Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সফটএক্সপোতে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর অন্তর্ভুক্তি ও ভূমিকা নিয়ে বিশেষ সেমিনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
সফটএক্সপোতে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর অন্তর্ভুক্তি ও ভূমিকা নিয়ে বিশেষ সেমিনার
Share on FacebookShare on Twitter

দেশের সফটওয়্যার ও সেবাপণ্য নির্মাতাদের সংগঠন বেসিস “ওয়েলকাম টু স্মার্টভার্স’’ প্রতিপাদ্য নিয়ে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘‘বেসিস সফটএক্সপো ২০২৩’’। চারদিনের এই প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা, সম্ভাবনা ও উদ্ভাবনকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। বেসরকারিভাবে আয়োজিত এবারের প্রদর্শনী রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সেই প্রদর্শনী উপলক্ষে থাকছে নানান আয়োজন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, দেশে প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন সেক্টরের সফল নারী, উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, অভিনেত্রীকে নিয়ে হবে একটি বিশেষ সেমিনার। এই সেমিনার নিয়ে এরই মধ্যে নেটিজেনদের মাঝে বিপুল উৎসাহ, উদ্দীপনা দেখা গেছে।

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে নারীর অন্তর্ভুক্তিকে এখানে বড় করে দেখানো হয়েছে। প্রযুক্তিতে নারী এবং স্মার্ট বাংলাদেশে নারীর ভূমিকা সম্পর্কে জানতে ২৩ ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণে লিডারদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের বিষয় ‘ইনক্লুসন অব উইম্যান ইন স্মার্ট বাংলাদেশ’।

সেমিনারটি যৌথভাবে আয়োজন করছে বেসিস ও বাংলাদেশ উইম্যান ইন টেকনোলজি (বিডাব্লিউআইটি)।

দেশের উল্লেখযোগ্য সংখ্যক নারী এখন আইসিটি খাতের সঙ্গে সম্পৃক্ত। যার হার দিন দিন বাড়ছে। এই ইতিবাচক প্রবৃদ্ধি আগে দেখা যায়নি এ খাতে। বেসিস এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেসিসের নারী সদস্যদের নিয়ে তৈরি করেছে শক্তিশালী প্ল্যাটফর্ম বেসিস উইম্যান’স ফোরাম। নারীর ক্ষমতায়নে এই প্ল্যাটফর্মটি ইতিবাচক ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে ‘ইনক্লুসন অব উইম্যান ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার।

প্রযুক্তিতে নারীদের জন্য প্রশিক্ষণ, শিক্ষার জন্য অনেক সহায়তা সংস্থা রয়েছে। ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে সাইবার-নিরাপত্তা বিশেষজ্ঞসহ প্রযুক্তিতে নারীরা এমন একটি ক্ষেত্রে প্রবেশ করতে পারে, যা তাদের অগ্রগতির সুযোগ তৈরি হয়।

নারীরা কেন এই সেমিনারে অংশগ্রহণ করবেন? এ প্রসঙ্গে বাংলাদেশ উইম্যান ইন টেকনোলজির (বিডাব্লিউআইটি) সভাপতি ও ব্যবসায়ী উদ্যোক্তা রেজওয়ানা খান বলেন, ‘‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সরকারের সাথে একসঙ্গে কাজ করছি। এখানে আমাদের সবার একটা ভূমিকা আছে। নারীরাও স্মার্ট বাংলাদেশের একটা অংশ। সেদিক থেকে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকাও সমানই আছে। তাই এই জার্নিতে যুক্ত হতে নারীদের সম্পৃক্ততার সম্ভাব্য সুযোগ, চ্যালেঞ্জ এবং গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সেমিনারে যারা আলোচক হিসেবে থাকবেন তারা স্মার্ট বাংলাদেশ গঠনের বিভিন্ন জায়গাতে ভূমিকা পালন করছেন। বিভিন্ন সেক্টরে নিজে নিজ অবস্থানে আইডল হিসেবে কাজ করছেন। আলোচকরা স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদের অন্তর্ভুক্তিতে যে চ্যালেঞ্জগুলি আসবে, সেগুলি কীভাবে কাটিয়ে উঠতে হবে সে বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন। সেসাথে তারা নিজেরা কিভাবে আজ এই পর্যায়ে এসেছেন, কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, চারপাশের সাপোর্ট কিভাবে পেয়েছেন, প্রতিকূল পরিবেশে কিভাবে কাজ করে আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন সেগুলি তুলে ধরবেন।’’

