Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রে চিপ তৈরি হলে দাম বাড়বে স্মার্টফোনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
যুক্তরাষ্ট্রে চিপ তৈরি হলে দাম বাড়বে স্মার্টফোনের
Share on FacebookShare on Twitter

নাগরিকদের তথ্যের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশ নানা পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষ করে প্রযুক্তি খাতে চীনকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যান্য দেশও চিপ উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তি থেকে শুরু করে উপাদান রফতানিও বন্ধ করছে। বাইডেন প্রশাসন চিপ উৎপাদনকারীদের যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপনের কথা জানাচ্ছে।

অর্থনৈতিক ও শিল্প খাত সম্পর্কিত বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে উন্নত চিপ তৈরির এ উদ্যোগ নেয়া হলেও সামগ্রিকভাবে তা পুরো স্মার্টফোন বাজারকে প্রভাবিত করতে পারে।

বাজার বিশ্লেষক ও গবেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)সহ অন্যদের কারখানা স্থাপনে উৎসাহী করতে পারে তাহলে বিশ্বে স্মার্টফোনের গড় মূল্য বাড়বে। এর পেছনে কিছু সুনির্দিষ্ট বিষয় রয়েছে। যেগুলোর মধ্যে অন্যতম হলো বেতনভাতা। এশিয়ার দেশগুলোয় চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যয় খুব বেশি ছিল না। যে কারণে স্মার্টফোন বাজারজাতে তেমন প্রভাব পড়েনি, কিন্তু যুক্তরাষ্ট্রে এ খাতে ব্যয় বাড়বে।

বিশ্বের অন্যতম চুক্তিভিত্তিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসি বিনিয়োগকারীদের জানায়, যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন কেন্দ্র স্থাপন করলে তাইওয়ানে থাকা কারখানার তুলনায় ব্যয় অনেক বেড়ে যাবে। প্রযুক্তি খাতে চীনকে পেছনে ফেলতে ও অভ্যন্তরীণ পর্যায়ে উৎপাদন বাড়াতে চিপস অ্যাক্ট পাস করেছে। এর আওতায় উৎপাদনকারীদের কারখানা স্থাপনে আর্থিক সহায়তা করা হবে। ৫ হাজার ৪০০ কোটি ডলারের এ প্রকল্পের মাধ্যমে ফাউন্ড্রি স্থাপনে সহায়তা করা হলেও চিপের দাম কমাতে এর কোনো প্রভাব পড়বে না।

কারখানা স্থাপনে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ ভূরাজনীতির পাশাপাশি প্রযুক্তি খাতে চীনের সঙ্গে বিরোধ তৈরি করবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে অ্যাপল, স্যামসাং, গুগলসহ বাজারে থাকা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। স্মার্টফোনের দাম বাড়ার বিষয়ে আইফোন ১৪ প্লাসের একটি উদাহরণ দেয়া যায়। এর মোট ৫২৭ ডলার মূল্যের ৫৪ শতাংশই উৎপাদন সম্পর্কিত। এর মধ্যে সেমিকন্ডাক্টরেই ব্যয় বেশি। এ১৫ প্রসেসরের জন্যই ৮১ ডলার ব্যয় হবে। কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট চিপের ডিজাইন করলেও টিএসএমসি চিপসেটটি তৈরি করে থাকে।

এছাড়া প্রতিষ্ঠানটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপ তৈরি করে থাকে। এ উদ্যোগের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বাজারজাত প্রভাবিত হবে।

অন্যদিকে সম্প্রতি চীনে সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ রফতানিতে আরো নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বাইডেন প্রশাসন। অবগত সূত্রের বরাতে সম্প্রতি ব্লুমবার্গ প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে দেশটির কোম্পানিগুলোকে পরিকল্পনার বিষয়ে জানিয়েছে। সে সঙ্গে আগামী মাসের মধ্যে বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নেদারল্যান্ডস ও জাপানের সঙ্গে এ বিষয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র।

প্রযুক্তি খাতে যখন চীনের সামনে পাহাড়সমান বাধা তখন নেদারল্যান্ডসের সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান এএসএমএল নতুন অভিযোগ জানিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, সাবেক চীনা কর্মী তাদের প্রযুক্তিবিষয়ক তথ্য চুরি করেছে। ডাচ কোম্পানিটি লঙ্ঘনের বিষয়ে নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র সরকারকে অবহিত করেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবে এএসএমএলের মতে, যে তথ্য চুরি হয়েছে তা প্রতিষ্ঠানের কার্যক্রম বা ব্যবসায় কোনো ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারবে না।

সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এএসএমএল জানায়, আমাদের নিজস্ব প্রযুক্তিবিষয়ক তথ্যের অননুমোদিত অপব্যবহার ঘটেছে এবং এর সঙ্গে চীনের একজন সাবেক কর্মী জড়িত। এ নিরাপত্তা লঙ্ঘনের কারণে রফতানি নিয়ন্ত্রণ বিধিমালার লঙ্ঘন হয়ে থাকতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

স্যামাসাংয়ের গ্যালাক্সি ফোল্ড ফোনের দাম কত?

প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ক্রয় ক্যামেরার উপর বেশি গুরুত্ব দেন ক্রেতা

স্মার্টফোন আসক্তি দূর করতে গুগলের নতুন ৩ অ্যাপ
নির্বাচিত

স্মার্টফোন আসক্তি দূর করতে গুগলের নতুন ৩ অ্যাপ

ফেসবুকের নতুন সমস্যা, বন্ধ হচ্ছে বহু গ্রুপ
নির্বাচিত

ফেসবুক আইডির যাবতীয় তথ্য ডাউনলোড করবেন যেভাবে

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

গ্রামীণফোনের আবেদন নাকচ: নতুন অডিটে সহযোগিতা করার কঠোর নির্দেশ বিটিআরসির

স্মার্টফোন কেনার সময় ক্যামেরার যেসব দিক খেয়াল রাখবেন
নির্বাচিত

স্মার্টফোন কেনার সময় ক্যামেরার যেসব দিক খেয়াল রাখবেন

Load More

ট্রেন্ডিং টপিক

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি
কিভাবে করবেন

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ মার্চ ২০২৩

যুক্তরাষ্ট্রে চিপ তৈরি হলে দাম বাড়বে স্মার্টফোনের

Techzoom.TV |
TechzoomTV