Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিপিএস-এর দিন শেষ, আসছে ভিপিএস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
জিপিএস-এর দিন শেষ, আসছে ভিপিএস
Share on FacebookShare on Twitter

ঠিক এরকমই এক ফিচার নিয়ে কাজ করছে গুগল। নতুন ওই ফিচারটি সম্পর্কে বিশ্ববাসীকে ধারণা দেওয়ার কাজটিও গত বছরই সেরে ফেলেছে প্রতিষ্ঠানটি। বিশেষ ওই ফিচারটিকে বলা হচ্ছে ‘ভিজুয়াল পজিশনিং সিস্টেম’ বা ‘ভিপিএস’।

চলুন একাধিক প্রযুক্তিবিষয়ক সাইট ও গুগলের বরাতে আমরাও ধারণা নিয়ে নেই নতুন ওই প্রযুক্তিটি সম্পর্কে-

‘ভিজুয়াল পজিশনিং সিস্টেম’ আসলে কী?

প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড অথরিটি বলছে, ভিজুয়াল পজিশনিং সিস্টেম বা ভিপিএস আদতে গুগল ম্যাপসের একটি ফিচার। শুধু অবস্থান সম্পর্কে ধারণা নিয়েই অগমেন্টেড রিয়ালিটিনির্ভর এ ফিচারটি ব্যবহারকারীকে বিস্তারিতভাবে জানিয়ে ও দেখিয়ে দিতে পারবে তার আশপাশে কী কী রয়েছে। নিজের কাজটি সম্পন্ন করতে ব্যবহারকারীর স্মার্টফোন ক্যামেরা, গুগলের ব্যাক-এন্ড ডেটা এবং অগমেন্টেড রিয়ালিটির সাহায্য নেবে ফিচারটি।

শুনে বুঝা যাচ্ছে, জিপিএসের সঙ্গে এর বেশ মিল রয়েছে। অনেকে একে দৃশ্যমান জিপিএস’ও বলছেন। তবে, জিপিএস যেখানে পরিপূর্ণ তথ্য জানাতে অক্ষম, সেখানে বিস্তারিতভাবে ডেটা জানানোর পাশাপাশি দৃশ্যত তা দেখিয়েও দিতে পারবে ভিপিএস।

ঠিক কীভাবে কাজ করবে গুগল ভিপিএস?

কল্পনা করুন কোনো এক রাস্তা ধরে হাঁটছেন, পাশে বড় ছোট অনেক দালান কোঠা। জিপিএস বলছে ঠিক জায়গাতেই পৌঁছে গেছেন আপনি। কিন্তু যে স্থানটির খোঁজে এসেছিলেন, সেটি চোখে পড়ছে না।

ঠিক ওই সময়টিতেই স্মার্টফোনের ক্যামেরা চালু করলেন, আশপাশের দৃশ্য ও নিজ অবস্থান সম্পর্কে ধারণা দিলেন ভিপিএস’কে। স্মার্টফোনের ক্যামেরার লাইভ ফিডে একটি ‘সাইনবোর্ড’ উপস্থিত হয়ে আপনাকে দেখিয়ে দিল, সামনের দালানের চতুর্থ তলা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত গন্তব্য। রেসিং গেইমের মতো তীর চিহ্ন উপস্থিত হয়ে পথ দেখিয়ে দিল আপনাকে।

এটি করেই কিন্তু ক্ষান্ত দিল না নতুন এই প্রযুক্তি, বাড়তি হিসেবে শেয়ালের মতো একটি লাল রংয়ের প্রাণী এসে হাজির হলো ক্যামেরার লাইভ ফিডে। প্রয়োজনে গাইডের ভূমিকা পালন করে পথ দেখিয়ে পৌঁছে দেবে আপনাকে।

উপরের হিসেবগুলো কিন্তু কোনো কল্পনা নয়। আদতে ওভাবেই কাজ করবে ভিপিএস। অন্তত সেরকম ধারণাই দিয়েছেন গুগলের ভাইস প্রেসিডেন্ট অপর্না চেন্নাপ্রাগাদা।

মোদ্দাকথা, স্মার্টফোনের পর্দা দিয়েই দুনিয়া দেখতে হবে আপনাকে। তাহলেই কেবল ফিচারটির সাহায্যে হদিস পাবেন কাঙ্ক্ষিত গন্তব্যের।

জিপিএস’র সঙ্গে ভিপিএস’র পার্থক্য

একদম সহজ করে বললে, লেখা ও ছবির মধ্যে যে পার্থক্য রয়েছে, জিপিএস এবং ভিপিএসের ক্ষেত্রেও প্রায় একই ধরনের পার্থক্য চোখে পড়বে।

জিপিএস নানা ধরনের জ্যামিতিক আকৃতি ও লেখার সমন্বয়ে ব্যবহারকারীকে সেবা দিয়ে থাকে। এ কারণে সেবাটির বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সবসময় পরিপূর্ণ ও বিস্তারিত তথ্য জানাতে পারে না জিপিএস। অন্যদিকে ভিপিএসের পুরো সেবাটাই দৃশ্য নির্ভর। ফলে জিপিএসের চেয়ে অনেক গুণ বেশি সুনির্দিষ্ট ও বিস্তারিত তথ্য জানানোর ক্ষমতা রাখে সেবাটি।

কবে নাগাদ আসতে পারে ভিপিএস?

ভিপিএস-এর ব্যাপারে গুগল প্রথম জানায় ২০১৮ সালের মে মাসে। পরে ২০১৯ সালে প্রযুক্তিটি হাতেকলমে পরীক্ষা করে দেখার সুযোগ পান প্রযুক্তিপ্রেমীরা।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের ব্যক্তিগত প্রযুক্তি বিষয়ক কলামিস্ট ডেভিড পিয়ার্স ২০১৯ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর রাস্তায় ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করে দেখেন।

তবে, ফিচারটি ভালো হলেও চোখের সামনে স্মার্টফোন ধরে হাঁটায় অভ্যস্থ হতে যে প্রযুক্তিপ্রেমীদের আরেকটু সময় লাগবে, সে বিষয়টিই আকারে ইঙ্গিতে বুঝানোর চেষ্টা করেছেন পিয়ার্স।

Tags: ভিপিএস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম ট্রিলিওনেয়ার হওয়ার পথে ইলন মাস্ক!
নির্বাচিত

বিশ্বের প্রথম ট্রিলিওনেয়ার হওয়ার পথে ইলন মাস্ক!

নভেম্বরে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন জিটি ৫ প্রো
নির্বাচিত

নভেম্বরে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন জিটি ৫ প্রো

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন শেয়ারের আইপিও অনুমোদন

৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস: আপনার তথ্য ঠিক আছে?
প্রযুক্তি সংবাদ

দেড় কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস!

কনটেক্সট ইনডেক্সিং
প্রযুক্তি সংবাদ

ব্যবসায় এআই ইন্টিগ্রেশনে নতুন মাত্রা যোগ করতে এজেন্টফোর্স ৩৬০ আনল সেলসফোর্স

৮ ফুট উচ্চতার আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড
প্রযুক্তি সংবাদ

৮ ফুট উচ্চতার আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix