Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 October 2022
চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম: পলক
Share on FacebookShare on Twitter

“সিনেমা প্রদর্শনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ থেকে বাংলাদেশে ১৩টি সিনেমা হল বানানো হচ্ছে এবং এই বছরের মধ্যে রাজশাহীতে একটি সিনেপ্লেক্স উদ্বোধন করা হবে। আর বাকি বারোটা ২০২৫ এর মধ্যে নির্মাণ করা হবে।

এছাড়া, আগামী দিনে সাইবার জগৎ-কে নিরাপদ ও নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে অন্যতম একটি উদ্যোগ হিসেবে “অন্তর্জাল” নামক একটি চলচ্চিত্র নির্মাণ প্রায় শেষের দিকে, যার ইংরেজি অর্থ হচ্ছে “ইন্টারনেট”।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি শনিবার ২২ অক্টোবর ২০২২ রাতে ঢাকার মহাখালীর এস.কে.এস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অ্যাকশন-থ্রিলার বাংলাদেশী চলচ্চিত্র “অপারেশন সুন্দরবন” এর প্রদর্শন শেষে তাঁর বক্তব্যে এ তথ্য জানান।

তিনি বলেন যে, বাংলাদেশের তরুণ-তরুণীরা ও দামাল ছেলে-মেয়েরা চলচ্চিত্র অঙ্গন কাপাচ্ছে। তারা পুরো বাংলাদেশকে বিশ্বাঙ্গনে নিয়ে যাচ্ছে যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। আমাদের তরুণরা আগামীদিনের বঙ্গবন্ধুর একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলবে আর সেই যাত্রাটা শুভ সূচনা হয়েছে মাত্র। তিনি আরো বলেন, “পথ অনেক দূর বাকি আছে। এ কারণে বলব যে চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম। আর এই চলচ্চিত্রের মধ্য দিয়েই কিন্তু আমরা সমাজের নাগরিককে সচেতন করতে পারি আবার একই সাথে সুস্থ বিনোদন দিতে পারি।”

তিনি তার বক্তব্যে আরো বলেন, “বাংলা হোক ইংরেজি হোক আমি সিনেমার পাগল একদম ছোটবেলা থেকে। অনেকদিন আমরা আসলে বাংলা সিনেমা মন মত দেখতে পারতাম না। সিনেমা হলে এসে দেখার পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছিল। সেই পরিবেশটা আবার ফিরে এসেছে। আমরা সবাই সিনেমা হলে আসবো, সিনেমা দেখব, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করব এবং আশা করবো যে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বাঙ্গন দখল করবে।”

সবশেষে প্রতিমন্ত্রী “অপারেশন সুন্দরবন” এর পরিচালক দীপংকর দীপন ও অভিনয় শিল্পী-সহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা চাই আমাদের তরুণরা তাদের সৃজনশীলতা ও মেধা দিয়ে তারা আমাদের দেশের মানুষের মন জয় করুক, সুস্থ বিনোদনের ব্যবস্থা করুক, সমাজটাকে প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করুক, আর বিশ্বাঙ্গনে আমাদের শিল্প, সাহিত্য ও চলচ্চিত্র বিশ্বজয় করুক।”

উল্লেখ্য, সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য র্যাবের দুঃসাহসী অভিযানের ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।

শনিবার “অপারেশন সুন্দরবন” এর এই বিশেষ শো-তে চলচ্চিত্রটির পরিচালক দীপংকর দীপন-সহ অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মনির খান শিমুল, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, বিদ্যা সিনহা মীমসহ প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনে এলো এইচডিআর ভিডিও ধারণ সুবিধা
প্রযুক্তি সংবাদ

আইফোনে এলো এইচডিআর ভিডিও ধারণ সুবিধা

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল কানেকটিভিটি নিশ্চিত করা হবে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

দেশে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হলো

১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি, দুই বছরে লক্ষ্য আরও পাঁচ লাখ
নির্বাচিত

১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি, দুই বছরে লক্ষ্য আরও পাঁচ লাখ

সাড়ে ৮ হাজার পেটেন্ট বেচে দিচ্ছে ইন্টেল
নির্বাচিত

সাড়ে ৮ হাজার পেটেন্ট বেচে দিচ্ছে ইন্টেল

বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক বানিয়েছে চীন
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক বানিয়েছে চীন

কিছু অসাধারণ ইন্সটাগ্রাম হ্যাকস! 
নির্বাচিত

কিছু অসাধারণ ইন্সটাগ্রাম হ্যাকস! 

Load More

ট্রেন্ডিং টপিক

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 October 2022

চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম: পলক

Techzoom.TV |
TechzoomTV