Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকার খাবি লেমের প্রতি পোস্টে আয় ৭৫০০০০ ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 6 March 2023
টিকটকার খাবি লেমের প্রতি পোস্টে আয় ৭৫০০০০ ডলার
Share on FacebookShare on Twitter

মাত্র ২২ বছর বয়সে টিকটকে তার অনুসারীর সংখ্যা ১৪৯.৫ মিলিয়ন। গত জুনেই চার্লি ডি’অ্যামেলিওকে পেছনে ফেলে শীর্ষ টিকটকার হিসেবে নাম লিখিয়েছেন তিনি।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে সবচেয়ে বেশি অনুসারী আছে যে ব্যক্তিটির, তার নাম খাবি লেম। সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করেন, খাবি লেম তাদের কাছে অতি পরিচিত। তার নানা ভিডিও ক্লিপ, ছবি, মিম প্রতিনিয়তই নেটিজেনদের চোখে পড়ে। মাত্র ২২ বছর বয়সে টিকটকে তার অনুসারীর সংখ্যা ১৪৯.৫ মিলিয়ন। গত জুনেই চার্লি ডি’অ্যামেলিওকে পেছনে ফেলে শীর্ষ টিকটকার হিসেবে নাম লিখিয়েছেন তিনি।

কিন্তু জনপ্রিয় এই টিকটকারের প্রতি পোস্টে আয় কত তা কী আপনি জানেন? সম্প্রতি ফরচুন-কে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে খাবি কেম জানিয়েছেন, টিকটকে প্রতি পোস্টের মাধ্যমে তিনি ৭৫০০০০ ডলার আয় করেন। অর্থাৎ প্রতি মাসেই খাবি লেম মাল্টিমিলিয়ন ডলারের মালিক হচ্ছেন!

খাবি লেম জানিয়েছেন, তার বেশিরভাগ আয় আসে অনলাইন কন্টেন্ট আকারে বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তির মাধ্যমে। যেকোনো ব্র্যান্ডের জন্য টিকটকে একটি ক্লিপ পোস্ট করার মাধ্যমে গড়ে ৪০০০০০ ডলার আয় করেন এই তারকা!

তবে মজার ব্যাপার হচ্ছে, খাবি লেমের বেশিরভাগ ভিডিওতেই তিনি কোনো কথা বলেন না। কিন্তু নিজের অঙ্গভঙ্গি ও অন্যান্য বার্তার মাধ্যমে দর্শকদের ব্যাপক আনন্দ দিয়ে থাকেন তিনি।

খাবি লেমের পোস্ট করা সাম্প্রতিক একটি ভিডিও ১১ মিলিয়ন ভিউ পেয়েছে, যেখানে লেম অন্য একজনের পোস্ট করা ম্যাজিক কার্ড ট্রিকের কথা উল্লেখ করে বলছেন, এটা তো খুবই সোজা। কিন্তু খাবি লেম নিজেও অন্যদের বিভিন্ন ট্রিকসকে আরও রহস্যময় করে তুলে ভিডিও বানিয়েছেন এবং অন্যদের ভিডিও নিয়ে ঠাট্টা করে বানানো ভিডিওতেও লাখ লাখ ভিউ পেয়েছেন তিনি।

যদিও খাবি লেমের অধিকাংশ ভিডিওই হয় নিঃশব্দ, কিন্তু সম্প্রতি এই সেনেগালিজ অভিবাসী টিকটকার ইংরেজি ভাষা শেখার চেষ্টা করছেন। প্রতিদিন তিন ঘন্টা সময় ইংরেজি শেখার পেছনে ব্যয় করেন তিনি। বাড়িতে শিক্ষক রেখে এক ঘন্টা ইংরেজি চর্চা তো করছেনই, এর পাশাপাশি আমেরিকান কার্টুন, সিনেমাও দেখছেন প্রতিদিন। ফরচুন’কে খাবি লেম জানান, কোনো একদিন অস্কার জয়ের স্বপ্ন দেখেন তিনি।

