Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গাজীপুরে ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকা ক্যাশব্যাক পেলেন উজ্জ্বল সিকদার

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
গাজীপুরে ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকা ক্যাশব্যাক পেলেন উজ্জ্বল সিকদার
Share on FacebookShare on Twitter

গাজীপুরের মৌচাকে ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকা ক্যাশব্যাক পেলেন এক ক্রেতা। ক্রেতার নাম উজ্জ্বল সিকদার। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন ১৬ এর আওতায় ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ডে ক্যাশব্যাক পান তিনি। বাবা-মায়ের জন্য মাত্র ২২ হাজার টাকা দিয়ে ওয়ালটন ফ্রিজ কিনে এক লাখ টাকা ক্যাশব্যাক পাওয়ায় মহাখুশি উজ্জ্বল সিকদার।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৬। এই সিজনে ক্রেতাদের জন্য রয়েছে ‘স্বস্তির অফার’ শীর্ষক বিশেষ সুবিধা। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনের ই-প্লাজা থেকে ফ্রিজ এবং ওয়াশিং মেশিন ক্রয়ে স্ক্র্যাচ কার্ডে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। রয়েছে অসংখ্য পণ্য ফ্রি পাওয়ার সুযোগ।

রোববার (১১ ডিসেম্বর, ২০২২) গাজীপুরের মৌচাকে ওয়ালটন পরিবেশক ‘রাকিব ইলেকট্রনিক্স’-এ ক্যাশব্যাক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্রেতা উজ্জ্বল সিকদারের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আরিফুল আম্বিয়া, মৌচাক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মাসুদ পারভেজ, ওয়ালটনের গাজীপুর জোনের আরএসএম শাহেদ ইকবাল, ‘রাকিব ইলেকট্রনিক্স’-এর স্বত্ত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

ক্রেতা উজ্জ্বল সিকদার পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। স্ত্রী ও এক মেয়েকে নিয়ে চন্দ্রার ডাইনকিনিতে থাকেন। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর। সেখানে বসবাসরত বাবা-মা’র ব্যবহারের জন্য সম্প্রতি রাকিব ইলেকট্রনিক্স থেকে ২২ হাজার টাকায় ওয়ালটনের ফ্রিজটি কেনেন তিনি। এরপর তার নাম, মোবাইল নাম্বার ও ফ্রিজের মডেল, বারকোড ইত্যাদি তথ্য ডিজিটাল রেজিস্ট্রেশনে যুক্ত করা হয়। সেইসঙ্গে তাকে একটি স্ক্র্যাচকার্ড দেয়া হয়।

উজ্জ্বল সিকদার বলেন, স্ক্র্যাচ কার্ডে ১ লাখ টাকা ক্যাশব্যাক দেখে আমি যেন আকাশ থেকে পড়েছি। আমার ধারণা ছিলো- কোম্পানিগুলো বিভিন্ন অফার দিলেও ক্রেতারা হয়তো পায় না। কিন্তু ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকা পেয়ে আমার সেই ধারণা পাল্টে গেছে। ক্রেতাদেরকে দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করায় এবং তাদের জন্য এমন সুযোগ দেয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

জানা গেছে, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটন সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম
প্রযুক্তি সংবাদ

কিউকমের ফস্টার পেমেন্টের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত

ডিলারদের জন্য ইনফিনিক্স এর ডিলার মিট
নির্বাচিত

ডিলারদের জন্য ইনফিনিক্স এর ডিলার মিট

আপনার আইফোন কি সত্যি আপনার কথা শোনে? জানুন পেছনের আসল ঘটনা
প্রযুক্তি সংবাদ

আপনার আইফোন কি সত্যি আপনার কথা শোনে? জানুন পেছনের আসল ঘটনা

৫০ হাজার টাকায় মিলছে যেসব চমকপ্রদ স্মার্টফোন
নির্বাচিত

কোন কোম্পানির ফোন বিশ্বে বেশি বিক্রি হয়?

পুরোনো ডিজাইনে সুজুকির নতুন স্কুটার
অটোমোবাইল

পুরোনো ডিজাইনে সুজুকির নতুন স্কুটার

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।...

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ ডিসেম্বর ২০২২

গাজীপুরে ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকা ক্যাশব্যাক পেলেন উজ্জ্বল সিকদার

Techzoom.TV |
TechzoomTV