Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী দামে এসটিএল ব্র্যান্ডের বাজেট এলইডি মনিটর বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
সাশ্রয়ী দামে এসটিএল ব্র্যান্ডের বাজেট এলইডি মনিটর বাজারে
Share on FacebookShare on Twitter

যারা স্কুল-কলেজের পড়াশোনা ও অফিশিয়াল কাজের জন্য সাধ্যের মধ্যে একটি ভালোমানের বাজেট এলইডি মনিটর খুঁজছেন, তাদের জন্য দেশের বাজারে বাজেট এলইডি মনিটর নিয়ে এলো সুমাইয়া টেকনোলজিস লিমিটেড। মনিটরটির মডেল এসটি১৯-আরএল ৫০০এস। এটি কমপ্যাক্ট ডিজাইন ও আঁকারে ছোট হওয়ায় সহজে বহনযোগ্য।

গত বছর আগস্টে ডেস্কটপ পিসি ব্যবহারকারীদের নিজস্ব ব্র্যান্ডে সম্পূর্ণ কোরিয়ান প্রযুক্তিতে একটা পাওয়ার সাপ্লাই ইউনিট (পিএসইউ) দেশের বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি। দুই মাসের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। ব্যবহারকারীদের কাছ থেকে ভাল ফিডব্যাক পেয়ে এবং ক্রেতাদের অনুরোধ ও চাহিদার কথা চিন্তা করে এবার এসটিএল ব্র্যান্ডের বাজেট এলইডি মনিটর নিয়ে এসেছে সুমাইয়া টেক।

এসটিএল ব্র্যান্ডের বাজারে আসা এই মনিটর ব্যবহারকারীদের স্কুল-কলেজ স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট করা, অনলাইনে ক্লাস করা, ফ্রিল্যান্সিং কাজ, মুভি দেখা, অফিস ওয়ার্ক বা ইন্টারনেট ব্রাউজিংকে করে তুলবে প্রাণবন্ত।

১৯ ইঞ্চির ফুল এইচডি মনিটরটির ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬ x ৭৬৮। এন্টি গ্ল্যেয়ার মনিটরে রয়েছে থ্রি এইচ কোটিং। এটির রেন্সপন্স টাইম ৫ মিলিসেকন্ড। ফ্লিকার ফ্রি মনিটরটিতে ব্ল্যাক স্ট্যাবিলাইজার ফিচার আছে। কালার ডেপথের মনিটরটি দিতে পারবে অসাধারণ পিকচার কোয়ালিটি।

এই মনিটরের রিফ্রেশ রেট ২৫-৭৫ হার্জ। এর সঙ্গে ৯০ ও ৬৫ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল এবং ১০০০০:১ (ডিসিআর) কনট্রাস্ট রেশিও থাকায় এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার যেমন, যেকোনো অ্যাঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাওয়া যাবে।

মাল্টিপল কানেকটিভিটি হিসেবে এই মনিটরে রয়েছে ডিসপ্লে, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট।

বাজেট এলইডি মনিটরটি বিষয়ে কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তা সুমাইয়া টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান রিপা আর জাহান বলেন, আমি দেড় যুগের বেশি সময় ধরে কোরিয়াতে বসবাস করছি। সেখান থেকে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ এনে দেশে আইটি ইন্ডাস্ট্রিতে সফলতার সাথে ব্যবসা করছি। দীর্ঘদিন ব্যবসার অভিজ্ঞতা থেকে দেখেছি কোরিয়ান টেকনোলজির পণ্যগুলি গুণগতমানসম্পন্ন হয়ে থাকে। তিন মাস ধরে বাজারে বিক্রি করা এলইডি মনিটর নিয়ে গবেষণা করেছি। পরে সম্পূর্ণ কোরিয়ান প্রযুক্তিতে আমার নিজস্ব পরিকল্পনা ও ডিজাইনে দেশের স্কুল-কলেজের স্টুডেন্ট, ফ্রিল্যান্সার ও অফিশিয়াল কাজের জন্য একটা এলইডি মনিটর তৈরি করেছি। এটি মূলত, আর্থিক দিক থেকে বেশি স্বচ্ছ্বল না, এমন মিডরেঞ্জের ক্রেতাদের টার্গেট করে তৈরি করা হয়েছে। ঘরে-বাইরে, করপোরেট অফিস, স্কুল-কলেজসহ যেকোনো প্রতিষ্ঠানের কম্পিউটার বা ডেস্কটপ পিসি ব্যবহারকারীদের জন্য এটা একটা উপযুক্ত ও মানসম্পন্ন পণ্য। আমার বিশ্বাস, এটি দেশের বাজারে ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

সফল এই আইটিপণ্য ব্যবসায়ী বলেন, ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেলে ভবিষ্যতে এই মনিটরটি সম্পূর্ণ কোরিয়ান প্রযুক্তিতে এসটিএল ব্র্যান্ডে মেইড ইন বাংলাদেশ ট্যাগ দিয়ে দেশে অ্যাসেম্বলিং করার পরিকল্পনা রয়েছে। মনিটরটি কিনলে গ্রাহকদের জন্য থাকছে ২ বছরের ওয়ারেন্টি সুবিধা। এটি হোলসেল করা হবে। আগ্রহী ক্রেতাদের মনিটরটি কিনতে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ মাল্টিপ্লানের সুমাইয়া টেকের ব্র্যান্ডশপ ও শোরুমের সাথে যোগাযোগ করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এসেছে ভারতে সংযোজিত আইফোন এক্সআর
নির্বাচিত

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

সারা দেশে ওয়ালটন মোবাইল ফেস্ট, রয়েছে আকর্ষণীয় উপহার
নির্বাচিত

সারা দেশে ওয়ালটন মোবাইল ফেস্ট, রয়েছে আকর্ষণীয় উপহার

এনভিডিয়ার বিরুদ্ধে একচেটিয়া বাণিজ্যবিরোধী আইন ভঙ্গের অভিযোগ চীনের
প্রযুক্তি সংবাদ

এনভিডিয়ার এআই চিপ কিনতে বাইটড্যান্সের বাজেট ১৪ বিলিয়ন ডলার

ফোনের যে অ্যাপ চুরি করছে ব্যাংকের তথ্য
নির্বাচিত

ফোনের যে অ্যাপ চুরি করছে ব্যাংকের তথ্য

এক ক্লিকেই ডিলিট করুন অপ্রয়োজনীয় ইমেইল
নির্বাচিত

এক ক্লিকেই ডিলিট করুন অপ্রয়োজনীয় ইমেইল

আসুস নিয়ে এল ‘ব্যাক টু স্কুল’ অফার
প্রযুক্তি সংবাদ

আসুস নিয়ে এল ‘ব্যাক টু স্কুল’ অফার

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে হ্যাকারদের হামলা, ৯০ মিলিয়ন ডলার চুরি!
প্রযুক্তি সংবাদ

এক এআই প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল ওপেনএআই 

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে
বিবিধ

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

চার্জিং অ্যাংজাইটিকে বিদায় জানাচ্ছে ভিভোর নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

চার্জিং অ্যাংজাইটিকে বিদায় জানাচ্ছে ভিভোর নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মার্চ ২০২৩

সাশ্রয়ী দামে এসটিএল ব্র্যান্ডের বাজেট এলইডি মনিটর বাজারে

Techzoom.TV |
TechzoomTV