Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদানে বেসিস-আইপিডিসি’র সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 19 May 2019
সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদানে বেসিস-আইপিডিসি’র সমঝোতা স্মারক সই
Share on FacebookShare on Twitter

বেসিসের সদস্য ও অংশিজনদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি। শনিবার বিকেলে রাজধানীর রাওয়া কনভেশন সেন্টারে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সৌজন্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মাননীয় পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি বলেন, পবিত্র মাহে রমজানে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে যাঁরা অনবদ্য অবদান রেখে চলেছেন তাঁদের সাথে ইফতার করার আনন্দটাই অন্যরকম। বেসিস তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন, বেসিসের সকল সদস্যই নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। এসময় বেসিস সদস্যদের আগাম ঈদের শুভেচ্ছাও জানান মাননীয় মন্ত্রী।

বিশেষ অতিথি মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি বলেন, আইসিটি এখন দেশের শিল্প খাতগুলোর মধ্যে অন্যতম একটি আর্থিক খাত। মাত্র ১০ বছরে এই খাতের রপ্তানি আয় এখন ১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এ খাতের প্রসারে বেসিসের ভূমিকা অনস্বীকার্য। এ খাতের প্রসারে আমাদের তরফ থেকে যা যা সাহায্য দরকার আমরা করবো।

অনুষ্ঠানে সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদানে বেসিসের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। উক্ত সমঝোতা স্মারকের আওতায় বেসিসের নারী নেতৃত্বাধীন সদস্য প্রতিষ্ঠানসমূহ আইপিডিসির ‘জয়ী’র আওতাধীন আর্থিক সহযোগিতা পাবেন। পাশাপাশি, আইপিডিসির নতুন আর্থিক সাপ্লাই চেইন ‘অর্জন’-এর মাধ্যমে ক্ষুদ্র, মাঝারী ও কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ আর্থিক সহযোগিতা পাবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, সদস্যদের কল্যাণে বেসিস সর্বদাই বদ্ধপরিকর। আইপিডিসি’র সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আশা করি বেসিস এর সদস্য প্রতিষ্ঠানসমূহ ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা পাবেন। ইফতার মাহফিলে যোগ দেয়ার জন্য প্রায় আট শতাধিক সদস্যদেরকেও ধন্যবাদ জানান বেসিস সভাপতি।

এসময় আইপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, আইপিডিসি যৌথ প্রয়াসের এগিয়ে যাওয়ায় বিশ্বাস করে। তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশিদার বেসিসের সাথে যৌথভাবে বেসিস সদস্যদের আর্থিক সহায়তা প্রদানে আমাদের এ সমঝোতা স্মারক অগ্রণী ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেসিস ইফতার ও দোয়া মাহফিল ২০১৯’র আহ্বায়ক এবং বেসিসের সহ-সভাপতি (অর্থ) জনাব মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব ফারহানা এ রহমান।

বেসিস ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বেসিস এর সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, পরিচালক তামজিদ সিদ্দিক ¯পন্দন, পরিচালক দিদারুল আলম, পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম।

বেসিসের ইফতার ও দোয়া মাহফিলে সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় আইপিডিসি’র পক্ষে আরোও উপস্থিত ছিলেন রিজওয়ান দাউদ শামস, যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব বিজনেস ফাইন্যান্স, শাহ ওয়ারিফ হোসাইন, সিওও, আব্দুল মাবুদ তুষার, হেড অব সাপ্লাই চেইন ফাইন্যান্স, সাজ্জাদ হোসাইন চৌধুরী, হেড অব চ্যানেল ম্যানেজমেন্ট এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেসিসের ইফতারে সদস্যদের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাসমূহের উচ্চ পদস্থ কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসমূহের নেতৃবৃন্দ, গণমাধ্যমসমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেলেন শাবি শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেলেন শাবি শিক্ষার্থী

এই রিয়েলমি ফোনগুলিতে পাবেন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
নির্বাচিত

এই রিয়েলমি ফোনগুলিতে পাবেন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

এবার চীনের আলিবাবা নিয়ে এল নতুন এআই মডেল
নির্বাচিত

এবার চীনের আলিবাবা নিয়ে এল নতুন এআই মডেল

কৃত্রিম বুদ্ধিমত্তা ৮০ শতাংশ দ্রুত মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে
নির্বাচিত

কৃত্রিম বুদ্ধিমত্তা ৮০ শতাংশ দ্রুত মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে

নতুন ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

লিয়েন না পেয়ে বিসিএস চাকরি ছেড়ে আইসিটিতে পলকের বন্ধু
নির্বাচিত

লিয়েন না পেয়ে বিসিএস চাকরি ছেড়ে আইসিটিতে পলকের বন্ধু

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 May 2019

সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদানে বেসিস-আইপিডিসি'র সমঝোতা স্মারক সই

Techzoom.TV |
TechzoomTV