Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান এর ২ হাজার কোটি টাকা বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান এর ২ হাজার কোটি টাকা বিনিয়োগ
Share on FacebookShare on Twitter

ভারতের বিখ্যাত শিল্পগ্রুপ হিরানন্দানি গ্রুপের ডেটা ও ক্লাউড সেন্টার এবং এশিয়ার বৃহত্তম আপটাইম ইনস্টিটিউট গোল্ড অপারেশন সার্টিফাইড টিয়ার ফোর ডেটা সেন্টারের অপারেটর ইয়োটা ডেটা সার্ভিসেস আগামী ৪-৫ বছরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি হাইপারস্কেল ডেটা সেন্টার পার্ক গড়ে তোলার জন্য ২ হাজার কোটি টাকা (১৫০ মিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। আগামী ১০-১১ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য এবিপি ইনফোকম সম্মেলনে ইয়োটা ডেটা সার্ভিসেসের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সুনীল গুপ্তা আইটি খাতের সরকারী ও বেসরকারি অংশীদারদের সাথে মতবিনিময় করবেন। দেশের বাইরে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এই অঞ্চলে ডিজিটাল রূপান্তরের অন্যতম অগ্রদূত বাংলাদেশে এই বড় বিনিয়োগ করবে ইয়োটা।

গাজীপুরের কালিয়াকৈরের হাই-টেক সিটিতে অবস্থিত ইয়োটার ঢাকা ডেটা সেন্টার পার্কে দুটি হাইপারস্কেল ডেটা সেন্টার ভবন থাকবে, যেখানে ৪৮০০ র‍্যাক্স থাকবে এবং এর সক্ষমতা হবে ২৮.৮ মেগাওয়াট আইটি। ২০২৪ সালে প্রথম ডেটা সেন্টারটি চালু হবে বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশ সরকার গৃহীত ডিজিটাল রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এ বিষয়ে ইয়োটা ডেটা সার্ভিসেসের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সুনীল গুপ্তা বলেন, “ডিজিটাল রুপান্তরের সহযোগী হিসেবে ইয়োটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারকে সামনে এগিয়ে যেতে সহায়তা করে। এই প্রচেষ্টার নিদর্শন আমরা ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি ভারতে প্রদর্শন করেছি। বাংলাদেশের সম্ভাবনা ও ডিজিটাল রুপান্তরে এই দেশের সাফল্য চোখে পড়ার মতো। আমাদের সক্ষমতাকে কাজে লাগিয়ে এই দেশের ডিজিটাল বিপ্লবে অবদান রাখার ব্যাপারে আমরা আশাবাদী। তথ্য-নির্ভর ও নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের এই যুগে বাংলাদেশের প্রয়োজন একটি শক্তিশালী অবকাঠামোর। ইয়োটা’র ঢাকা ডেটা সেন্টার পার্ক এই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অত্যাধুনিক ডেটা সেন্টারের অ্যাক্সেস পেতে সাহায্য করবে এবং নিজেদেরকে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন সলিউশনের মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে। এভাবে আমরা সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ তৈরিতে অবদান রাখবো।”

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় প্রথম হাইপারস্কেল ডেটা সেন্টারের উদ্বোধনের কিছুদিনের মধ্যেই ঢাকায় ইয়োটা’র এই বিনিয়োগের ঘোষণা এলো। কোম্পানিটি ইতোমধ্যে নবি মুম্বাইতে ইয়োটা এনএমওয়ান ডেটা সেন্টার পরিচালনা করছে। ইয়োটা’র বিনিয়োগে সমর্থন জোগাবে ডিজাইন, নির্মাণ, রিয়েল এস্টেট, পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশনে হিরানন্দানি গ্রুপের অতুলনীয় দক্ষতা। এই বিনিয়োগ ইয়োটা’র দেশের বাইরে কার্যক্রম সম্প্রসারণ পরিকল্পনার অংশ, যার মাধ্যমে এই প্রতিষ্ঠান ভারতজুড়ে ও গুরুত্বপূর্ণ গ্লোবাল মার্কেটে এজ সুবিধা নিশ্চিতকরণে হাইপারস্কেল ডেটা সেন্টার প্রতিষ্ঠা করবে।
ইয়োটা এই দেশের ডিজিটাল খাতের চ্যালেঞ্জ ও চাহিদা নিয়ে আলোচনা করতে এবং এই খাতের সম্ভাবনা কাজে লাগানোর উদ্দেশে সমন্বয় গড়ে তোলার জন্য বাংলাদেশের আইটি খাতের অংশীদারদের সাথে একসাথে কাজ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিন চাকার ই-স্কুটার এলো বাজারে
অটোমোবাইল

তিন চাকার ই-স্কুটার এলো বাজারে

সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম
প্রযুক্তি সংবাদ

২০২১ পার্টনার অব দ্য ইয়ার ঘোষণা করলো মাইক্রোসফট বাংলাদেশ

এমএসআই-এর নতুন টুয়েলভথ জেনারেশন ইনটেল® কোর™ বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি ল্যাপটপ এখন বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

এমএসআই-এর নতুন টুয়েলভথ জেনারেশন ইনটেল® কোর™ বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি ল্যাপটপ এখন বাংলাদেশে

মানব মস্তিষ্কে ইন্টারনেট সংযোগ সম্ভব হবে
প্রযুক্তি সংবাদ

মানব মস্তিষ্কে ইন্টারনেট সংযোগ সম্ভব হবে

হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
ছাড় ও অফার

বিজয়ের মাসে হুয়াওয়ের ব্র্যান্ডশপে গেলেই পুরস্কার!

মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
মতামত ও বিশ্লেষণ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার
অর্থ ও বাণিজ্য

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ
নির্বাচিত

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি বাজার

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশের বাজারে ১০ থেকে...

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান এর ২ হাজার কোটি টাকা বিনিয়োগ

Techzoom.TV |
TechzoomTV