Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ নির্মাতারা বিনিয়োগ কমিয়ে দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 November 2022
অটো চিপের সংকট ২০২৩ পর্যন্ত থাকবে
Share on FacebookShare on Twitter

করোনা মহামারীতে সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানিগুলো যে বড় অংকের বিনিয়োগে ঝুঁকেছিল তাতে ভাটা পড়েছে। প্রত্যাশার চেয়ে দীর্ঘমেয়াদি শ্লথগতির শঙ্কায় কোম্পানিগুলো তার বিনিয়োগের রাশ টেনে ধরছে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা করোনা মহামারীতে অল্প যে কয়েকটি খাতে শত শত কোটি ডলার বিনিয়োগ হয়েছে তার মধ্যে সেমিকন্ডাক্টর খাত অন্যতম। ইন্টেল থেকে শুরু করে টিএসএমসি, মাইক্রন, স্যামসাং সবাই নতুন কারখানা স্থাপন, নতুন কর্মী নিয়োগ ও অধিক যন্ত্রাংশ ক্রয়ে ব্যয় বাড়িয়েছে। এর মাধ্যমে সেমিকন্ডাক্টর খাতে তীব্র প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেছে। কিন্তু গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে বৈশ্বিক সরবরাহ চেইনে ফের অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্বের বেশির ভাগ দেশেই মূল্যস্ফীতি তীব্র আকার ধারণ করেছে এবং মন্দার ভয় জেঁকে বসেছে। এমন পরিস্থিতিতে বেশির ভাগ কোম্পানিই নতুন বিনিয়োগ থেকে বিরত থাকছে বা পিছিয়ে দিচ্ছে। সেমিকন্ডাক্টর খাতেও এ প্রবণতা স্পষ্ট দেখা যাচ্ছে। সেমিকন্ডাক্টর শিল্পসংশ্লিষ্ট জোট এসইএমআই তাদের সাম্প্রতিক এক পূর্বাভাসে জানায়, আগামী বছর সেমিকন্ডাক্টর খাতে বৈশ্বিক মূলধন বিনিয়োগ হবে ১৩ হাজার ৮১০ কোটি ডলার, গত এপ্রিলে যেখানে ১৬ হাজার ৫৫০ কোটি ডলার বিনিয়োগের পূর্বাভাস দেয়া হয়েছিল।

বিশেষ করে লক্ষণীয়, ওয়েফার ফ্যাব্রিকেশন ইকুইপমেন্ট বা ডব্লিউএফই খাতে বিনিয়োগ কমছে। এসইএমআইর পূর্বাভাস, ২০২৩ সালে ডব্লিউএফই খাতে ৯ হাজার ৬৭০ কোটি ডলার বিনিয়োগ হবে। এর আগের পূর্বাভাসে যেখানে ১০ হাজার ১৮০ কোটি ডলার বিনিয়োগের পূর্বাভাস দেয়া হয়েছিল। চিপ উৎপাদনে ডব্লিউএফই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ খাতের সম্প্রসারণ পরিমাপকের প্রধান সূচক। চিপ নির্মাতারা এখনো তাদের বিনিয়োগ পরিকল্পনা সমন্বয় করছেন বলে ডব্লিউএফই খাতে বিনিয়োগ আরো কমতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

গত বুধবার মর্কিন চিপ নির্মাতা কোম্পানি মাইক্রন জানায়, ডির্যাম ও ন্যান্ড ফ্ল্যাশ মেমোরির জন্য নির্মিত চিপ উৎপাদন ২০ শতাংশ কমাবে। ২০২৩ সালে মাইক্রনের মূলধন ব্যয়ের লক্ষ্যমাত্রা ৮০০ কোটি, ২০২২ অর্থবছরে যেখানে ১ হাজার ২০০ কোটি ডলার ব্যয় করেছে মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

দক্ষিণ কোরিয়াভিত্তিক এসকে হাইনিক্স জানায়, ২০২৩ সালে তাদের বিনিয়োগ অর্ধেক কমিয়ে আনা হচ্ছে। তৃতীয় প্রান্তিকে নিট মুনাফায় ৬৬ দশমিক ৭ শতাংশ পতনের পর বিনিয়োগ কমানোর এ সিদ্ধান্ত নেয় বিশ্বের দ্বিতীয় বৃহৎ ডির্যাম চিপ নির্মাতা কোম্পানিটি।

বিশ্বের শীর্ষ চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসি তার বার্ষিক মূলধন ব্যয়ের লক্ষ্যমাত্রায় পরিবর্তন আনে। ২০২২ সালে ৩ হাজার ৬০০ কোটি ডলার ব্যয় করতে যাচ্ছে তাইওয়ানভিত্তিক কোম্পানিটি। অথচ বছরের শুরুতে ৪ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চিপস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাণিজ্যের ডিজিটাল রূপান্তর তরুণদের আত্মকর্মসংস্থানের জন্য অসাধারণ সুযোগ
নির্বাচিত

বাণিজ্যের ডিজিটাল রূপান্তর তরুণদের আত্মকর্মসংস্থানের জন্য অসাধারণ সুযোগ

বিনে পয়সায় ৫জি উপভোগ করতে চান?
প্রযুক্তি সংবাদ

বিনে পয়সায় ৫জি উপভোগ করতে চান?

করোনার সম্ভাবনা কতটুকু, নিজেই টেস্ট করুন এই অ্যাপে
নির্বাচিত

করোনার সম্ভাবনা কতটুকু, নিজেই টেস্ট করুন এই অ্যাপে

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডের ফিচার ডেস্কটপে আনলো হোয়াটসঅ্যাপ

অনির্দিষ্টকালের জন্য বসুন্ধরায় ইন্টারনেট বন্ধ করছে আইএসপিএবি
টেলিকম

অনির্দিষ্টকালের জন্য বসুন্ধরায় ইন্টারনেট বন্ধ করছে আইএসপিএবি

অবৈধ মোবাইল ব্যবসায়ীদের ‘ঢাল’ আসলাম: দুদকের নজর এড়াতে ‘ছায়া সভাপতি’ নিয়োগ!
প্রযুক্তি সংবাদ

অবৈধ মোবাইল ব্যবসায়ীদের ‘ঢাল’ আসলাম: দুদকের নজর এড়াতে ‘ছায়া সভাপতি’ নিয়োগ!

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 November 2022

চিপ নির্মাতারা বিনিয়োগ কমিয়ে দিচ্ছে

Techzoom.TV |
TechzoomTV