Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সংস্কৃতির অদম্য শক্তিকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 24 December 2022
সংস্কৃতির অদম্য শক্তিকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, সংস্কৃতির শক্তি অদম্য। মুক্তিযুদ্ধকালে আমরা সেই সাংস্কৃতিক শক্তিকে কাজে লাগিয়েছি। সংস্কৃতির শক্তিকে হৃদয়ঙ্গম করে মানুষের মুক্তি ও স্বাধীনতার আন্দোলনে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুর মূলমন্ত্র গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ ধারণ করে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় চলমান সংগ্রামকে আরও বেগবান করতে মন্ত্রী দেশব্যাপী সংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে দিতে সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী শুক্রবার রাতে ঢাকায় জাতীয় নাট্যশালায় নাট্যচক্র এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘নাট্যচক্র: ধাত্রী নবধারার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নাট্যচক্র-এর সভাপতি ম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে নাট্যসারথী আতাউর রহমান, মামুনুর রশিদ, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, দেবপ্রসাদ দেবনাথ এবং খায়রুল আলম সবুজ প্রমূখ বক্তৃতা করেন। সংগঠনের সহসভাপতি ফাল্গুনি হামিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্র্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের সূতিকাগার । বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬৬‘র ছয়দফা, ৬৮‘র আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯‘র গণঅভ্যূত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি টিএসসিতে সাংস্কৃতিক পরিমন্ডল গড়ে তোলার মধ্য দিয়ে এদেশে সুষ্ঠু ধারার সাংস্কৃতিক পরিমন্ডলের যাত্রা শুরু হয়েছিল। তিনি তরুণ সমাজের হাতে গড়ে তোলা সাংস্কৃতিক আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী এদেশের নাটকের পঞ্চাশ বছরের পথচলায় স্বাধীনতা সংগ্রামের সম্পৃক্ততা তুলে ধরে বলেন, স্বাধীনতা সংগ্রামে সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি। ৭১ সালের ২২ ফেব্রুয়ারি ডাকসুর উদ্যোগে মঞ্চস্থ তার লেখা এক নদী রক্ত মঞ্চায়নের কথা স্মরণ করেন। তিনি জানান যে সেই নাটকটিতে শহীদ শেখ কামাল অভিনয় করেছিলেন। মুক্তিযুদ্ধ শেষে মুক্তিযুদ্ধ ফেরৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাটকের মানুষ ছিলেন না, তবুও সুষ্ঠু সাংস্কৃতিক ধারা প্রতিষ্ঠায় দেশে নাট্য আন্দোলন গড়ে তুলেন।

সূর্যসেন হল ছাত্র সংসদের নাট্য ও প্রমোদ সম্পাদক হিসেবে নাট্যচক্র প্রতিষ্ঠায় এবং সাংস্কৃতিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনে সাংস্কৃতিক আন্দোলন প্রতিমূহুর্তের যুদ্ধ।

নাটক বিশেষ করে মঞ্চ নাটক মানুষের ওপর যতটা প্রভাব বিস্তার করে অন্য কোন মাধ্যম তা পারে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংস্কৃতিক আন্দোলনের ভিত শক্তিশালী করতে না পারলে মুক্তি যুদ্ধের চেতনা শাণিত হবে না।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ও একমাত্র গণনাট্য ‘এক নদী রক্ত’ এর নাট্যকার জনাব মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু ছিলেন ‘পয়েটস অব পলিটিক্স।” বঙ্গবন্ধুর ভাষা, কথা সবই কবিতা। যা দিয়ে বাঙালিকে উজ্জীবিত করেছিলেন। সাংস্কৃতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক জীবনের সর্বত্র আজ অবক্ষয় হচ্ছে। অবক্ষয় রুখতে সাংস্কৃতিক বলয় গড়ে তুলতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ম হামিদের নেতৃত্বে নাট্যচক্রের পথচলা নতুনদের অনুপ্রাণিত করবে এবং দেশে নতুন ধারার সাংস্কৃতিক আন্দোলনে তরুণ সমাজকে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

পরে নাট্যচক্র পরিবেশিত ম. হামিদ পরিচালিত এক্সপ্লসিভ ও মূল সমস্যা শীর্ষক নাটকটির পুণমঞ্চায়ন হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যবহৃত হ্যান্ডসেট বিটিআরসি নিবন্ধিত কিনা যেভাবে জানবেন
নির্বাচিত

ব্যবহৃত হ্যান্ডসেট বিটিআরসি নিবন্ধিত কিনা যেভাবে জানবেন

টিম ক্যাটালিস্টে ভোটার আগ্রহ
প্রযুক্তি সংবাদ

টিম ক্যাটালিস্টে ভোটার আগ্রহ

শিশুর কান্নার আওয়াজ শুনেই কারণ বলে দেবে অ্যাপ
নির্বাচিত

শিশুর কান্নার আওয়াজ শুনেই কারণ বলে দেবে অ্যাপ

স্যামসাং আনছে গ্যালাক্সি ওয়াচ ৭
নির্বাচিত

স্যামসাং আনছে গ্যালাক্সি ওয়াচ ৭

কর্মীদের হোম অফিসের আসবাব কিনতে অর্থ দিচ্ছে গুগল
নির্বাচিত

কর্মীদের হোম অফিসের আসবাব কিনতে অর্থ দিচ্ছে গুগল

স্মার্টফোন স্ক্রিনের সুরক্ষায় প্রটেক্টর কতটা জরুরি?
নির্বাচিত

স্মার্টফোন স্ক্রিনের সুরক্ষায় প্রটেক্টর কতটা জরুরি?

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 December 2022

সংস্কৃতির অদম্য শক্তিকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV