Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন
Share on FacebookShare on Twitter

‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ আয়োজনের আগেই নতুন তিন শ্রেণির নকিয়া ফোনের ঘোষণা দিলো ফিনিশ মোবাইল উৎপাদক এইচএমডি গ্লোবাল।

এই ঘোষণার মধ্যে আছে এমন প্রথম স্মার্টফোন যেটা মেরামতের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিয়ে তৈরি করেছে কোম্পানিটি। ব্যবহারকারীর সহায়তায় জি২২ চার্জিং পোর্ট, ব্যাটারি বা ডিসপ্লে মেরামতে বিভিন্ন নির্দেশিকা ও যান্ত্রিক সুবিধা দিতে মার্কিন ইকমার্স কোম্পানি আইফিক্সইটের সঙ্গে জোট বেঁধেছে এইচএমডি।

ডিভাইসটিতে আছে প্লাস্টিকের কেসিং, যা পুরোপুরি রিসাইকল করা উপাদান ব্যবহারে তৈরি। আর এতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তার পাশাপাশি তিন বছরের নিরাপত্তা প্যাচ ও ওয়ারেন্টি থাকার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

প্রতিবেদন অনুযায়ী, জি২২ অনেকটা ‘এন্ট্রি লেভেল’ ফোন। এতে আছে ‘ইউনিসক টি৬০৬ সিপিইউ’ ও এতে অভ্যন্তরীণ স্টোরেজ মিলবে ১২৮ জিবি পর্যন্ত যেটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ সাড়ে ছয় ইঞ্চির এইচডি ডিসপ্লে। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, দু মেগাপিক্সেলের ‘ডেপথ’ ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।

ডিভাইসটি ২০ ওয়াট ক্ষমতার তুলনামূলক দ্রুতগতির চার্জিং ব্যবস্থাও সমর্থন করবে। তবে, সর্বশেষ অপারেটিং সিস্টেমের বদলে এটি চালছে ‘অ্যান্ড্রয়েড ১২’-এর মাধ্যমে। এইচএমডি’র তুলনামূলক পরিবেশবান্ধব কোম্পানি হয়ে ওঠার লক্ষ্যমাত্রা বাস্তবায়নের রূপক হিসেবে বিবেচিত হচ্ছে জি২২। এদিকে, অ্যাপল, গুগল ও স্যামসাংয়ের মতো শীর্ষ উৎপাদকরা এরইমধ্যে গ্রাহকদের মেরামতের নির্দেশিকা ও যন্ত্রপাতির মতো সুবিধা দিচ্ছে। এর ফলে, তুলনামূলক ছোট ব্র্যান্ডগুলোর একই কার্যক্রম অনুসরণের বিষয়টি বোধগম্য।

গ্রাহকরা ৮ মার্চ থেকে নীল ও ধূসর রঙে নতুন এই ফোন কিনতে পারবেন। এর দাম শুরু একশ ৭৯ ডলার থেকে। এইচএমডি’র ‘সার্কুলার’ নাম পরিচিত গ্রাহক সেবার মাধ্যমে তারা এটি কিনতে পারবেন। কিছু সংখ্যক নির্দিষ্ট সমস্যা সমাধানে, ব্যবহারকারী কেবল পাঁচ দশমিক নয় সাত ডলারের বিনিময়ে এইফিক্সিটের ‘ফিট কিট’ কিনতে পারেন। এর পরিবর্তিত ব্যাটারির দাম পড়বে প্রায় সাড়ে ২৭ ডলার, ডিসপ্লের দাম প্রায় ৫৪ ডলার এবং চার্জিং পোর্টের দাম প্রায় ২৩ ডলারের মতো।

‘নকিয়া সি৩২’ নামেও একটি ফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে এইচএমডি। অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণের এই ফোনে আছে ‘তুলনামূলক ধীরগতির ইমেজিং অ্যালগরিদম’ ও ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। কোম্পানি বলছে, ‘সি’ সিরিজে সেরা ছবির মান নিশ্চিত করে এই ডিভাইস। নতুন এই ফোনে আরও আছে আট কোরের এক দশমিক ছয় গিগাহার্টজের সিপিইউ, চার জিবি পর্যন্ত র‍্যাম ও একশ ২৮ জিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ। আর এতে সাড়ে ছয় ইঞ্চির ‘এইচডি+’ ডিসপ্লে’সহ থাকবে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চারকোল, সবুজ ও গোলাপি রঙের এই ডিভাইসের সম্ভাব্য দাম একশ ৫৫ ডলার ও এটি যুক্তরাজ্যে আসার কথা এই বসন্তে।

‘নকিয়া সি২২’ নামেও নতুন এক ডিভাইস আনছে নকিয়া। অন্যান্য নতুন মডেলের মতো এতে আছে পানির ছিটা ও ধুলা থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা, মাইক্রোএসডি কার্ডের স্লট, ও (এইচএমডি’র দাবি) এমন এক ব্যাটারি যা এক চার্জে তিন দিন পর্যন্ত চলতে পারে। এতে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ও রুক্ষ ধাতুর শ্যাশির পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৩, সাড়ে ছয় ইঞ্চির ডিসপ্লে ও আট কোরের এক দশমিক ছয় গিগাহার্টজ ক্ষমতার সিপিইউ থাকবে। তবে, এর অভ্যন্তরীণ স্টোরেজ কেবল ৬৪ জিবি।

বাজেটবান্ধব এই ফোনের দাম শুরু একশ ৩১ ডলার থেকে। এই বসন্তে কালো ও বালু রঙে আসবে এটি। অন্যদিকে, ইউরোপে ফোনের উৎপাদন চালু করতে চায় এইচএমডি। “এই যাত্রার প্রথম ধাপে, কোম্পানি ২০২৩ সাল নাগাদ ইউরোপে ৫জি সুবিধার নোকিয়া ডিভাইস উৎপাদনের সক্ষমতা ও প্রক্রিয়া তৈরি নিয়ে কাজ করছে।” –সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে এইচএমডি।

এশিয়ার বিভিন্ন অংশের ওপর নির্ভরশীল না থেকে ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব অঞ্চলে চিপ উৎপাদনের যে লক্ষ্যস্থির করেছে, তাতে এইচএমডি’র পরিকল্পনা কার্যকর হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট। আর প্রাথমিকভাবে ইউরোপীয় বাজারের জন্য ফোন তৈরি করা এইচএমডি’র পরিবেশ বান্ধব লক্ষ্যমাত্রার সঙ্গেও মিলে যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

মুনাফায় ফিরছে রানার অটোমোবাইলস
অটোমোবাইল

মুনাফায় ফিরছে রানার অটোমোবাইলস

মনোমুগ্ধকর ও স্টাইলিশ হয়ে ফিরে এলো নুবিয়া রেড ম্যাজিক ৫ এস
নির্বাচিত

মনোমুগ্ধকর ও স্টাইলিশ হয়ে ফিরে এলো নুবিয়া রেড ম্যাজিক ৫ এস

‘টারা’: কেবল ছাড়াই ফাইবার গতির ইন্টারনেট আনছে গুগল
টেলিকম

‘টারা’: কেবল ছাড়াই ফাইবার গতির ইন্টারনেট আনছে গুগল

ইন্টারনেট ব্যান্ডউইথের সংকট বাড়ছে বাংলাদেশে
নির্বাচিত

ইন্টারনেট ব্যান্ডউইথের সংকট বাড়ছে বাংলাদেশে

৯৬ টি ওয়ার্ক আউট মোডসহ আসছে হুয়াওয়ে ব্যান্ড ৭
নির্বাচিত

৯৬ টি ওয়ার্ক আউট মোডসহ আসছে হুয়াওয়ে ব্যান্ড ৭

ক্রোম বা ফায়ারফক্সের প্রাইভেট ট্যাব সম্পর্কে জনপ্রিয় কিছু আকষ্মিক তথ্য
নির্বাচিত

ক্রোম বা ফায়ারফক্সের প্রাইভেট ট্যাব সম্পর্কে জনপ্রিয় কিছু আকষ্মিক তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ
অটোমোবাইল

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
নির্বাচিত

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?
অটোমোবাইল

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?

ব্রডকমের বাজারমূল্য কমল ৩০০ বিলিয়ন ডলার
টেলিকম

ব্রডকমের বাজারমূল্য কমল ৩০০ বিলিয়ন ডলার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

দীর্ঘ ঈদের ছুটি শেষে রাজধানীসহ সারা দেশে অফিস-আদালত...

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

মোবাইল অপারেটর

“১০০ টাকা মোবাইল রিচার্জে ৫৮ টাকা পর্যন্তই কেটে নেওয়া হয়”

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ ফেব্রুয়ারি ২০২৩

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন

Techzoom.TV |
TechzoomTV