Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইন বহির্ভূতভাবে নগদ-এ প্রশাসক নিয়োগ: হাইকোর্টে রিট

কর্মী হয়রানি এবং জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 September 2024
আইন বহির্ভূতভাবে নগদ-এ প্রশাসক নিয়োগ: হাইকোর্টে রিট
Share on FacebookShare on Twitter

প্রচলিত আইন তোয়াক্কা না করে দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদে আইন বহির্ভূতভাবে প্রশাসক নিয়োগ করা হয়েছে। মূলত নগদকে ধ্বংস করার মাধ্যমে অপর একটি প্রতিষ্ঠানকে সরাসরি সুবিধা দেওয়ার জন্যেই পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে বলে মনেকরেন নগদের প্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক।

একই সঙ্গে নগদের কর্মীদেরকে হয়রানি বন্ধ করা এবং জোরপূর্বক পদত্যাগে বাধ্য না করতে সংশ্লিষ্টদের প্রকি অনুরোধ করেন তিনি। গত ১০ সেপ্টেম্বর উচ্চ আদালতে রিটটি দায়ের করেন ব্যারিস্টার নওশাদ জমির।

“প্রশাসক নিয়োগের ক্ষেত্রে ‘পরিশোধ ও নিস্পত্তি ব্যবস্থা আইন ২০২৪’এ সুস্পস্টভাবে পদ্ধতিগত দিকটি বর্ণনা করা হলেও তা প্রতিপালন করেননি বাংলাদেশ ব্যাংক। বরং অত্যন্ত তড়িঘড়ি করে নগদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। ঘটনার পরমপরা বিশ্লেষণ করলে দেখা যায় বিশেষ একটি পক্ষের প্রেসক্রিপশানে এই কাজ করেছে বাংলাদেশ ব্যাংক,” বলেন তানভীর।

তিনি বলেন, আইন অনুসারে কোনো প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের প্রয়োজন হলে আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে জানাতে হবে এবং প্রতিষ্ঠানটিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কিন্তু নগদের বেলায় আইনের এই ধারা অনুসরণ করেননি তারা। ‘পরিশোধ ও নিস্পত্তি ব্যবস্থা আইন ২০২৪’এর ৩১(২) ধারায় এর সুস্পস্ট উল্লেখ আছে।

“আইনগত এই ব্যত্যয় ঘটিয়ে বাংলাদেশ ব্যাংক বিশেষ একটি পক্ষকে বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। আমরা মনেকরি অত্যন্ত তড়িঘড়ি করে বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ করেছে। এ বিষয়ে আইনগত প্রতিকার চাইতেই আমরা আদালতে গিয়েছি,” ব্যাখ্যা করেন তানভীর।

২০১৭ সালে ডাক বিভাগের সঙ্গে চুক্তির মাধ্যমে ২০১৯ সালের মার্চে অনুষ্ঠানিভাবে যাত্রা করে। সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় তদানন্তীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় নগদের। মূলত এ কারণেই সরকার পরিবর্তণের সঙ্গে সঙ্গে নগদের গায়ে রাজনৈতিক ‘ট্যাগ’ লাগানোর চেষ্টা হচ্ছে। বাংলাদেশের মোবাইল আর্থিক সেবার বাজারে আবারো মনোপলি প্রতিষ্ঠা করতে রাতারাতি প্রশাসক নিয়োগ করা হয়েছে বলে মনেকরেন তানভীর।

গত ২১ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগের ঘোষণা দেয়। পরদিন ভোরের আগেই নগদ অফিসে পুলিশ চলে আসে এবং কর্মীদেরকে নগদ অফিসে ঢুকতে না দিয়ে প্রশাসক এর দখল বুঝে নেয়। দায়িত্ব নেওয়ার পরপরই ‘কাউকে ছাটাই করা হবে না’ বলে ঘোষণা দিলেও ইতিমধ্যে নগদের বেশ কয়েকজন নিবেদিত প্রাণকর্মীকে জোরপূর্বক অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। কাউকে কাউকে পদত্যাগেও বাধ্য করা হয়েছে।

তানভীর বলেন, মাত্র সাড়ে পাঁচ বছরে নগদকে এই পর্যায়ে নিয়ে আসার পেছরে গুরুত্বপূর্ণ অবদান রাখা শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মীকে অফিসে না আসতে মৌখিকভাবে নির্দেশনা দেন অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত প্রশাসক। এক্ষেত্রে কর্মীদেরকে ভয়ভীতিও দেখান তারা। এসব পরিপ্রেক্ষিতে প্রশাসককে একটি ক্ষুদে বার্তা পাঠান তানভীর। সেখানে তিনি (ইংরেজীতে) লেখেন, “ক্ষমতার অপব্যবহার করছেন আপনি। আপনি ব্যক্তিগতভাবে আমাকে অপদস্থ করছেন, বিষয়টা পেশাগত বা আইনগতভাবে হচ্ছে না। এটা আমার মনে থাকবে। ভালো থাকেন। আপনার ভবিষ্যতের প্রতি শুভ কামনা ….।” এই ম্যাসেজকে হুমকি হিসেবে উল্লেখ করে বনানী থানায় জিডি করেন প্রশাসক।

তানভীর বলেন, সব মিলে নগদ অফিসে একটা ত্রাসের রাজত্ত্ব কায়েম করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে নগদের লেনদেনের পরিমান অনেক কমে গেছে। মাস দুয়েক আগেও নগদে গড়ে দিনে ১৮’শ কোটি টাকার লেনদেন হয়েছে। কিন্তু ইতিমধ্যে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে নগদের বড় করা বাজার অন্য একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, “নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের অসীম ক্ষমতা ও দায়িত্ব রয়েছে। আইন বিরুদ্ধ কোনো কাজ তারা করতে পারে না। আমরা এই ঘটনার প্রতিকার চাইতেই আদালতের দ্বারস্থ হয়েছি। প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণার পাশাপাশি প্রশাসক নিয়োগ স্থায়ীভাবে বন্ধ করতেই এই রিট করা হয়েছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

এইচপি ব্রান্ডের নতুন ল্যাপটপ বাজারে
প্রযুক্তি বাজার

এইচপি ব্রান্ডের নতুন ল্যাপটপ বাজারে

রিয়েলমি এক্স ৯: মিড রেঞ্জের পারফেক্ট ফোন 
নির্বাচিত

রিয়েলমি এক্স ৯: মিড রেঞ্জের পারফেক্ট ফোন 

অ্যাপল গ্যাজেট অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনছে স্মার্টফোন, পাচার হচ্ছে ডলার!
নির্বাচিত

অ্যাপল গ্যাজেট অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনছে স্মার্টফোন, পাচার হচ্ছে ডলার!

মিডিয়াপ্যাড টি৫ ট্যাবলেট নিয়ে এল হুয়াওয়ে
নির্বাচিত

মিডিয়াপ্যাড টি৫ ট্যাবলেট নিয়ে এল হুয়াওয়ে

দেশজুড়ে ৫৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ৫৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই

সামিট থেকে ১০ কোটি ২৪ লাখ টাকা আদায় বিটিআরসি’র
টেলিকম

সামিট থেকে ১০ কোটি ২৪ লাখ টাকা আদায় বিটিআরসি’র

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 September 2024

আইন বহির্ভূতভাবে নগদ-এ প্রশাসক নিয়োগ: হাইকোর্টে রিট

Techzoom.TV |
TechzoomTV