Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-মেইল অ্যাড্রেস শেয়ার করুন ভেবেচিন্তে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
ই-মেইল অ্যাড্রেস শেয়ার করুন ভেবেচিন্তে
Share on FacebookShare on Twitter

ওয়েব ব্রাউজিংয়ের সময় প্রায়ই ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর কিছু সাধারণ তথ্য চায়। এর মধ্যে অধিকাংশ সাইট ই-মেইল অ্যাড্রেস শেয়ার করতে বলে। নিরাপদ মনে করে ব্যবহারকারীরা দ্বিধা ছাড়াই এটি শেয়ার করে থাকে। তবে স্বাভাবিক মনে হওয়া এ সিদ্ধান্ত সাইবার নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। কেননা একটি ই-মেইল অ্যাড্রেস ব্যবহারকারীর অনেক তথ্য ধারণ করে।

প্রথমত, বুঝতে হবে কোম্পানিগুলো কেন ই-মেইল অ্যাড্রেস চায়। বিজ্ঞাপনদাতা, ওয়েব পাবলিশার্স ও অ্যাপ ডেভেলপাররা ই-মেইল অ্যাড্রেস শুধু যোগাযোগের জন্যই নিচ্ছে না। এটি কোম্পানিগুলো একটি ডিজিটাল ব্রেডক্রাম্প হিসেবেও ব্যবহার করে। এর মাধ্যমে তারা ব্যবহারকারীর ব্রাউজিং সাইট ও অ্যাপের কার্যকলাপকে সমন্বয় করে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে পারে।

কয়েক দশক ধরে ডিজিটাল বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি ইউজারদের অনলাইন কার্যক্রম অনুসরণ করে আসছে। ওয়েবসাইট ও অ্যাপ অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে নির্দিষ্ট বিজ্ঞাপন দেখাচ্ছে। অবশ্য এ সিস্টেমে এখন ব্যাপক পরিবর্তন এসেছে। অ্যাপল ২০২১ সালে একটি সফটওয়্যার ফিচার রিলিজ করেছে, যা আইফোন ব্যবহারকারীদের ট্র্যাকিং ব্লক করার সুযোগ দেয়। গুগল ২০২৪ সালের মধ্যে ক্রোম ব্রাউজারের কুকিজ ডাটা সংগ্রহ থেকে ওয়েবসাইটগুলোকে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। তাই বিজ্ঞাপনদাতা, ওয়েব পাবলিশার্স ও অ্যাপ ডেভেলপাররা এখন ভিন্ন উপায়ে ট্র্যাকিং করার চেষ্টা করছে। এজন্য সহজ পদ্ধতি হলো একটি ই-মেইল অ্যাড্রেস সংগ্রহ করা।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি বিজ্ঞাপন সংস্থা মডার্ন ইমপ্যাক্টের প্রধান নির্বাহী মাইকেল প্রিয়েম বলেন, ‘‌আমি আপনার ই-মেইল অ্যাড্রেস থেকে এমন সব তথ্য খুঁজে পেতে পারি, যা আপনি হয়তো জানেন না। ই-মেইল অ্যাড্রেসের সঙ্গে একটি ব্র্যান্ডকে আপনার সম্পর্কে যে পরিমাণ তথ্য দিচ্ছেন সেটা আশ্চর্যজনক।’

বিজ্ঞাপন প্রযুক্তি ক্রমাগত বিকশিত হচ্ছে। এজন্য ই-মেইল অ্যাড্রেস ব্যবহারের আগে ভেবে নিতে হবে। দীর্ঘদিন ধরে ডিজিটাল বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি ওয়েবসাইট ব্রাউজিংয়ের ভিত্তিতে প্রোফাইল তৈরি করে থাকে। এতদিন কুকিজ ও অ্যাপের মধ্যে ইনস্টল করা অদৃশ্য ট্র্যাকার দিয়ে ব্যবহারকারীর তথ্য গোপনে সংগ্রহ করা হতো। এখন অ্যাপগুলো থেকে সিস্টেমটি যেহেতু ব্লক করা শুরু হয়েছে, তাই নতুন বিজ্ঞাপন কৌশল খুঁজছে এসব প্রতিষ্ঠানগুলো। এ থেকে বাঁচতে কিছু কৌশল অবলম্বন করতে হবে।