নারীদের এই সেমিনারে অংশগ্রহণ করতে বিশেষ কোন যোগ্যতা লাগবে কি না? বিডাব্লিউআইটির এই সভাপতি বলেন, ‘‘প্রত্যেকজন নারীই স্মার্ট বাংলাদেশের একটা অংশ। সবার এই স্মার্ট বাংলাদেশ গঠনে একটা দায়িত্ব ও ভূমিকা রয়েছে। তাদের সে দায়িত্ব পালনের গুরুত্ব সম্পর্কে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর অন্তর্ভুক্তি হওয়ার কৌশল জানতে সকল নারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী নারীরা বেসিস সফটএক্সপোর অফিশিয়াল ওয়েবসাইট (https://softexpo.com.bd/) থেকে বিনামূল্যে নিবন্ধন করে এই বিশেষ সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন।’’

কারা থাকছেন এই সেমিনারে সে তালিকায় একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রধান অতিথি হিসেবে থাকবেন নারী শক্তির অন্যতম সাহসিকা নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

আমন্ত্রিত বক্তা হিসেবে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এশিয়ান ইউনিভার্সিটি অব উইম্যান-এর উপাচার্য ড. রুবানা হক, স্বনামধন্য ব্যারিস্টার ও ব্যবসায়ী উদ্যোক্তা নিহাদ কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.

লাফিফা জামাল, তরুণ উদ্যোক্তা ও বাংলাদেশ উইম্যান ইন টেকনোলজির সভাপতি ও ব্যবসায়ী উদ্যোক্তা রেজওয়ানা খান, বিশিষ্ট অভিনেত্রী আজমেরি হক বাঁধন, ডান অ্যান্ড ব্র্যান্ডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইটিকস প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জারা জাবিন মাহবুব, তরুণ উদ্যোক্তা ও বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরি হিমিকা।

 

আলোচকরা এই তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি তাদের নিজের অভিজ্ঞতা জানাবেন। তারা নিজেরা কিভাবে আজ এই পর্যায়ে এলেন, কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, চারপাশের সাপোর্ট কিভাবে পেয়েছেন বা আদৌ পেয়েছিলেন কি না, প্রতিকূল পরিবেশে কিভাবে কাজ করে আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন তা আমন্ত্রিত শ্রোতা দর্শকের সামনে তুলে ধরবেন।

 

সেমিনারটি সঞ্চালনা করবেন ডন সামদানি ফ্যাসিলিটেসন এবং কন্সাল্টেন্সি প্রতিষ্ঠানের চিফ ইন্সপিরেশন অফিসার ডন সামদানি। সফটএক্সপোর প্রথম দিনে বিগ টেন্ট সেমিনার হলে বিকেল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারে ইতোমধ্যেই নিবন্ধন করেছেন তথ্যপ্রযুক্তিখাতে সংযুক্ত বহু নারী উদ্যোক্তা, পেশাজীবী এবং শিক্ষার্থী।

 

আগ্রহীরা বেসিস সফটএক্সপোর অফিশিয়াল ওয়েবসাইটের এই লিংক https://softexpo.com.bd/ থেকে বিনামূল্যে নিবন্ধন করে প্রদর্শনীর যেকোনো সেমিনারে অংশ নিতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিস সফটএক্সপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এমডিএমএস চালু করল নেপাল
নির্বাচিত

অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এমডিএমএস চালু করল নেপাল

এআই নিয়ে পেটেন্টে তৃতীয় স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এআই নিয়ে পেটেন্টে তৃতীয় স্যামসাং

কোনো অ্যাকাউন্ট ছাড়াই মোবাইলে লাইভ ভিডিও দেখার সুযোগ দিচ্ছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

কোনো অ্যাকাউন্ট ছাড়াই মোবাইলে লাইভ ভিডিও দেখার সুযোগ দিচ্ছে ফেসবুক

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

র‍্যানসমওয়্যার হামলায় অন্ধকারে জোহানেসবার্গ
প্রযুক্তি সংবাদ

র‌্যানসমওয়্যারের কবলে অ্যাপল সরবরাহক কোয়ান্টা

ট্রিমার অানল শাওমি
প্রযুক্তি সংবাদ

ট্রিমার অানল শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি
ই-কমার্স

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’
মোবাইল এরিনা

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন
নির্বাচিত

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

গেমিং ও উচ্চক্ষমতার স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস এনেছে...

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ ফেব্রুয়ারি ২০২৩

সফটএক্সপোতে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর অন্তর্ভুক্তি ও ভূমিকা নিয়ে বিশেষ সেমিনার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix