Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ ও দুই পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিলো ওয়ালটন প্লাজা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 January 2023
গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ ও দুই পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিলো ওয়ালটন প্লাজা
Share on FacebookShare on Twitter

কিস্তিতে পণ্য কেনা গ্রাহকের মৃত্যুতে অবশিষ্ট কিস্তি মওকুফ করেছে ওয়ালটন প্লাজা। একই সঙ্গে দিয়েছে আর্থিক সহায়তা। প্রতিষ্ঠানটির ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় এই সুবিধা পেয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃষক মুকুল মিয়া এবং সদর উপজেলার সবজি বিক্রেতা সুলতান মিয়ার পরিবার। এই দুই গ্রাহকের মৃত্যুতে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা। ইতোমধ্যেই ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কিনে একই ধরনের সুরক্ষা সহায়তা পেয়েছেন অসংখ্য ক্রেতা এবং তাদের পরিবার।

সোমবার (২৩ জানুয়ারি, ২০২৩) জেলার পুলেরঘাট বাজার ওয়ালটন প্লাজায় মৃত দুই ক্রেতার পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকার দুটি চেক তুলে দেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। প্রয়াত মুকুল মিয়ার পক্ষে চেক গ্রহণ করেন তার স্ত্রী রাবেয়া এবং সুলতান মিয়ার পক্ষে তার স্ত্রী সাজেদা খাতুন।

সে সময় উপস্থিত ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক জুটন, পাকুন্দিয়া থানার ওসি সুমন মিয়া, পুলেরঘাট বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম জাফরুল ভুঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ালটনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সালেহ আহমেদ, কিশোরগঞ্জ জোনের রিজিওনাল সেলস ম্যানেজার মেহেদী হাসান, রিজিওনাল ক্রেডিট ম্যানাজার আতিকুর রহমান, ওয়ালটন প্লাজা পুলেরঘাট শাখার ম্যানেজার রাসেল আহমেদ প্রমুখ।

জানা গেছে, গত ১৩ ডিসেম্বর লক্ষিয়া গ্রামের কৃষক মুকুল মিয়া পুলেরঘাট ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে প্রিমোআরটেন মডেলের একটি স্মার্টফোন কেনেন। তিনি ২৪ ডিসেম্বর স্ট্রোকে মারা যান। আর গত বছরের ২৬ অক্টোবর দরবারপুর গ্রামের সবজি বিক্রেতা সুলতান মিয়া একই প্লাজা থেকে ওয়ালটনের প্রিমোএনফাইভ স্মার্টফোন কেনেন। ৩০ ডিসেম্বর তিনিও স্ট্রোকে মারা যান। পরিবারের একমাত্র উপার্জনকারীর এমন আকস্মিক মৃত্যুতে অকূল সাগরে পড়ে এই দুই পরিবার। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ অনুযায়ী মৃত গ্রাহকের পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। ওয়ালটন কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা। যেখান থেকে কিস্তির পাওনা টাকা সম্পূর্ণ মওকুফ হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ক্রেতাদের বাড়তি সুবিধা প্রদানের জন্য কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি চালু করেছে শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন। কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হচ্ছে। এই নীতির আওতায় পণ্যমূল্যের ভিত্তিতে কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। এক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ী কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট টাকা ক্রেতা বা তার পরিবারকে দেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ওয়ালটনের কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা নীতির প্রশংসা করেন। তিনি বলেন, এই সহায়তা কার্যক্রম ওয়ালটনের অনেকগুলো চমৎকার উদ্যেগের মধ্যে অন্যতম। ক্রেতার পরিবারের জন্য এমন সুবিধা কেবল ওয়ালটনই দিতে পারে। এরফলে ওয়ালটনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বাড়বে।

ওয়ালটন ক্রেতাদের দেয়া এই সুবিধার বিষয়ে জানতেন না মুকুল মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন। ৩ ছেলে ও ৫ মেয়েসহ ১০ সদস্যের পরিবারের বোঝা এখন তার ওপর। অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ানোয় ওয়ালটনকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে কিস্তির টাকা আর পরিশোধ করা লাগছে না জেনে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন সুলতান মিয়ার স্ত্রী সাজেদা খাতুন। পাশাপাশি আর্থিক সহায়তা পাওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এই সহায়তার টাকা সংসারের কাজে ব্যয় করবেন বলে জানান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
নির্বাচিত

দেশে বছরে ২ লাখ মোবাইল ফোন চুরি

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ১০৮ প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ১০৮ প্রতিষ্ঠান

বাজারে আসছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার অপো এফ ১৫
নির্বাচিত

বিশ্বের স্মার্টফোন বাজারে ৭ নাম্বারে রিয়েলমি

৮ বছরের সাফল্যে ভিভো, পুরস্কারে ভরা উদযাপন!
প্রযুক্তি সংবাদ

৮ বছরের সাফল্যে ভিভো, পুরস্কারে ভরা উদযাপন!

ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
নির্বাচিত

ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী

Load More

ট্রেন্ডিং টপিক

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

গ্লোবাল টেকনোলজি এমপাওয়ারমেন্ট ব্র্যান্ড আইটেল নির্ভরযোগ্য স্মার্টলাইফ পণ্য...

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 January 2023

গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ ও দুই পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিলো ওয়ালটন প্লাজা

Techzoom.TV |
TechzoomTV