Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টার্টআপ বাংলাদেশ বিমাফাইতে বিনিয়োগ করলো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 8 December 2022
স্টার্টআপ বাংলাদেশ বিমাফাইতে বিনিয়োগ করলো
Share on FacebookShare on Twitter

আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের ডিজিটাল ইনসিওরেন্স সার্ভিস প্ল্যাটফর্ম বিমাফাই নামক স্টার্টআপে বিনিয়োগ করেছে। বিমাফাই বাংলাদেশে গ্রাহকদের অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে বিবিধ ইনসিওরেন্স সার্ভিস দিয়ে থাকে।

১ কোটি টাকা বিনিয়োগের জন্য ঢাকায় প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে ০৭ ডিসেম্বর ২০২২ বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্টার্টআপ বাংলাদেশের বোর্ড এর চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এর উপস্থিতিতে ঢাকার গুলশানে স্টার্টআপ বাংলাদেশের কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্টার্টআপ বাংলাদেশের বোর্ড মেম্বার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোঃ মইনুল কবির, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) রণজিৎ কুমার, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সহ কোম্পানির হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ. আরিফ, বিমাফাই এর চেয়ারম্যান অর্ণভ পাল, সিইও আলভী নিজাম নাফি এবং অন্যান্য স্টেকহোল্ডারগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৯ সাল থেকে বীমা খাতে গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বীমা সুবিধার ডিজিটালাইজেসন নিয়ে কাজ করছে বীমাফাই। বিমাফাই অ্যাপ ও ওয়েবসাইট থেকে গ্রাহক স্বাস্থ্য-বীমা, দুর্ঘটনা-বীমা, ভ্রমন-বিমা ও মোটর-বীমা সহ অন্যান্য বীমা পলিসি পছন্দের বীমা কোম্পানি থেকে বাছাই করে কিনতে পারছেন। এ পর্যন্ত প্রায় চার লাখেরও বেশি গ্রাহককে ডিজিটাল বীমা সেবা দেয়ার পাশাপাশি স্বাস্থ্য-বীমার দাবি নিষ্পত্তিতে অনন্য উদাহরণ তৈরি করেছে বিমাফাই।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিকনির্দেশনায়, স্টার্টআপ বাংলাদেশ আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি যা ৫০০ কোটি টাকা মূলধন নিয়ে ২০২০ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ডিজিটাল ইনসিওরেন্স সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে বীমাফাইতে ১ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

এ উপলক্ষে আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, “বাংলাদেশে স্টার্টআপরা যেসকল প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে এগিয়ে আসছে, স্মার্ট বাংলাদেশ ভিশন কে বাস্তবায়িত করতে তা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এসকল উদ্ভাবনী স্টার্টআপদের সহায়তা প্রদান করার লক্ষ্যে সরকার স্টার্টআপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করেছে। আমি আশা করি এই বিনিয়োগের মাধ্যমে বীমাফাই এই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য এবং ইতিবাচক প্রভাব ফেলবে।”

স্টার্টআপ বাংলাদেশের বোর্ড এর চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম পিএএ বলেন, “ইনসিওরেন্স ইন্ডাস্ট্রিতে বীমাফাই যে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং বীমাফাইতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ, এটিকে আরও গ্রাহকের কাছে পৌছাতে সাহায্য করবে। আমি আশা করি তারা স্টার্টআপ হিসেবে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে গভীর প্রভাব ফেলতে সক্ষম হবে। আইসিটি বিভাগ উদীয়মান এবং দ্রুত বর্ধমান স্টার্টআপগুলোকে নীতিগত, প্রশিক্ষণ, মেন্টরিং ইত্যাদি ক্ষেত্রে সহায়তা করছে।”

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, “স্টার্টআপ বাংলাদেশের লক্ষ্য হল দেশীয় স্টার্টআপদের দ্রুত প্রবৃদ্ধিতে সহায়তা করা যেন তারা আরও বেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করে। আমরা বিশ্বাস করি যে বীমাফাই এমন একটি সমাধান প্রদান করে যা বাংলাদেশের বাজারে ব্যাপকভাবে প্রয়োজন। সঠিক কৌশল প্রয়োগ এবং ফোকাস ঠিক রেখে কাজ করতে পারলে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমে বীমাফাই সফল স্টার্টআপ হিসাবে বাংলাদেশি জনগণের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম হবে”।

এ বিষয়ে বিমাফাইর প্রধান নির্বাহী কর্মকর্তা আল্ভি নিজাম নাফি বলেন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে বিনিয়োগ পেয়ে আমরা খুবই আনন্দিত। এই বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশব্যাপি ডিজিটাল বীমা সুবিধার পরিধি বাড়াতে সহায়তা করবে।

স্টার্টআপ বাংলাদেশ দেশে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই সুত্র ধরে, স্টার্টআপ বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলোতে বিনিয়োগ করছে এবং বীমাফাই-এ বিনিয়োগ করে সেই ঐতিহ্যকে অব্যাহত রেখেছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল বৈধ কি না, যাচাইয়ের সুযোগ
নির্বাচিত

মোবাইল বৈধ কি না, যাচাইয়ের সুযোগ

রোবটের সাহায্যে যেভাবে স্মার্টফোন বানায় হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

রোবটের সাহায্যে যেভাবে স্মার্টফোন বানায় হুয়াওয়ে

ভারতে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয় ফুচকার রেসিপি
নির্বাচিত

ভারতে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয় ফুচকার রেসিপি

ম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন
নির্বাচিত

ম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন

জরুরি সেবায় পাশে থাকবে ই-ক্যাব
ই-কমার্স

জরুরি পণ্যসেবা সচল রাখতে ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দিল ডিএমপি

প্রিমিয়াম ও মিড-রেঞ্জ বাজার ধরতে হুয়াওয়ের দীর্ঘমেয়াদি কৌশল
প্রযুক্তি বাজার

প্রিমিয়াম ও মিড-রেঞ্জ বাজার ধরতে হুয়াওয়ের দীর্ঘমেয়াদি কৌশল

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 December 2022

স্টার্টআপ বাংলাদেশ বিমাফাইতে বিনিয়োগ করলো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix