Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কিশোর-কিশোরীদের নিরাপত্তা ও ফ্যামিলি পেয়ারিং বাড়াতে টিকটকের নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ মার্চ ২০২৩
কিশোর-কিশোরীদের নিরাপত্তা ও ফ্যামিলি পেয়ারিং বাড়াতে টিকটকের নতুন ফিচার
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটক কিশোর-কিশোরী, পরিবারের জন্য বৃহৎ পরিসরে নতুন ফিচার ঘোষণা করেছে। প্ল্যাটফর্মটি কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের জন্য নতুন ডিফল্ট সেটিংস চালু করছে। পাশাপাশি এর স্ক্রিন টাইম টুলে আরও কাস্টম অপশন যুক্ত করছে। এ ছাড়া ফ্যামিলি পেয়ারিং ফিচারেও অভিভাবকদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করছে।

আগামী সপ্তাহ থেকে, ১৮ বছরের কম বয়সি ব্যবহারকারীর প্রতিটি অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ৬০ মিনিটের জন্য দৈনিক স্ক্রিনটাইম লিমিট সেট করা হবে। বোস্টন চিলড্রেনস হাসপাতালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এবং সম্প্রতি গবেষণা করা একাডেমিক রিসার্চ বিবেচনা করে এ লিমিটটি নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে অ্যাপে যখন ৬০ মিনিটের সীমা পূর্ণ হয়ে যাবে, তখন কিশোর-কিশোরীদের অ্যাপটি ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য একটি পাসকোড লিখতে অনুরোধ করা হবে। তখন সময় বাড়ানোর জন্য তাদের সক্রিয় সিদ্ধান্ত নিতে হবে। মূলত পরিবারের ক্ষমতায়ন ও ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে, টিকটক ফ্যামিলি পেয়ারিংয়ে তিনটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে।

দৈনিক স্ক্রিন টাইম নির্ধারণ : বাবা-মা এবং অভিভাবকরা কিশোর-কিশোরীদের জন্য দৈনিক স্ক্রিন টাইম নির্ধারণ করতে পারেন। এক্ষেত্রে প্রতিদিনের জন্য, একটি ভিন্ন সময়সীমা নির্ধারণ করা যায়। পরিবারগুলো স্কুলের সময়সূচি, পারিবারিক ভ্রমণ ও ছুটির দিনগুলো অনুযায়ী সময় নির্ধারণ করতে পারে।

স্ক্রিন টাইম ড্যাশবোর্ড : ড্যাশবোর্ডটি টিকটক অ্যাপে মোট কাটানো সময় ও অ্যাপটি কতবার খোলা হয়েছে তা সংক্ষিপ্ত আকারে দেখাবে। এক্ষেত্রে বাবা-মায়েরা কিশোর-কিশোরীদের দিন এবং রাতে ব্যয় করা মোট সময়ের পরিমাণও জানতে পারবে।

নোটিফিকেশন বন্ধ রাখা : এ অপশনের সাহায্যে, অভিভাবকরা একটি নির্দিষ্ট সময়সূচি সেট করে কিশোর-কিশোরীদের জন্য নোটিফিকেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন। নতুন আপডেটের অধীনে, ১৩ থেকে ১৫ বছর বয়সি ব্যবহারকারীদের রাত ৯টার পর থেকে আর নোটিফিকেশন পাঠানো হবে না। একইভাবে ১৬ থেকে ১৭ বছর বয়সি ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলোর জন্য পুশ নোটিফিকেশনগুলো রাত ১০টা থেকে অকার্যকর করে রাখা হবে।

ব্যবহারকারীদের রাতে অফলাইনে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে টিকটক একটি সিøপ রিমাইন্ডারও চালু করছে। এক্ষেত্রে ব্যবহারকারীদের অ্যাপ থেকে লগ অফ করার জন্য মনে করিয়ে দিতে একটি নির্ধারিত সময়ে পপ-আপ নোটিশ প্রদর্শিত হবে।

টিকটক ডিজিটাল বিশ্বে নিরাপত্তা ও প্রবৃদ্ধি সম্পর্কে চলমান আলোচনা স্থাপনের জন্য পরিবারগুলোকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্ল্যাটফর্মটি এর বর্তমান ফিচারগুলোকে উন্নত করতে ও নতুন টুলস প্রবর্তন করতে ক্রমাগত বিনিয়োগ চালিয়ে যাবে। ফলে মানুষ তাদের সৃজনশীলতা প্রকাশ করার পাশাপাশি অপরের সঙ্গে যুক্ত হতে পারবে, যেখানে তারা সংস্কৃতিপ্রবণ বিনোদনও উপভোগ করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

ওপেনএআইয়ে যোগ দিচ্ছেন অ্যাপলের সাবেক ডিজাইন চিফ

জাকারবার্গ নিজেই ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন
প্রযুক্তি সংবাদ

জাকারবার্গ নিজেই ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন

বাংলাদেশ ২০২০ সালে ফাইভ-জিতে পা দেবে
নির্বাচিত

বাংলাদেশ ২০২০ সালে ফাইভ-জিতে পা দেবে

তাপমাত্রা শনাক্তে অ্যামাজন গুদামে ‘থার্মাল ক্যামেরা’
প্রযুক্তি সংবাদ

তাপমাত্রা শনাক্তে অ্যামাজন গুদামে ‘থার্মাল ক্যামেরা’

বিকাশ অ্যাপ রেফার করে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোন!
নির্বাচিত

বিকাশ অ্যাপ রেফার করে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোন!

১৫ এপ্রিল নতুন ফোন নিয়ে আসতে পারে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

১৫ এপ্রিল নতুন ফোন নিয়ে আসতে পারে ওয়ানপ্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি পরামর্শ

ইউটিউবে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? নতুন চ্যানেল শুরু করার আগে করণীয়

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন
নির্বাচিত

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?
নির্বাচিত

চাহিদা থাকলেও ম্যাকবুক বানাতে পারছে না অ্যাপল!

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে...

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ মার্চ ২০২৩

কিশোর-কিশোরীদের নিরাপত্তা ও ফ্যামিলি পেয়ারিং বাড়াতে টিকটকের নতুন ফিচার

Techzoom.TV |
TechzoomTV