Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘স্মার্ট বাংলাদেশ গড়তে ইন্টারনেট সাশ্রয়ী করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 March 2023
‘স্মার্ট বাংলাদেশ গড়তে ইন্টারনেট সাশ্রয়ী করতে হবে’
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে মোবাইল সেট সহজলভ্য করার পাশাপাশি মোবাইল ইন্টারনেটকে সাশ্রয়ী করতে হবে।

তিনি বলেন, শুল্ক ও কর ফাকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে মোবাইল সেট এনে বাংলাদেশের মোবাইল উৎপাদকের প্রচণ্ড ক্ষতি করা বন্ধ করতে হবে। এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রী বিটিআরসিসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিটিআরসির সভাকক্ষে মোবাইল অপারেটর, মোবাইল উৎপাদন খাত এবং আইএসপিএবিসহ টেলিযোগাযোগ খাতের অংশীজনদের নিয়ে সাধারণের মধ্যে স্মার্ট ডিভাইস সহজলভ‌্যকরণ বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিটিআরসির চেয়ারম্যান শ‌্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান। অনুষ্ঠানে বিটিআরসির কমিশনার আবু সৈয়দ দিলজার হোসাইন এবং মোবাইল ফোন ইন্ড্রাস্ট্রি ওনার্স এসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট রুহুল আলম আল মাহবুব বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ।

মোবাইল উৎপাদনে সরকারের সহযোগিতার বিভিন্ন দিক বর্ণনা করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইলফোন উৎপাদনের ভিত্তি তৈরি করেছেন। এরই ধারাবাহিকতায় আজ দেশে ১৫টি উৎপাদন কারখানা গড়ে উঠেছে এবং এসব কারখানায় উৎপাদিত মোবাইল ফোন দেশের মোবাইলফোনের চাহিদা মিটাতে সক্ষমতা অর্জন করছে। তিনি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহকে মোবাইলের পাশাপাশি দেশে কম্পিউটার ও ল‌্যাপটপ এবং ট‌্যাব উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান এবং এই ব‌্যাপারে যে কোন ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস ব‌্যক্ত করেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশে মন্ত্রী সাবেক অর্থমন্ত্রী এম এ মুহিতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট ডিভাইস অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ -৯৯ অর্থবছরে কম্পিউটারের ওপর থেকে ভ‌্যাট ট‌্যাক্স প্রত্যাহার করে দেশে কম্পিউটার বিপ্লবের অভিযাত্রা শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় কম্পিউটার সাধারণের ক্রয় ক্ষমতায় আসে। ১৯৬৪ সালে দেশে কম্পিউটারের যাত্রা শুরু হলেও এটি সাধারণের দোরগোড়ায় উপনীত হতে পারেনি। ১৯৮৭ সালে কম্পিউটারে বাংলা ভাষা উদ্ভাবনের ফলে কম্পিউটারের ব্যবহার শুরু হলেও সাধারণের কাছে কম্পিউটার ছিল ধরাছোঁয়ার বাইরে বলে মন্ত্রী উল্লেখ করেন।

কম্পিউটারকেও আমরা স্মার্ট ডিভাইস হিসেবে দেখবো উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে সফটওয়্যার রপ্তানির মতো ডিজিটাল ডিভাইস রপ্তানির ক্ষেত্রেও প্রণোদনা দিচ্ছে। এর ফলে দেশে স্মার্ট ডিভাইস শিল্প যেমন বিকাশ লাভ করবে তেমনি পরোক্ষভাবে জাতীয় রপ্তানিতেও এই খাত বড় অবদান রাখবে। এ ক্ষেত্রে ভিয়েতনাম অনন‌্য একটি দৃষ্টান্ত। ভিয়েতনাম মোবাইলফোন রপ্তানি থেকে বার্ষিক ১৫ বিলিয়ন ডলার আয় করে থাকে বলে মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব স্মার্ট মোবাইল ফোন ও ইন্টারনেট সাধারণের জন্য সহজলভ‌্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী স্মার্ট সংযোগের উপর গুরুত্বারোপ করেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি সহজলভ‌্য করতে আমাদের উদ্যোগ নিতে হবে। এজন‌্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ কার্যকর উদ্যোগ গ্রহণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কাজ করছে। তিনি স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে ব্যাপক জনসচেতনতার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

বিটিআরসি‘র চেয়ারম্যান, সেমিনার থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শের আলোকে এ বিষয়ে একটি কার্যকর নীতিমালা তৈরি এবং সে আলোকে ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে ব্রডব্যান্ড প‌্যানিট্রেশন বৃদ্ধির ফলে অর্থনৈতিক সুফল, মোবাইল ফোন সকলের জন্য সহজলভ‌্য করতে করণীয়, ডিজিটাল অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা, মোবাইল শিল্পের বিকাশে ট‌্যাক্স পলিসি, স্মার্ট হ‌্যান্ডসেটের উৎপাদন ব‌্যয় সহনীয় রাখার উপায় এবং বাংলাদেশের সাথে বৈশ্বিক ইলেকট্রনিক্স বাজারের পার্থক‌্য ইত‌্যাদি বিষয় তুলে ধরেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এলো হুয়াওয়ের নতুন দু’টি স্মার্ট অ্যাকসেসরিজ
নির্বাচিত

বাজারে এলো হুয়াওয়ের নতুন দু’টি স্মার্ট অ্যাকসেসরিজ

চীনে ফাইভজি ফোন বিক্রি ৫৪ লাখ ইউনিট ছাড়িয়েছে
প্রযুক্তি সংবাদ

চীনে ফাইভজি ফোন বিক্রি ৫৪ লাখ ইউনিট ছাড়িয়েছে

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লুকিয়ে কে দেখছে জানেন?
প্রযুক্তি সংবাদ

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লুকিয়ে কে দেখছে জানেন?

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ সচল হয়েছে

অসাধারণ ক্যামেরা নিয়ে এল গুগল পিক্সেল ১০এ
নির্বাচিত

অসাধারণ ক্যামেরা নিয়ে এল গুগল পিক্সেল ১০এ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 March 2023

‘স্মার্ট বাংলাদেশ গড়তে ইন্টারনেট সাশ্রয়ী করতে হবে’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix