Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষুদ্র ও মাঝারি অনলাইন উদ্যোক্তাদের ব্যবসা বিকাশে ভূমিকা রাখবে ওএনডিসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 October 2022
ক্ষুদ্র ও মাঝারি অনলাইন উদ্যোক্তাদের ব্যবসা বিকাশে ভূমিকা রাখবে ওএনডিসি
Share on FacebookShare on Twitter

রাজধানীর বেসিস সম্মেলন কেন্দ্রে ‘ওএনডিসি (ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স) – ডিজিটাল কমার্সের নতুন ভবিষ্যত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো ২২ অক্টোবর শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। দেশের বৃহৎ প্রতিষ্ঠিত ই-কমার্স প্লাটফর্মসহ অনুষ্ঠানে আলোচনা করেন বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, বেসিস ও অন্যান্য বাণিজ্য সংগঠনের শীর্ষ কর্মকর্তারা।

ভারতের ওএনডিসি বাস্তবায়নকারী সংগঠন ওএনডিসি ইন্ডিয়ার প্রধান নির্বাহী টি কোশি মূল আলোচক হিসাবে ওএনডিসি, এর কাজের পরিধি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ উপস্থাপন করেন। এসময় টি কোশি বলেন, ডিজিটাল ব্যবসার এই ওপেন নেটওয়ার্ক ই-কমার্স ব্যবসায় নতুন বিপ্লব আনতে যাচ্ছে। টি কোশির বক্তব্যে উঠে আসে যে, ওএনডিসি কোনো নতুন প্লাটফর্ম নয়, এটি একটি নেটওয়ার্ক বা পদ্ধতি যার মাধ্যমে ডিজিটাল কমার্স সম্পর্কিত সকল অংশীদারগণ একটি অভিন্ন প্রটোকল দ্বারা একে অন্যের সাথে যোগাযোগ করেন। এই পদ্ধতির বা নেটওয়ার্কের মাধ্যমে সবচেয়ে বড় সুবিধা হবে ছোট বা ক্ষুদ্র অনলাইন ব্যবসায়ীদের। দেশি-বিদেশি বৃহৎ অনলাইন প্লাটফর্ম যাতে ই-কমার্স সেক্টরে একক আধিপত্য বিস্তার করে ক্ষুদ্র উদ্যোক্তাদের বঞ্চিত না করতে পারে সেটি ওএনডিসি নেটওয়ার্ক তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য।

বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ভারতের মতো নতুন এই নেটওয়ার্ক বাংলাদেশে বাস্তবায়নে সরকারের সাথে প্রাইভেট সেক্টর এক সাথে কাজ করা উচিত। এই ক্ষেত্রে বেসিস বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকসহ সকলকে সব ধরণের প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিভিশনের মহা-ব্যবস্থাপক মেজবাউল হক বলেন, সাম্প্রতিক সময়ে একটি দুটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার জন্য পুরো সেক্টর সম্পর্কে আস্থাহীনতা তৈরি হয়েছে। এটি থেকে উত্তরণের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ই-কমার্স সেলের প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ওএনডিসি নেটওয়ার্ক বড় বিদেশি প্লাটফর্ম যাতে বাজার থেকে ছোট ব্যবসায়িদের বিতাড়িত করতে না পারে তার রক্ষাকবচ হিসাবে কাজ করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় এক্ষেত্রে অন্যান্য দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের ডিজিটাল কমার্সের জন্য উপযোগী ওপেন নেটওয়ার্ক নীতিমালা তৈরির কাজ শুরু করবে। বেসিসসহ অন্যান্যদের মতামত নিয়েই এই নীতিমালা তৈরি করা হবে।

আলোচনা সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সহ-সভাপতি আমিন হেলালী, এসএমইএফ এর মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার, পাঠাও এর প্রধান নির্বাহী ও বেসিসের পরিচালক ফাহিম আহমেদ, মাস্টারকার্ডের বাংলাদেশ প্রধান ও বেসিসের পরিচালক সৈয়দ আহমেদ মোহাম্মদ কামাল, বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু, চালডাল-এর পরিচালক ও বেসিস ডিজিটাল কমার্স স্ট্যান্ডিং কমিটির প্রধান জিয়া আশরাফ, ই-কুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব রাহুল সাহা, সেবা প্লাটফর্ম-এর প্রধান আদনান ইমতিয়াজ, এটুআই এর হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট জয়ন্ত কে ভৌমিক, টালিখাতার প্রধান ডঃ শাহাদাত খান সহ অন্যান্যরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশবেসিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুরুতর নিরাপত্তা ত্রুটি ইন্টারনেট এক্সপ্লোরারে
প্রযুক্তি সংবাদ

বিদায় নিচ্ছে ‘ইন্টারনেট এক্সপ্লোরার’

কোটি ডলারের বেশি বেতন পান অ্যাপল সিইও
নির্বাচিত

কোটি ডলারের বেশি বেতন পান অ্যাপল সিইও

রাইড শেয়ারিং
প্রযুক্তি সংবাদ

অ্যাপে নয়, সরাসরি চুক্তিতে বাইকে ওঠা — বাড়ছে ধর্ষণ ও ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ফেসবুকের বিরুদ্ধে মামলা, জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি কি ভেঙে যাবে?

গোপনে আপনার সব কথা রেকর্ড করছে গুগল, কী করবেন?
কিভাবে করবেন

গোপনে আপনার সব কথা রেকর্ড করছে গুগল, কী করবেন?

আগামী নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার
প্রযুক্তি সংবাদ

আগামী নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
অর্থ ও বাণিজ্য

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2022

ক্ষুদ্র ও মাঝারি অনলাইন উদ্যোক্তাদের ব্যবসা বিকাশে ভূমিকা রাখবে ওএনডিসি

Techzoom.TV |
TechzoomTV