Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সারফেস ডিভাইসের যন্ত্রাংশ সরবরাহ করবে মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 November 2022
সারফেস ডিভাইসের যন্ত্রাংশ সরবরাহ করবে মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

সারফেস ডিভাইস মেরামতের বিষয়টি নিয়ে মাইক্রোসফট দীর্ঘদিন থেকে ভাবছে। এর অংশ হিসেবে এবার ব্যবহারকারীদের কাছে স্পেয়ার পার্টস বা অতিরিক্ত যন্ত্রাংশ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট।

আইফিক্সিটকে দেয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, ২০২৩ সালের প্রথমার্ধে ব্যবহারকারী থেকে শুরু করে মেরামতের দোকানগুলোয় বড় পরিসরে সারফেস ডিভাইসের যন্ত্রাংশ সরবরাহ শুরু করবে। এছাড়া চলতি বছর শেষে ব্যবহারকারীরা সারফেস প্রো ৯ ডিভাইস মেরামতের ম্যানুয়াল নির্দেশনা সংগ্রহ করতে পারবে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের অধিকাংশ খুচরা বিক্রেতার সহায়তায় মেরামত প্রকল্পের পরিধি বাড়ানো হবে বলেও জানা গিয়েছে।

মাইক্রোসফট জানায়, সারফেস প্রো ৯ ডিভাইসটি তৈরির সময় পুনরায় মেরামতের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে। সেই সঙ্গে আইফিক্সিট জানায়, তারা মাইক্রোসফটের এ উইন্ডোজ ট্যাবলেটে সব ধরনের টিয়ারডাউন পরীক্ষা চালিয়েছে। টিয়ারডাউন হলো পুরো ডিভাইসকে ভেঙে পরীক্ষা করা। ডিভাইসে ইউজার অ্যাকসেসিবল সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) থাকার বিষয়টি এবারই প্রথম। ডিভাইসের ব্যাটারি আঠার পরিবর্তে স্ক্রু দিয়ে আটকানো হয়েছে এবং টিয়ারডাউনের সুবিধার্থে ডিসপ্লে সহজে অপসারণযোগ্য করে বসানো হয়েছে।

আইফিক্সিটের তথ্যানুযায়ী, মাইক্রোসফটের সারফেস ডিভাইসগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি মেরামতযোগ্য। মাইক্রোসফট যে এবারই প্রথম সেলফ রিপেয়ার প্রোগ্রামের দিকে মনোনিবেশ করেছে তা নয়। এর আগে বাজারে আসা সারফেস ৩ ল্যাপটপটি খোলাও সহজ ছিল। এমনকি অতি সরু সারফেস প্রো এক্স ডিভাইসে যে এসএসডি ছিল ব্যবহারকারীরা তা পরিবর্তন করতে পারত। তবে ইউজার ম্যানুয়াল ও যন্ত্রাংশ সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত সারফেস প্রো ৯-এর মেরামতযোগ্যতার বিষয়ে নিশ্চিত নয় আইফিক্সিট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই পাঁচ কারণে কেনা উচিত নয় ওয়ানপ্লাস নোর্ড
নির্বাচিত

এই পাঁচ কারণে কেনা উচিত নয় ওয়ানপ্লাস নোর্ড

ফোনের ব্যাক কভার পরিষ্কারের ঘরোয়া উপায়
কিভাবে করবেন

ফোনের ব্যাক কভার পরিষ্কারের ঘরোয়া উপায়

মায়েদের জন্য সোশ্যাল অ্যাপ
প্রযুক্তি সংবাদ

মায়েদের জন্য সোশ্যাল অ্যাপ

ফোন বাজারজাতকরণের সব নিয়ম মেনে চলছে অপো
নির্বাচিত

ফোন বাজারজাতকরণের সব নিয়ম মেনে চলছে অপো

আইফোন
নির্বাচিত

চীন ও যুক্তরাষ্ট্রে আইফোন ১৭-এর বিক্রি বেড়েছে ১৪%

নতুন চমক আনছে শাওমি
নির্বাচিত

নতুন চমক আনছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 November 2022

সারফেস ডিভাইসের যন্ত্রাংশ সরবরাহ করবে মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV