Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেটাভার্সের অস্তিত্ব কি বিলীনের পথে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 March 2023
মুখে মুখে ফেরা ভাষাও অনুবাদ করবে মেটার এআই
Share on FacebookShare on Twitter

মেটাভার্স চালু নিয়ে প্রযুক্তি বাজারে হঠাৎই শোরগোল শুরু হয়েছিল। এর ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। এর অনুরূপ গুগলের বার্ড নিয়েও আলোচনা-সমালোচনা হয়। এত কিছুর মাঝে মেটাভার্সের কথা অনেকটা হারিয়ে গেছে। প্রশ্ন উঠেছে মেটাভার্স কি তাহলে হারিয়ে গেল? তবে ভবিষ্যতের অন্যতম মাধ্যম হিসেবে মেটাভার্সের গ্রহণযোগ্যতা নিয়ে অনেকে এখন আশাবাদী। ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে আশাবাদীরা কি মেটাভার্সকে রক্ষা করতে পারবে এমন প্রশ্নই এখন প্রকাশ্যে।

বিবিসিতে প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, ২০২১ সালে মেটাভার্স প্রযুক্তি জগতে বড় ধরনের সাড়া ফেলে। বিশেষ করে ফেসবুক এ প্লাটফর্মে যুক্ত হওয়ার জন্য বড় বিনিয়োগ করে। কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) জগতে এটি বড় প্রভাব বিস্তার করলেও বর্তমানে এটি কোনো স্বপ্ন দেখাতে পারছে না। বর্তমান সময়ে হট টপিক চ্যাটবটের জনপ্রিয়তার কারণে অনেকে ভাবছেন মেটাভার্সের সময় বোধহয় শেষ। তবে সবাই এর সঙ্গে একমত নয়। অনেক প্রভাব বিস্তারকারী এখনো ভার্চুয়াল এ জগতের পরিধি বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মেটাভার্সের সংজ্ঞা নিয়ে এখনো বিরোধ রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই বলা হয়েছে এটি একটি ভার্চুয়াল দুনিয়া, যেখানে ব্যবহারকারী বা অংশগ্রহণকারীরা নিজস্ব অ্যাভাটারের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। কম্পিউটারের মাধ্যমে তৈরি এসব অ্যাভাটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ স্থাপনের পাশাপাশি সামাজিকীকরণে যুক্ত হওয়া যাবে এমনকি গেমও খেলা যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের বিশ্বাস একটা সময় মেটাভার্স অফিসে যাওয়ার যে চর্চা সেখানে পরিবর্তন আনবে এবং অনলাইনে সামাজিকীকরণের অন্যতম প্লাটফর্মে পরিণত হবে।

১৫ বছরেরও বেশি সময় ধরে গেমিং কনটেন্ট তৈরি করছেন টাইগ্রেসএক্স। তিনি বলেন, ‘মেটাভার্সে তার অন্যতম পছন্দের একটি কাজ হচ্ছে বন্ধুদের সঙ্গে মুভি দেখা। এখানে মনে হয় আমরা একত্রে বসে মুভি দেখছি। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত এক বন্ধুর বিয়েতে আমি ভিআরের মাধ্যমে যুক্ত হয়েছি। বলতে গেলে এ অভিজ্ঞতা খুবই আনন্দের।’

ইনফ্লুয়েন্সার টেকম্যান জু ভিডিও কনটেন্ট তৈরি করেন, ভার্চুয়াল গেমস খেলেন এবং ইউটিউব ও টিকটকে ধারাভাষ্য শেয়ার করে থাকেন। মেটাভার্সের মাধ্যমে তিনি এমন সব জায়গায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যেখানে বাস্তব জীবনে যাওয়া সম্ভব নয়। এর মধ্যে মহাবিশ্ব, গ্যালাক্সি ও ডাইমেনশন রয়েছে।

বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে টেকম্যান জু, টাইগ্রেসএক্স ও থ্রিলের মতো প্রভাববিস্তারকারীরা মেটাভার্সের পরিধি বাড়াতে বড় ধরনের অবদান রাখবে। পিডব্লিউসির মেটাভার্স টেকনোলজিস বিভাগের প্রধানও ভিআর ফিল্ম পরিচালক অ্যালেক্স রুহুল বলেন, ‘‌ভিডিও পোস্ট ও লাইভস্ট্রিমিং ছাড়াও এর পরিধি আরো বিস্তৃত। প্রতিষ্ঠিত ইনফ্লুয়েন্সাররা বর্তমানে অনুসরণকারীদের সঙ্গে যোগাযোগের জন্য মেটাভার্সকে নতুন মাধ্যম হিসেবে ব্যবহার করছে।’

প্রযুক্তি সাংবাদিক জে মেটাভার্সের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তার মতে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির বিস্তৃতি ও ব্যবহার বাড়াতে এবং কোম্পানিগুলোকে এটি ব্যবহারে গ্রাহককে উদ্বুদ্ধ করতে হবে।

ভিডিও গেমের মাধ্যমে মেটাভার্সে মানুষের অংশগ্রহণ বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অধিকাংশ ভিআর টাইটেলই মূলত গেম। অন্যদিকে প্লেস্টেশন তৈরিকারী প্রতিষ্ঠান সনি সম্প্রতি নতুন হেডসেট বাজারে এনেছে। জে’র মতে মেটাভার্সের স্বাভাবিক অংশগ্রহণকারীদের বড় একটি অংশ হচ্ছে গেমার। এ কারণে তারা যুগের পর যুগ ভার্চুয়াল দুনিয়ায় বিচরণ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এল কর্নিং গরিলা গ্লাস ভিক্টস
নির্বাচিত

এল কর্নিং গরিলা গ্লাস ভিক্টস

২০২৪ সালে অবৈধ ক্রিপ্টো লেনদেন ৪০ বিলিয়ন ডলার
নির্বাচিত

২০২৪ সালে অবৈধ ক্রিপ্টো লেনদেন ৪০ বিলিয়ন ডলার

সারাক্ষণ এসি ২৭-এ চালালে কী হয় জানেন?
নির্বাচিত

সারাক্ষণ এসি ২৭-এ চালালে কী হয় জানেন?

অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশি উদ্যোক্তারা
অর্থ ও বাণিজ্য

অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশি উদ্যোক্তারা

রিয়েলমি ‘নাম্বার ওয়ান অ্যাচিভারের’ পুরষ্কার জিতে নিলেন বাংলাদেশী তরুণ
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি ‘নাম্বার ওয়ান অ্যাচিভারের’ পুরষ্কার জিতে নিলেন বাংলাদেশী তরুণ

আরও কঠিন হল ইউটিউবের কপিরাইট আইন
প্রযুক্তি সংবাদ

আরও কঠিন হল ইউটিউবের কপিরাইট আইন

Load More

ট্রেন্ডিং টপিক

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

স্মার্টওয়াচের পাশাপাশি ফিটনেস ব্যান্ডের বাজারেও নতুন চমক নিয়ে...

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

এমডিএম লক সমস্যায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়া স্মার্টফোন

নগদ টাকায় কিনেও ফোনে এমডিএম লক, ওয়ারেন্টি সেবা দিতে অস্বীকৃতির অভিযোগ

রাইড শেয়ারিং

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 March 2023

মেটাভার্সের অস্তিত্ব কি বিলীনের পথে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix