Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আত্মহত্যা প্রতিরোধী ফিচার সরিয়ে দিল টুইটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
আত্মহত্যা প্রতিরোধী ফিচার সরিয়ে দিল টুইটার
Share on FacebookShare on Twitter

ইলোন মাস্কের মালিকানায় যাওয়ার পর থেকে টুইটারের বেশকিছু ফিচার বন্ধ হয়ে গেছে। অনেক পরিবর্তনও এসেছে। এর অংশ হিসেবে সম্প্রতি কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধে হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার প্রচারণা চালানো একটি ফিচার বন্ধ করে দিয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। খবর রয়টার্স।

ফিচারটি নতুন করে ঢেলে সাজানোর জন্য সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে প্লাটফর্মটি। এটি দেয়ারইজহেল্প নামে পরিচিত। খোদ ইলোন মাস্কই এটি বন্ধের নির্দেশ দিয়েছেন বলে দুটি অবগত সূত্রে জানা গিয়েছে। এক বিবৃতিতে টুইটারের নিরাপত্তাপ্রধান এলা আরউইন বলেন, বিভিন্ন প্রম্পট ঠিক করার পাশাপাশি আমরা সবকিছু ঢেলে সাজাচ্ছি। আমাদের কার্যক্রমের জন্য এগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এটি ফিরে আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ফিচারটির বিষয়ে এর আগে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। তবে বিশ্বের বিভিন্ন দেশের মানসিক স্বাস্থ্য, এইচআইভি, ভ্যাকসিন, শিশু নিপীড়ন, কভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কিত বিভিন্ন সহায়ক সংস্থার সার্চ রেজাল্টের শীর্ষে থাকত। এটি বন্ধ করে দেয়ার কারণে ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে ইলোন মাস্কের দাবি, অক্টোবরে টুইটারের মালিকানা নেয়ার পর থেকে প্লাটফর্মে ক্ষতিকারক কনটেন্ট সম্পর্কিত মতামত, অভিব্যক্তি বা ভোট দেয়ার হার অনেকটাই কমেছে। বক্তব্যের সমর্থনে একটি গ্রাফও টুইট করেন তিনি। বিভিন্ন গবেষক ও নাগরিক অধিকার দল অবশ্য ভিন্ন মত দিচ্ছে। তাদের মতে, প্লাটফর্মের বিভিন্ন টুইটে তারা বর্ণবাদী মন্তব্য ও অন্যান্য ঘৃণাবাচক কনটেন্টের ব্যবহার বাড়তে দেখেছেন।

কেউ বিপদে পড়তে পারে এমন সন্দেহ হলে যেন সরকারি প্রতিষ্ঠানগুলোর হটলাইনের মাধ্যমে সহায়তা পাওয়া যায় সেজন্য টুইটার, গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠান ব্যবহারকারীদের নির্দেশনা দিয়ে আসছিল। ই-মেইলে পাঠানো বার্তায় আরউইন বলেন, এ ধরনের কার্যক্রম নিয়ে নিজস্ব সার্চ রেজাল্টে গুগল বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। আর তাদের কয়েকটি পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে আমরা বিভিন্ন পরিবর্তন আনছি।

তিনি বলেন, আমরা জানি, অনেক ক্ষেত্রে এসব প্রম্পট দরকারি। এগুলো যেন ঠিকমতো কাজ করে ও প্রাসঙ্গিক হিসেবেই থাকে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

অন্যদিকে বর্তমানে আলোচনার শীর্ষে থাকা প্লাটফর্ম টুইটার থেকে ফিচারটি সরিয়ে নেয়াকে অত্যন্ত বিরক্তিকর বলে আখ্যা দিয়েছেন প্লাটফর্মটি সদ্য সাবেক কনটেন্ট পরামর্শক দলের সদস্য এরলিয়ানি আব্দুল রহমান। সাময়িকভাবে ফিচারটি কেবল উন্নতির উপায় খোঁজার উদ্দেশ্যে সরানো হলেও একে অপসারণ না করে বরং সক্রিয় রেখেই কাজ করার পরামর্শ দেন তিনি।

২৩ ডিসেম্বর হারিয়ে যাওয়া ফিচারটি সম্পর্কে টুইট করেন টুইটারের অংশীদার সাউথইস্ট এশিয়া ফ্রিডম অব এক্সপ্রেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক দামার জুনিয়ার্তো। তিনি বলেন, এ ধরনের বোকা কার্যক্রমের কারণে তার সংস্থা সামাজিক প্লাটফর্মটি ছেড়ে চলে যেতে পারেন।

এক ব্লগ পোস্টে টুইটার বলেছে, ব্যবহারকারী যেন সবচেয়ে প্রয়োজনীয় সময়ে টুইটার পরিষেবায় প্রবেশাধিকার ও সমর্থনের সুযোগ পায়, সে বিষয়টি নিশ্চিত করা তাদের দায়িত্ব। অলাভজনক সংস্থা নেটওয়ার্ক কন্টেজিয়ন রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিশ্লেষক অ্যালেক্স গোল্ডেনবার্গ বলেন, কয়েকদিন আগেও সার্চ ফলে দেখানো বিভিন্ন প্রম্পটের হদিস বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন বাগেরহাটের নজরুল
নির্বাচিত

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন বাগেরহাটের নজরুল

টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
নির্বাচিত

টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি

টুইটারের যে ফিচারটি জানতেন না শাহরুখ খান
প্রযুক্তি সংবাদ

টুইটারের যে ফিচারটি জানতেন না শাহরুখ খান

ওয়েবসাইটে ঢুকলেই কুকিজ আসে, অনুমতি দিয়ে বিপদে পড়তে পারেন
প্রযুক্তি পরামর্শ

ওয়েবসাইটে ঢুকলেই কুকিজ আসে, অনুমতি দিয়ে বিপদে পড়তে পারেন

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
নির্বাচিত

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
অর্থ ও বাণিজ্য

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ
নির্বাচিত

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল
নির্বাচিত

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি...

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ ডিসেম্বর ২০২২

আত্মহত্যা প্রতিরোধী ফিচার সরিয়ে দিল টুইটার

Techzoom.TV |
TechzoomTV