Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মীদের জন্য এআই পরিষেবা চালু করবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 June 2023
২০০০-নিট অ্যামোলেড ডিসপ্লে উন্মোচন স্যামসাংয়ের
Share on FacebookShare on Twitter

কর্মীদের জন্য ইন-হাউজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিষেবা চালুর পরিকল্পনা করছে স্যামসাং ইলেকট্রনিকস। ওপেনএআইয়ের উদ্ভাবিত উন্নত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ নিয়ে নিরাপত্তা শঙ্কার মধ্যে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্টটি। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, চিপ খাতের পর্যবেক্ষক ও স্যামসাংয়ের সহ-সিইও কিয়াং কিয়ে-হিওন স্যামসাংয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে একটি সাম্প্রতিক বক্তৃতায় এ পরিকল্পনা উন্মোচন করেছেন।

কর্মীদের উদ্দেশে দেয়া বক্তৃতায় কিয়াং কিয়ে-হিওন জানিয়েছেন, চিপ ব্যবসা খাতে জ্ঞান অনুসন্ধান এবং অনুবাদের মতো কাজে কর্মীদের সমর্থন করতে একটি লার্জ ল্যাংগুয়েজ মডেলের কাজ চলছে। ডিসেম্বরে বেসিক পরিষেবা এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে আরো সংহত পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

স্যামসাংয়ের এ পরিকল্পনার আওতায় এআই-ভিত্তিক সিস্টেমটি পণ্য ক্রয় এবং ব্যয় পরিচালনার জন্য স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াসহ নয়টি মূল ক্ষেত্রে কাজ করবে। চিপ উৎপাদনের জন্য জ্ঞান অনুসন্ধান, ডাটা বিশ্লেষণ এবং অভ্যন্তরীণ মিটিংয়ের অনুবাদ এবং নথিভুক্তকরণসহ অন্যান্য প্রশাসনিক কাজে সহায়তা করবে এ প্রযুক্তি। কিয়াং জানিয়েছেন, স্যামসাংয়ের উন্নত প্রযুক্তির মাধ্যমে এআই ইকোসিস্টেমে অবদান রাখার উপায় অনুসন্ধান করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সহ-সিইও যে কথা বলেছেন তাতে একটা বিষয় স্পষ্ট যে কোম্পানির লক্ষ্য বিস্তৃত ব্যান্ডউইথ, উচ্চ পাওয়ার ব্যবস্থাপনা এবং স্মার্টফোন থেকে ডাটা সেন্টারে নিজেদের অবস্থান সুসংহত করা।

কিয়াং বলেন, ‘আমরা কীভাবে জেনারেটিভ এআই ব্যবহার করি তার ওপর নির্ভর করে আমরা যা করতে চাই তাতে ব্যাপক উদ্ভাবন হতে পারে। আমরা একটি স্থানীয় বিশেষায়িত সংস্থার মাধ্যমে কাস্টমাইজড এআই প্রবর্তনকে উৎসাহিত করছি।’

কোম্পানির ডিএস বিভাগে এর আগে চ্যাটজিপিটির মাধ্যমে ডাটার অপব্যবহারের ঘটনা ঘটে। সে ঘটনার তিন মাস পর কিয়াং এমন মন্তব্য করেন। স্যামসাংয়ের প্রকৌশলীরা কাজের জন্য তাদের মিটিংয়ের মিনিট এবং সোর্স কোডসহ কোম্পানির সংবেদনশীল ডাটা চ্যাটজিপিটিতে আপলোড করেছিলেন। এছাড়া গত মাসে মোবাইল ও অ্যাপ্লায়েন্স বিভাগের কর্মীদের চ্যাটজিপিটির মতো এআই প্রযুক্তি পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করেছে স্যামসাং। ওই সময় দক্ষিণ কোরীয় জায়ান্টটি জানায়, প্রযুক্তির অপব্যবহার রোধে সাময়িকভাবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সিউলের ইয়ুনসেই বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তৃতায় স্যামসাংয়ের সিইও চ্যাটজিপিটিকে ‘বেস্ট ইন্টেলিজেন্ট’ বলে অভিহিত করেন। এ প্রযুক্তিটির ব্যাপক প্রশংসা করে তিনি বলেন, ‘প্রযুক্তি জায়ান্ট আগামী বছর থেকে এ অত্যাধুনিক এআই সরঞ্জামটি ব্যবহার শুরু করবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে

চার্জ দেয়ার সময় ই-বাইক বিস্ফোরণে দগ্ধ ৪
অটোমোবাইল

চার্জ দেয়ার সময় ই-বাইক বিস্ফোরণে দগ্ধ ৪

শক্তিশালী ব্যাটারির ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে তিন মাসের স্পটিফাই প্রিমিয়াম মেম্বারশিপ দিচ্ছে স্যামসাং

ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল ওয়ালটন
নির্বাচিত

ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল ওয়ালটন

মাইক্রোসফটের সফটওয়্যার নিতে পারবে হুয়াওয়ে
প্রযুক্তি বাজার

মাইক্রোসফটের সফটওয়্যার নিতে পারবে হুয়াওয়ে

গরিলা গ্লাস স্মার্টফোনকে কতটা সুরক্ষা দেয়?
নির্বাচিত

গরিলা গ্লাস স্মার্টফোনকে কতটা সুরক্ষা দেয়?

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 June 2023

কর্মীদের জন্য এআই পরিষেবা চালু করবে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix