Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৭ নভেম্বর ২০২২
ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন

ওয়ালটন

Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. এর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রোববার (৬ নভেম্বর, ২০২২) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ে (প্রথম প্রান্তিক) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে (১.৫২) টাকা। পূর্বের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৯.২৮ টাকা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত দাঁড়িয়েছে ২১৪.৭৫ টাকা এবং পুনর্মূল্যায়ন সহ ৩১৮.০৬ টাকা।
প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩৬.৪৪ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৪২ গুণ বেশি।

এদিকে, চলতি হিসাব বছরের প্রথম তিন মাসে কোম্পানির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১৮.৬৫ শতাংশ, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিলো ১৮.৭৪ শতাংশ। এ সময়ে বিক্রয় এবং ঋণের বিপরীতে আর্থিক ব্যয়ের শতকরা হার দাঁড়িয়েছে যথাক্রমে ২১.৮১ এবং ৮.০২ শতাংশ। যা আগের বছরের একই সময়ে ছিলো যথাক্রমে ২.৩০ এবং ১.২০ শতাংশ।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির আর্থিক ব্যয়ের পরিমাণ ও শতকরা হার আগের বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি বেড়েছে। এই সময়ে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান কমে যাওয়ায় কোম্পানিটি ২৬২.৪৫ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। যা পূর্বের অর্থ বছরের একই সময়ে ছিলো মাত্র ১০.১১ কোটি টাকা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির মোট আর্থিক ব্যয় হয়েছে ৩২২.৪২ কোটি টাকা, যা পূর্বের অর্থ বছরের একই সময়ে ছিলো মাত্র ৩৯.৫৫ কোটি টাকা। যার ফলে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ে (প্রথম প্রান্তিক) কোম্পানির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে (৩.১২) শতাংশ। কিন্তু পূর্বের বছর একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিলো ১৬.৩৩ শতাংশ।

এ বিষয়ে ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, করোনা মহামারি, মহামারি পরবর্তী অবস্থা এবং সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ভূ-রাজনৈতিক সংকটের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। এতে আন্তর্জাতিক বাণিজ্য দারুণভাবে বাধাগ্রস্ত হয়। এর ফলে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানিসহ প্রায় সব পণ্যের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি দেখা দেয়। এতে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে নাজুক অবস্থার সৃষ্টি হয়।

এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ব্যয় বৃদ্ধি, টালমাটাল বৈশ্বিক বাজার পরিস্থিতি এবং মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মূল্যহ্রাসের কারণে কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। একই সঙ্গে রেফ্রিজারেটর পণ্যে ভ্যাট যুক্ত হওয়ায় কোম্পানির মুনাফায় নেতিবাচক প্রভাব পরে। সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রায় আর্থিক দায় মেটানোর ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রার অবমূল্যায়ন ও ডলারের অপ্রতুলতা এবং ব্যাপক মুল্যস্ফীতির কারণে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি বিরূপ পরিস্থিতি মোকাবেলা করছে। এরফলে ভোক্তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। যেহেতু ইলেকট্রনিক্স পণ্য নিত্য প্রয়োজনীয় নয়, তাই ক্রেতাদের কাছে এসব পণ্যের চাহিদাও কমেছে। সবকিছু মিলে কোম্পানির আর্থিক ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। যার ফলে পূর্বের বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির আর্থিক মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।

বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দা ও ভূ-রাজনৈতিক সংকটসহ নানান প্রতিকূল ব্যবসায়িক পরিস্থিতির কারণে প্রথম প্রান্তিকে মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। মার্কিন ডলারের বিনিময় হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি না পেলে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকেও কোম্পানিটি লাভের ধারায় থাকতো। এ সময়ে ওয়ালটনের ইপিএস হতো অন্তত ৭.১৪ টাকা। মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার অবনমন না ঘটলে চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফার পরিমাণ দাঁড়াতো ২০০ কোটি টাকার অধিক।

এ পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটবে এবং পরবর্তী প্রান্তিকগুলোতে কোম্পানি লাভের ধারায় ফিরে আসবে বলে ওয়ালটন কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘আইফোন ফিঙ্গার’ কী? এটি কতটা বিপজ্জনক
কিভাবে করবেন

‘আইফোন ফিঙ্গার’ কী? এটি কতটা বিপজ্জনক

শিশুদের ‘জুম ক্লাসে’ হ্যাকার চালিয়ে দিলো শিশু যৌন নিপীড়ণের ভিডিও!
নির্বাচিত

শিশুদের ‘জুম ক্লাসে’ হ্যাকার চালিয়ে দিলো শিশু যৌন নিপীড়ণের ভিডিও!

আনঅফিসিয়াল শাওমি ফোন বিস্ফোরিত হয় বেশি!
নির্বাচিত

আনঅফিসিয়াল শাওমি ফোন বিস্ফোরিত হয় বেশি!

আসছে স্যামসাংয়ের নতুন ফোন
নির্বাচিত

আসছে স্যামসাংয়ের নতুন ফোন

বাজেট ২০২৩: সফটওয়্যার শুল্ক ও ভ্যাট বিড়ম্বনা
প্রযুক্তি সংবাদ

বাজেট ২০২৩: সফটওয়্যার শুল্ক ও ভ্যাট বিড়ম্বনা

জেমিনি লাইভকে আরো ৪০টি ভাষায় সম্প্রসারণ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

জেমিনি লাইভকে আরো ৪০টি ভাষায় সম্প্রসারণ করছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ
বিবিধ

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 
বিবিধ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা
বিবিধ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix