Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক বানিয়েছে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 October 2024
বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক বানিয়েছে চীন
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক তৈরির দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা, যার সক্ষমতা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের আট লাখ গুণ।

‘চাইনিজ একাডেমি অফ সায়েন্স’-এর ‘হ্যাফেই ইনস্টিটিউট অফ ফিজিক্যাল সায়েন্স’ বিভাগের একদল গবেষক এমন এক তাপ নিরোধী চুম্বক বানিয়েছেন, যা ৪২ দশমিক শূন্য দুই টেসলা সক্ষমতার স্থির চৌম্বক ক্ষেত্র অর্জন করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে।

এর আগের রেকর্ড ছিল ৪১ দশমিক চার টেসলা। ২০১৭ সালে এ কৃতিত্ব অর্জন করেছিলেন ফ্লোরিডার ‘ইউএস ন্যাশনাল হাই ম্যাগনেটিক ফিল্ড ল্যাবরেটরি’র গবেষকরা।

নির্মাতা গবেষকদের দাবি, সম্প্রতি রেকর্ড ভাঙা চুম্বকটি অপ্রত্যাশিত বৈজ্ঞানিক সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে নতুন কোয়ান্টামের ঘটনা পর্যবেক্ষণের বিষয়টিও।

এর বিশাল সক্ষমতা রসায়ন ও পদার্থবিদ্যা থেকে শুরু করে ‘ম্যাটিরিয়াল অ্যান্ড লাইফ সায়েন্স’-এর মতো বেশ কিছু খাতে নতুন সম্ভাবনা দেখাচ্ছে, যা চীনের বাইরের ব্যবহারকারীদের জন্যেও উন্মুক্ত করতে যাচ্ছেন এর নির্মাতারা।

সাম্প্রতিক দশকগুলোয়, উচ্চ চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের দখলে ১০টিরও বেশি নোবেল প্রাইজ রয়েছে।

এ গবেষণার গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল ‘কোয়ান্টাম ফেইজ ট্রানজিশন’ নিয়ে গবেষণা, যা চরম পরিস্থিতিতে ইলেক্ট্রনের আচরণ ব্যাখ্যা করতে সাহায্য করে। এ খাত নিয়ে আরও এগোনো গেলে তা পরবর্তীতে উন্নত সেমিকন্ডাক্টর তৈরির জন্যও সহায়ক হতে পারে, যা স্মার্টফোন থেকে সোলার প্যানেল, সবকিছুতেই ব্যবহার করা হয়।

শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করার বিদ্যুৎ খরচের পরিমাণ বিবেচনায় নিলে, এমন শক্তিশালী চুম্বক তৈরির ক্ষেত্রে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হল এ থেকে উৎপন্ন তাপের পরিমাণ।

৪২ টেসলার তাপনিরোধী চুম্বক থেকে রেকর্ড ভাঙা চৌম্বক ক্ষেত্র তৈরির জন্য ৩২ দশমিক তিন মেগাওয়াট বিদ্যুৎ খরচ হবে, যেখানে অতিরিক্ত তাপ প্রতিরোধ করতে আকারে ছোট ঘরের সমান একটি জায়গা লাগবে।

“এমন উপাদান নিয়ে কাজ করতে খুবই ভালো বৈজ্ঞানিক ধারণা থাকতে হয়,” বলেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজের পদার্থবিদ আলেকজান্ডার ইটন। তবে, তিনি এ সাম্প্রতিক আবিষ্কারের সঙ্গে সংশ্লিষ্ট নন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ

কম টাকায় দুর্দান্ত এক ফোনে ৫জি নিয়ে আসছে শাওমি
নির্বাচিত

কম টাকায় দুর্দান্ত এক ফোনে ৫জি নিয়ে আসছে শাওমি

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
নির্বাচিত

প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ফোরকে ভিডিও দেখা যাবে

‘টাকা পাঠান নইলে করোনা পাঠাবো’
প্রযুক্তি সংবাদ

‘টাকা পাঠান নইলে করোনা পাঠাবো’

বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার দিচ্ছে বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার দিচ্ছে বিডিটিকেটস

রাজধানীতে শাওমি ফোন বিস্ফোরিত
নির্বাচিত

রাজধানীতে শাওমি ফোন বিস্ফোরিত

Load More

ট্রেন্ডিং টপিক

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 October 2024

বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক বানিয়েছে চীন

Techzoom.TV |
TechzoomTV