Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 31 January 2023
বাংলাদেশে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাদারীপুর জেলার শিবচরে ১৫শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি। দেশের সর্বপ্রথম ফ্রন্টিয়ার প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত ও ডেডিকেটেড একাডেমিক ইনস্টিটিউশন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। এখানে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে শিবচরের এক্সপ্রেসওয়ের পাশে কুতুবপুর ইউনিয়নে প্রায় ৭০.৩৪ একর জায়গা জুড়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা জানান।

আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, ৭০ একর জায়গায় ওপর ১৫০০ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি ও সফটওয়্যার নেকনোলজি পার্ক নির্মাণের ফলে ২০৪১ সালের মধ্যে ৪র্থ শিল্প বিল্পবে নেতৃত্ব দিতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা এই প্রকল্পের উদ্দেশ্য। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লিডারশিপ তৈরি হবে এখান থেকে।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ভাইয়ের অনুপ্রেরণা এবং তার উদ্যোগে এখানে প্রায় ৭০ একর জায়গায় আমরা শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারলাম।

এ সময় তিনি বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটির চারটি মূলস্তম্ভ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ। আমাদের মেধাবীদের প্রস্তুত করার জন্য শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজিতে যে বিষয়গুলো গুরুত্ব পাবে তার মধ্যে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, নিউরোটেকনোলজি, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ রোবোটিক্স থিংস, ব্লক চেইন, ডেটা সায়েন্স, হাইপার অটোমেশন, টেকনোলজিক্যাল এথিক্স, বিহেভিয়ার অ্যান্ড এক্সপেরিয়ান্স ইঞ্জিনিয়ারিং অন্যতম।

জানা গেছে, ১৫শ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ইনস্টিটিউটে ছয় তলা গবেষণা ভবন, চারতলা একাডেমিক ভবন, তিন তলা প্রশাসনিক ভবন, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ডরমেটরি ভবন, ছয়টি বিশেষায়িত ল্যাব শিফটের আওতায় নির্মাণাধীন প্রধান অবকাঠামো থাকছে।

পদ্মা সেতুর পাশেই ‘লার্নিং বাই ডুইং’ বা ‘এক্সপেরিয়েনশিয়াল লার্নিং শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে লার্নিং কমিউনিটি ভিত্তিক ইনোভেশন কালচার চর্চার পাশাপাশি দেশের প্রথম জিরো ওয়েস্ট ও এনভায়রনমেন্টাল সাস্টেইনেবল ক্যাম্পাস হিসেবে শিফট হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ ঘোষ, প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীসহ অনেকেই।

পরে প্রতিমন্ত্রী ও আগত অতিথিরা শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেন ও দেশের প্রথম স্মার্ট উপজেলার কার্যক্রমের উদ্বোধন করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এলো বিশ্বের সবচেয়ে ছোট ৩জি স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো বিশ্বের সবচেয়ে ছোট ৩জি স্মার্টফোন

গুগল পিক্সেল ৪এ ফোনে থাকছে স্ন্যাপড্রাগণ ৭৩০ প্রসেসর
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেল ৪এ ফোনে থাকছে স্ন্যাপড্রাগণ ৭৩০ প্রসেসর

আইফোনের ব্যাটারি ভালো রাখার উপায়
কিভাবে করবেন

আইফোনের ব্যাটারি ভালো রাখার উপায়

হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহের লাইসেন্স পেলো ইনটেল
প্রযুক্তি সংবাদ

৫জি নেটওয়ার্কে হুয়াওয়েকে নিষিদ্ধ করলো সুইডেন

ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার
টেলিকম

‘বাংলাদেশে এখন চিড়া-গুড়ের আগে ইন্টারনেট লাগে’

সচল হলো আসিফ মাহমুদের ফেসবুক আইডি, চলে গেল ব্লু টিক
লিড স্টোরি

সচল হলো আসিফ মাহমুদের ফেসবুক আইডি, চলে গেল ব্লু টিক

Load More

ট্রেন্ডিং টপিক

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর
প্রযুক্তি সংবাদ

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

হাইসেন্স টিভি নষ্ট
প্রযুক্তি সংবাদ

৪০ হাজার টাকার হাইসেন্স টিভি নষ্ট, চার বছরের ওয়ারেন্টিতেও মিলছে না সমাধান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে...

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 January 2023

বাংলাদেশে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ: পলক

Techzoom.TV |
TechzoomTV