কিন্তু ইংরেজি বলতে না পারা তার সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। ইন্টারনেটে খ্যাতিলাভের পাশাপাশি বিপুল পরিমাণ টাকা পকেটে পুরেছেন তিনি।

টিকটকে জনপ্রিয়তা পাওয়ার ফলে র্যা পার স্নুপ ডগ, অভিনেতা ইদ্রিস এলবা এবং সঙ্গীতশিল্পী জেসন দেরুলোর সাথে এক কাতারে চলে এসেছেন খাবি লেম। এমনকি বিখ্যাত ব্র্যান্ড ‘হুগো বস’ মিলান ফ্যাশন উইকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য চুক্তি করেছিল খাবি লেমের সাথে। এর বিনিময়ে তাকে ৪৫০০০০ ডলার দিয়েছে প্রতিষ্ঠানটি। ফরচুন আরও জানিয়েছে, হলিউডের একটি প্রধান স্টুডিও শুধুমাত্র একটি টিকটক ভিডিওর জন্য খাবি লেমকে ৭৫০০০০ ডলার প্রদান করেছে!

কিন্তু জীবনের শুরু থেকেই এমন বিলাসিতার সুযোগ পাননি খাবি লেম। সেনেগালের দাকার থেকে বাবা-মা ও ভাইবোনের সাথে ২০০১ সালে ইতালির তুরিনের শহরতলী এলাকা, চিভাসোতে অভিবাসিত হন খাবি লেম। হাইস্কুল পাশ করার পর মহামারির হানার আগপর্যন্ত একটি কারখানায় কাজ করতেন লেম। কিন্তু মহামারি আঘাত হানার পর তার চাকরি চলে যায়।

২০২০ সালে স্রেফ শখের বসে টিকটকে যোগ দেন খাবি লেম। কিন্তু পরবর্তীতে এটিই হয়ে ওঠে তার জীবিকা উপার্জনের উপায়। খুব অল্প সময়ের মধ্যেই টিকটকে লাখ লাখ অনুসারী তৈরি হয় তার এবং দুই বছরের মধ্যে শীর্ষ টিকটকার হিসেবে পরিচিতি পান তিনি।

তবে খাবি লেম স্বীকার করেন, তার এই খ্যাতি হয়তো খুব বেশিদিন নাও থাকতে পারে। কারণ ইন্টারনেটে প্রতিনিয়ত ব্যবহারকারীদের আগ্রহের পরিবর্তন হয় এবং একসময় তার অনুসারীর সংখ্যা কমেও যেতে পারে। কিন্তু এই মুহূর্তে, স্মার্টফোনের স্ক্রিনের বাইরে বেরিয়ে আরও বড় পর্দায় জায়গা করে নিতে চাইছেন লেম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে যে ফিচারে পরিবর্তন না আনলে মুখ ফিরিয়ে নেবে ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

ফোনে যে ফিচারে পরিবর্তন না আনলে মুখ ফিরিয়ে নেবে ক্রেতারা

ডিস-ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
প্রযুক্তি সংবাদ

ডিস-ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে আসলো Hohem এর Ai গিম্বল
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে আসলো Hohem এর Ai গিম্বল

ফুল চার্জে ৪০ দিন চলবে রিয়েলমি সি১১
নির্বাচিত

২ মিনিটে বিক্রি হল দেড় লক্ষ রিয়েলমি সি১১

‘আইফোন ১২’ কেমন হবে?
নির্বাচিত

ফ্রান্সে ‘আইফোন-১২’ বিক্রি বন্ধের নির্দেশ, কারণ কী

টেকনো ফোন কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
নির্বাচিত

টেকনো ফোন কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 March 2023

টিকটকার খাবি লেমের প্রতি পোস্টে আয় ৭৫০০০০ ডলার

Techzoom.TV |
TechzoomTV