Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 January 2023
প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটানোর দায়ে মামলার মুখে পড়েছে দেশটির বেশ কয়েকটি প্রযুক্তি জায়ান্ট। খবর রয়টার্স।

সিয়াটলের পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের করা ক্ষতিপূরণ মামলায় বলা হয়, কোম্পানিগুলো পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংকটের জন্য দায়ী। এছাড়া ওই এলাকার স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম সম্পাদন প্রক্রিয়াকে এসব প্রতিষ্ঠান প্রভাবিত করে। যুক্তরাষ্ট্রের আদালতে করা এ মামলায় গুগলের আলফাবেট, ফেসবুকের মেটা, স্ন্যাপ ও টিকটকের মালিক বাইটড্যান্সকে অভিযুক্ত করা হয়েছে।

সিয়াটল পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষের দাবি, তরুণদের আটকানোর জন্য প্লাটফর্মগুলোকে আলাদাভাবে তৈরি করেছে টেক জায়ান্টরা। যা মানসিক স্বাস্থ্য সংকট তৈরি করছে। মামলায় বলা হয়, এসব কোম্পানির কর্মকাণ্ড যুবসমাজের মানসিক স্বাস্থ্য সংকটের অন্যতম কারণ। অভিযুক্তরা সফলভাবে তরুণদের সরল মস্তিষ্ক শোষণ করছে। কয়েক লাখ শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অত্যধিক ব্যবহারে আসক্ত করেছে।

স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, মানসিক স্বাস্থ্য সংকটে থাকা শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করতে ব্যর্থ হয়। এজন্য স্কুলগুলো এসব সমস্যা মোকাবেলা করতে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি প্রশিক্ষিত কর্মী নিয়োগ দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিপদ সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করছে। এ মামলায় টেক জায়ান্টগুলোর কাছে আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

মামলার বিষয়ে এক ইমেইল বার্তায় গুগল জানায়, শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল প্লাটফর্ম তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। স্ন্যাপচ্যাট জানায়, স্ন্যাপ ব্যবহারকারীদের সুস্বাস্থ্য প্রতিষ্ঠানটির অগ্রাধিকারের শীর্ষে। মেটা প্লাটফর্ম ও টিকটক এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অতীতে কোম্পানিগুলো জানিয়েছিল, তাদের লক্ষ্য ব্যবহারকারীদের জন্য একটি সহায়ক প্লাটফর্ম তৈরি করা। ক্ষতিকর বা বিপজ্জনক কনটেন্ট সরানো বা নিয়ন্ত্রণে তারা বিনিয়োগ অব্যাহত রেখেছে।

অন্যদিকে ২০২১ সালে এমন অভিযোগের প্রেক্ষিতে ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ এক পোস্টে লিখেছিলেন, আমরা কেবল মুনাফা অর্জনের জন্য এমন সব কনটেন্ট প্রচার করি যা মানুষের জন্য ক্ষতিকর, এমন অভিযোগ অযৌক্তিক। আমরা বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জন করি। বিজ্ঞাপনদাতারাও তাদের বিজ্ঞাপনগুলোয় মানুষের জন্য ক্ষতিকারক বা ঘৃণাত্মক কনটেন্ট দেখতে চায় না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইটিউনসের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

আইটিউনসের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

ফুডপ্যান্ডার পেমেন্ট এখন বিকাশে
নির্বাচিত

ফুডপ্যান্ডার পেমেন্ট এখন বিকাশে

এসে গেল রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ও রেডমি নোট ৯ প্রো
প্রযুক্তি সংবাদ

এসে গেল রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ও রেডমি নোট ৯ প্রো

৫২ শতাংশ প্রতিষ্ঠান ডিজিটাল উদ্যোগে লক্ষ্য পূরণে ব্যর্থ
প্রযুক্তি সংবাদ

৫২ শতাংশ প্রতিষ্ঠান ডিজিটাল উদ্যোগে লক্ষ্য পূরণে ব্যর্থ

মাত্র ১ ডলারে স্যামসাং গ্যালাক্সি এস১০ ফোন!
নির্বাচিত

মাত্র ১ ডলারে স্যামসাং গ্যালাক্সি এস১০ ফোন!

১ টাকায় ২৮৮ মিনিট কথা বলার সুযোগ করে দিলেন মোস্তাফা জব্বার
টেলিকম

১ টাকায় ২৮৮ মিনিট কথা বলার সুযোগ করে দিলেন মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 January 2023

প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে মামলা

Techzoom.TV |
TechzoomTV