণা নিয়ে কাজ করছে। এই বুটক্যাম্পে প্রশিক্ষকদের পরামর্শ প্রতিযোগী স্টার্টআপগুলোর পরিকল্পনাকে ঢেলে সাজাতে সাহায্য করছে। এখন আমাদের সামনে আছে সবচেয়ে সম্ভাবনাময় ২০টি স্টার্টআপ। আমি বিশ্বাস করি, স্টার্টআপগুলোর বিকাশে অবদান রাখার জন্য তাঁরা সবসময় হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর প্রোগ্রামকে মনে রাখবে।”

হুয়াওয়ে বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশনস ডিপার্টমেন্টের কান্ট্রি ডিরেক্টর কার্ল ইউ ইং বলেন, “ডিজিটাল অর্থনীতির উন্নয়নে আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা এবং স্টার্টআপগুলোর বিকাশে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুয়াওয়ে গত ২৩ বছর ধরে বাংলাদেশের উন্নয়নে হুয়াওয়ে এ দেশে কাজ করে যাচ্ছে। দীর্ঘ সময়ের পরীক্ষিত সহযোগী হিসেবে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায় হুয়াওয়ে। আমার বিশ্বাস, হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর সম্ভাবনাময় এই দেশের আইসিটি খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”এ আয়োজনের পরবর্তী পর্যায়ে, অক্টোবর মাসের মাঝামাঝি স্টার্টআপগুলোর পিচ-ডেক ও উপস্থাপনা যাচাই করে দেখবে স্বতন্ত্র জুরি প্যানেল। এরপর অক্টোবর মাসের শেষ নাগাদ গালা ইভেন্টের মাধ্যমে হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটরের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আইসিটি ইনিকিউবেটর প্রতিযোগিতার আইডিয়া ও আর্লি – এ দু’ স্টেজের চ্যাম্পিয়নদের প্রাইজ মানি হিসেবে দেয়া হবে পাঁচ লক্ষ টাকা, এক লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার সমমূল্যের হুয়াওয়ে ক্লাউড ক্রেডিট। এছাড়াও, বিজয়ী স্টার্টআপগুলোর প্রধান নির্বাহীরা বিদেশের সফল স্টার্টআপগুলোর প্রতিনিধিদের সাথে দেখা করার সুযোগ পাবেন। অপরদিকে, প্রতিযোগিতার ১ম ও ২য় রানার-আপ স্টার্টআপ পাবে যথাক্রমে তিন লক্ষ ও এক

লক্ষ টাকার প্রাইজ মানি। এছাড়াও, স্টার্টআপগুলোর প্রধান নির্বাহীরা দেশের বাইরে সফল স্টার্টআপের প্রতিনিধিদের সাথে দেখা করতে পারবেন এবং ৮০ হাজার মার্কিন ডলার সমমূল্যের হুয়াওয়ে ক্লাউড ক্রেডিট পাবেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আকাশ-স্যামসাংয়ের যৌথ ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

আকাশ-স্যামসাংয়ের যৌথ ক্যাম্পেইন

বাংলাদেশ থেকে আমেরিকায় রফতানি হচ্ছে জাপানি হোন্ডা
অটোমোবাইল

বাংলাদেশ থেকে আমেরিকায় রফতানি হচ্ছে জাপানি হোন্ডা

গ্রাহক সেবায় ইভ্যালির ‘প্রায়োরিটি স্টোর’
ই-কমার্স

সাভারে ইভ্যালির ৪ ওয়্যারহাউজ সিলগালা

নিজস্ব স্মার্ট গ্লাস নিয়ে আসছে শাওমি
নির্বাচিত

নিজস্ব স্মার্ট গ্লাস নিয়ে আসছে শাওমি

রিয়েলমি নিও ৭ টার্বো: বাজেটেই ফ্ল্যাগশিপ পাওয়ার, আসছে ২৯ মে
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিও ৭ টার্বো: বাজেটেই ফ্ল্যাগশিপ পাওয়ার, আসছে ২৯ মে

স্মার্টফোন বিস্ফোরিত হয়ে  যুবকের মৃত্য, ভুলেও করবেন না এই কাজ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন বিস্ফোরিত হয়ে যুবকের মৃত্য, ভুলেও করবেন না এই কাজ

Load More

ট্রেন্ডিং টপিক

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো
প্রযুক্তি সংবাদ

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি
প্রযুক্তি বাজার

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস
প্রযুক্তি সংবাদ

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে
সোশ্যাল মিডিয়া

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix