Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শত কোটি টাকার রাজস্ব গিলছে বিকাশের হুন্ডি বাণিজ্য!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের
Share on FacebookShare on Twitter

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডি বাণিজ্য এখন রমরমা। হুন্ডি কারবারিরা বিদেশ থেকে দেশে অর্থ পাঠাতে নিত্য-নতুন কৌশল নিচ্ছে। অবৈধ উপায়ে দেশে অর্থ আনতে তারা এখন মোবাইল ব্যাংকিং বেছে নিয়েছেন। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অন্তত পাঁচ হাজার এজেন্ট হুন্ডি চক্রে জড়িত। এদের কারণে গত এক বছরে প্রায় ৭৫ হাজার কোটি সমপরিমাণ টাকা পাচার হয়েছে।

মোবাইল ব্যাংকিংয়ে আর্থিক লেনদেন বাড়লেও যেসব ব্যাংকে এই সেবা চালু আছে, তাদের রেমিট্যান্স প্রবাহও কমেছে। এতেই বোঝা যায়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকিং চ্যানেলে আসছে না। তা সরাসরি হুন্ডির মাধ্যমে লেনদেন হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ে হুন্ডি বাণিজ্য বেড়ে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহে ব্যাপকভাবে ধস নেমেছে। এতে শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। ফলে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে চালু হওয়া মোবাইল ব্যাংকিং সেবাটি এখন কাঠগড়ায়।

হুন্ডি সিন্ডিকেটের সদস্যরা বিকাশের সার্ভিসের মাধ্যমে রেমিট্যান্স প্রদান করছে। ফলে দ্রুত বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স প্রবাসীদের আত্মীয়-স্বজনের কাছে পৌঁছে যাচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারাদেশে হুন্ডির এ সিন্ডিকেট কাজ করছে। যার ফলে ব্যাংকিং খাতে রেমিট্যান্স প্রবাহ কমে গেছে। সাম্প্রতিক বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে, অবৈধ লেনদেন ও মুদ্রা পাচারের মামলায় সাতজন মোবাইল ব্যাংকিং এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে বিকাশের বেশ কিছু এজেন্টকে গ্রেফতার করা হয়।

হুন্ডির মাধ্যমে লেনদেন চিহ্নিত করার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ এর প্রায় ৪ লাখ এজেন্টের তথ্য নজরদারিতে রেখেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ডলার সংকটের সুযোগ নিয়ে সরাসরি ডিজিটাল হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অপারেটর। এই অভিযোগে এমএফএস অপারেটর বিকাশের চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৩০০ এজেন্টের সিম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন ডিসট্রিবিউটরের লেনদেন কার্যক্রমও স্থগিত রয়েছে। এমনকি ব্লক হওয়ার আশঙ্কায় কিছু এমএফএস অপারেটর নিজেরাই তাদের বিকাশ কার্যক্রম বন্ধ রেখেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডলার নিয়ে কারসাজির রোধে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ডলারের কারসাজি চক্র চিহ্নিত করতে মাঠে নামে বিএফআইইউ। ডলার মার্কেটে অস্থিরতার জন্য ডিজিটাল হুন্ডি দায়ি বলে মনে করে বিএফআইইউ। সম্প্রতি এবিষয়ে চিঠির মাধ্যমে দূতাবাসগুলোকে অবহিত করেছে সংস্থাটি।

সূত্র জানায়, রেমিট্যান্সের অর্থ ডিজিটাল হুন্ডির মাধ্যমে আনলে তা দেশের বৈদেশিক মুদ্রার মজুদে জমা হচ্ছে না। ফলে দেশ ফরেক্স রিজার্ভ হতে বঞ্চিত হচ্ছে। অপরদিকে কার্ব মার্কেট থেকে বিনিয়োগ, হুন্ডি, বেটিং, ক্রিপ্টোট্রেডিং এবং অনলাইন ফরেক্স টেডিংয়ে অন্যান্য অপরাধমূলক তৎপরতার মাধ্যমে ডলার ক্রয় করে মজুদ রাখার জন্য ডলারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশবিকাশ পেমেন্টেবিকাশে নতুন কৌশলে প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন

গুগল ম্যাপে ‍‌‘নকল’ ট্রাফিক জ্যাম! কীভাবে?
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপে ‍‌‘নকল’ ট্রাফিক জ্যাম! কীভাবে?

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়
নির্বাচিত

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রযুক্তি সংবাদ

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আপনার বেঁচে থাকার সম্ভাবনা জানাবে ক্যালকুলেটর
নির্বাচিত

আপনার বেঁচে থাকার সম্ভাবনা জানাবে ক্যালকুলেটর

জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

অবৈধ ফোনসেটে যাচ্ছে ৬০০০ কোটি টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য
নির্বাচিত

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

ব্যাংক থেকে ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে পেলেন ৭৫৯ কোটি!
সোশ্যাল মিডিয়া

ব্যাংক থেকে ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে পেলেন ৭৫৯ কোটি!

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ অক্টোবর ২০২২

শত কোটি টাকার রাজস্ব গিলছে বিকাশের হুন্ডি বাণিজ্য!

Techzoom.TV |
TechzoomTV