একাধিক ই-মেইল অ্যাড্রেস তৈরি

যখন কোনো সাইট বা অ্যাপ্লিকেশন ই-মেইল অ্যাড্রেস চাইবে সেখানে লগ ইন করার জন্য একটি ভিন্ন ই-মেইল ব্যবহার করতে হবে। তাহলে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো সহজেই ই-মেইলের ভিত্তিতে প্রোফাইল তৈরি করতে পারবে না। এটি একটি দারুণ পদ্ধতি। কেননা অসংখ্য ই-মেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড ব্যবস্থাপনা করা সময়সাপেক্ষ।

ই-মেইল মাস্কিং টুল ব্যবহার

অ্যাপল ও মজিলা এমন সরঞ্জাম সরবরাহ করে, যা স্বয়ংক্রিয়ভাবে কোনো অ্যাপ্লিকেশন বা সাইটে লগ ইন করার জন্য ই-মেইল অ্যাল‌ায়েস তৈরি করে। অ্যালায়েসগুলোয় প্রেরিত ই-মেইল আসল ই-মেইল অ্যাড্রেসে ফরোয়ার্ড করা হয়। অ্যাপলের ‘হাইড মাই ই-মেইল’ টুল এবং মজিলার ‘ফায়ারফক্স রিলে’ এক্ষেত্রে ব্যবহার করা সুবিধাজনক।

বিজ্ঞাপন সাইট থেকে অপ্ট-আউট করা

কিছু বিজ্ঞাপনদাতা ইউআইডি ২.০ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে অন‌লাইন ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখিয়ে থাকে। এসব বিজ্ঞাপন এড়াতে ব্যবহারকারীকে ই-ইমেল অ্যাড্রেসটি ‘ট্রান্সপারেন্ট অ্যাডভারটাইজিং ডট অর্গ’ সাইট থেকে অপ্ট-আউট করে নিতে হবে। যদিও সব সাইট ইউআইডি ২.০ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে না। যদি প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখার আগ্রহ থাকে, গোপনীয়তা নিয়ে কোনো উদ্বেগ তৈরি না হয় তাহলে ব্যবহারকারীরা ই-মেইল অ্যাড্রেস শেয়ার করতে পারবে। দ্য স্ট্রেইটস টাইমস অবলম্বনে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক ভেঙে দিতে ট্রাম্পের প্রস্তাবে জাকারবার্গের জবাব
প্রযুক্তি সংবাদ

ফেসবুক ভেঙে দিতে ট্রাম্পের প্রস্তাবে জাকারবার্গের জবাব

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

ডিজিটাল মার্কেটিংয়ে ১৬ অ্যাওয়ার্ড পেলো গ্রামীণফোন

চতুর্থ শিল্প বিপ্লবের যুগেও বাংলাদেশ পিছিয়ে থাকবে না: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

চতুর্থ শিল্প বিপ্লবের যুগেও বাংলাদেশ পিছিয়ে থাকবে না: মোস্তাফা জব্বার

বিশ্বে ফাইভজি সংযোগের সংখ্যা ২৬০ কোটি ছাড়িয়েছে
টেলিকম

বিশ্বে ফাইভজি সংযোগের সংখ্যা ২৬০ কোটি ছাড়িয়েছে

নির্বাচিত

হুয়াওয়ের আইনি চ্যালেঞ্জ সত্ত্বেও ৫জি নিলামে সুইডেন

বিশ্বের প্রথম ২০০ মেগাফিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে মটোরোলা
কিভাবে করবেন

ভালো ক্যামেরার স্মার্টফোন কিনতে হলে করণীয়

Load More

ট্রেন্ডিং টপিক

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’
অটোমোবাইল

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি
নির্বাচিত

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
ই-কমার্স

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ ফেব্রুয়ারি ২০২৩

ই-মেইল অ্যাড্রেস শেয়ার করুন ভেবেচিন্তে

Techzoom.TV |
TechzoomTV