Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির প্রবণতা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 14 October 2022
দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির প্রবণতা বাড়ছে
Share on FacebookShare on Twitter

দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির প্রবণতা বাড়ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির হার ছিল ৭ দশমিক ৬৯ শতাংশ। চলতি বছর এই হার প্রায় দুই শতাংশ বেড়ে হয়েছে ৯ দশমিক ৩৪।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এক কর্মশালায় প্রতিবেদনটি উপস্থাপন করেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে বিটিআরসি কার্যালয়ে সাইবার নিরাপত্তা নিয়ে যৌথভাবে কর্মশালার আয়োজন করে বিটিআরসি ও সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বলেন, গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবির হার ছিল ৫ দশমিক ৮৫, সাইবার বুলিং ৫০ দশমিক ১৬ শতাংশ। চলতি বছর প্রতিটি ক্ষেত্রে সাইবার অপরাধ বেড়েছে। উপস্থাপনায় বলা হয়, ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির হার ৯ দশমিক ৩৪, আপত্তিকর মেসেজ ৬ দশমিক ৯৩ ও সাইবার বুলিং ৫০ দশমিক ২৭ শতাংশ।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সাইবার নিরাপত্তার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে নতুন। জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। তিনি বলেন, ব্যক্তি সচেতন না থাকলে সাইবার জগৎ নিরাপদ রাখা খুব কঠিন।

মোস্তাফা জব্বার আরও বলেন, সম্প্রতি সরকার ২৯ প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরিকাঠামো ঘোষণা করেছে। এগুলো রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হলেও এসব প্রতিষ্ঠান থেকে গণমাধ্যমকর্মীদের তথ্য প্রাপ্তিতে কোনো বাধা নেই।

প্রযুক্তি ব্যবহারে শিশু-কিশোরদের বিরত না রেখে বরং তাদের নিরাপদে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তিনি বলেন, সাইবার–সংক্রান্ত বিষয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে সচেতনতা ক্যাম্পেইন করলে ফলপ্রসূ হবে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, বিশ্বের প্রতিটি দেশ সাইবার অপরাধ–সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তরুণ সমাজকে সাইবার নিরাপত্তার বিষয়ে সচেতন করতে প্রচার ও কর্মশালা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. দেলোয়ার হোসাইন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, বিটিআরসি সচিব মো. নুরুল হাফিজ এবং যুব কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আরো কনটেন্টে নিষেধাজ্ঞা আরোপ করছে মেটা
প্রযুক্তি সংবাদ

আরো কনটেন্টে নিষেধাজ্ঞা আরোপ করছে মেটা

নারী শিক্ষায় অবদান রাখছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

নারী শিক্ষায় অবদান রাখছে হুয়াওয়ে

ফেসবুক মেসেঞ্জারের কিছু দরকারী ফিচার যা হয়ত আপনার অজানা
প্রযুক্তি সংবাদ

ফেসবুক মেসেঞ্জারের কিছু দরকারী ফিচার যা হয়ত আপনার অজানা

রোবটের কাছে সাড়ে আট কোটি চাকরি হারাবে মানুষ
প্রযুক্তি সংবাদ

রোবটের কাছে সাড়ে আট কোটি চাকরি হারাবে মানুষ

গেমারদের জন্য ফায়ারবোল্টের পডস নিনজা ৬০১
প্রযুক্তি সংবাদ

গেমারদের জন্য ফায়ারবোল্টের পডস নিনজা ৬০১

ওয়ানপ্লাসের যেসব মডেলে অ্যানড্রয়েড ১৫ আপডেট মিলবে
কিভাবে করবেন

অ্যানড্রয়েড ফোনের ৭ গোপন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 October 2022

দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির প্রবণতা বাড়ছে

Techzoom.TV |
TechzoomTV