Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাণিজ্য মেলায় সেরা ইনোভেশন ও সেরা স্টলের পুরস্কার পেলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ ফেব্রুয়ারি ২০২৩
বাণিজ্য মেলায় সেরা ইনোভেশন ও সেরা স্টলের পুরস্কার পেলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

শেষ হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘ডিআইটিএফ’ এর ২৭তম আসর। বরাবরের মতো মেলার এই আসরেও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে ছিলো অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটনের দৃষ্টিনন্দন ও শৈল্পিক ডিজাইনের স্টল। মেলায় অত্যাধুনিক ও উদ্ভাবনী ফিচারের পরিবেশবান্ধব টেকসই স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করে সেরা ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে ওয়ালটন। একই সঙ্গে এবারের বাণিজ্য মেলাতেও ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে সেরা প্রিমিয়ার স্টলের পুরস্কার পেয়েছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন।

উল্লেখ্য, ২৭তম বাণিজ্য মেলায় ১৪টি ক্যাটাগরিতে ৪৭টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। প্রথমবারের মতো এ বছর বাণিজ্য মেলায় ইনোভেশন অ্যাওয়ার্ড চালু করে আয়োজক সংস্থা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি, ২০২৩) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ডিআইটিএফ-২৩ এর সমাপনী অনুষ্ঠানে সেরা ইনোভেশন এবং সেরা ইলেকট্রনিক্স স্টল ক্যাটাগরিতে ওয়ালটনকে প্রথম পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ বাবু। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপিবি’র ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান।

অতিথিদের কাছ থেকে সেরা ইনোভেশন এবং সেরা ইলেকট্রনিক্স স্টলের পুরস্কারের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু এবং মো. হুমায়ুন কবীর।

উল্লেখ্য, বাণিজ্য মেলায় সেরা ভ্যাটদাতার পুরস্কার চালুর পর থেকে টানা ১৪ বছর প্রথম পুরস্কার অর্জন করেছে ওয়ালটন। পাশাপাশি দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন তৈরি করে প্রায় প্রতি বছরই পুরস্কৃত হয়ে আসছে ওয়ালটন। গত বছর থেকে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক মেলার আবহে স্থায়ী এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় বিক্রয় কার্যক্রম বন্ধ রেখে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করে আসছে ওয়ালটন।

২৭তম বাণিজ্য মেলায় দেশি-বিদেশি দর্শনার্থীদের নজর কাড়ে ওয়ালটনের অত্যাধুনিক ও উদ্ভাবনী ফিচারের পরিবেশবান্ধব টেকসই স্মার্ট প্রযুক্তিপণ্য। বিশেষ করে ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, স্মার্ট এয়ার কন্ডিশনার, স্মার্ট টেবিল, স্মার্ট ওয়াশিং মেশিন, লিফট, স্মার্টফোন, কম্পিউটার পণ্য, বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইসসহ ওয়ালটনের নতুন পণ্য ই-বাইক। ওয়ালটন স্টলে প্রদর্শিত হয়েছে আগামী প্রজম্মের উদ্ভাবনী টেকসই সবুজ প্রযুক্তিপণ্যের আপকামিং মডেল। দৃষ্টিনন্দন প্যাভিলিয়নে কনজ্যুমার ইলেকট্রনিক্সের পাশাপাশি এলজিপি, এলডিপি, নাট, বোল্ট, স্ক্রুসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্যও প্রদর্শন করেছে ওয়ালটন। ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের বিশ্বমানের টেকসই প্রযুক্তিপণ্য দেখে মোহিত হয়েছেন মেলায় আগত দর্শনার্থীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৬ সালেই আসছে আইফোন ‘এয়ার ২’, থাকছে বিশেষ কুলিং প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালেই আসছে আইফোন ‘এয়ার ২’, থাকছে বিশেষ কুলিং প্রযুক্তি

পুরোনো সব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ
নির্বাচিত

পুরোনো সব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোনের দাম বাড়ছে, জানালেন টিম কুক

গুগল সার্চে মিলছে হোয়াটসঅ্যাপের গোপন গ্রুপ!
নির্বাচিত

গুগল সার্চে মিলছে হোয়াটসঅ্যাপের গোপন গ্রুপ!

বিশ্বের ৪ জন বিস্ময়কর হ্যাকার
নির্বাচিত

বিশ্বের ৪ জন বিস্ময়কর হ্যাকার

এ-ফোরটেকের নতুন ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড
প্রযুক্তি সংবাদ

এ-ফোরটেকের নতুন ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
প্রযুক্তি সংবাদ

‘অনলাইন জুয়ায় প্রতিদিন পাচার হচ্ছে ১ হাজার কোটি টাকা’

শাওমির কারখানায় হিউম্যানয়েড রোবট
নির্বাচিত

শাওমির কারখানায় হিউম্যানয়েড রোবট

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?
প্রযুক্তি বাজার

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ ফেব্রুয়ারি ২০২৩

বাণিজ্য মেলায় সেরা ইনোভেশন ও সেরা স্টলের পুরস্কার পেলো ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV