Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদ-এ কেনাকাটার পেমেন্ট করলে পাবেন বিএমডব্লিউ গাড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
নগদ-এ কেনাকাটার পেমেন্ট করলে পাবেন বিএমডব্লিউ গাড়ি
Share on FacebookShare on Twitter

ঈদের আগে নগদ নিয়ে এলো দারুণ এক মেগা অফার। নগদ পেমেন্টে কেনাকাটা করে পেতে পারেন কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি। সঙ্গে থাকছে টয়োটা গাড়ি, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টফোন, স্মার্টওয়াচ ও হেডফোনসহ শত শত গিফট ।

নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব গিফট পাওয়ার সুযোগ থাকছে। তাছাড়া প্রতি ঘণ্টায় কেনাকাটার পেমেন্টে করে গ্রাহক পেতে পারেন ১০০ ভাগ বা সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

আজ বৃহস্পতিবার থেকে নগদ-এর গ্রাহকেরা দারুণ এই মেগা অফার উপভোগ করতে পারবেন। মেগা অফারের এই ক্যাম্পেইন চলবে ২৩ মার্চ থেকে আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত। এই ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন এবং মেগা অফারের জন্য শুধু একবারই যোগ্য হবেন। ক্যাশব্যাকটি প্রতি ঘণ্টায় ১০ জন গ্রাহককে প্রদান করা হবে। এক্ষেত্রে ক্যাশব্যাকটি পরবর্তী কার্যদিবসে গ্রাহকের ওয়ালেটে পৌঁছে যাবে। এই ক্যাশব্যাক অফারটি দিনের সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উপভোগ করা যাবে।

মেগা গিফট-এর জন্য মনোনীত হলে একজন গ্রাহককে পরবর্তী কর্মদিবসে নগদ- এর কাস্টমার সার্ভিস থেকে আউটবাউন্ড কল করে জানিয়ে দেবে এবং একটি এসএমএস-এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ থাকে যে, মেগা অফার ও ক্যাশব্যাকের বিষয়ে নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং নগদ কর্তৃপক্ষ যেকোনো সময় অফারের শর্ত পরিবর্তন, পরিবর্ধনসংযোজন কিংবা বাতিল করতে পারে।

এ ছাড়াও নগদ-এর অনলাইন ও কিছু নির্দিষ্ট মার্চেন্টে নিয়মিত ক্যাশব্যাক ও মেগা অফার চালু থাকবে। নির্দিষ্ট অনলাইনে কেনাকাটা করে নগদ-এর মাধ্যমে ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং মেগা অফার জেতার সুযোগ। পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক গ্রোসারিতে এক হাজার টাকা পেমেন্ট করে গ্রাহকেরা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। লাইফস্টাইলে ১৫ শতাংশ এবং ফার্মেসিতে ১০ শতাংশ ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। মেগা অফারের জন্য গ্রাহককে ৫০০ টাকার পেমেন্ট করতে হবে।

নগদ-এর দারুণ এই মেগা অফারের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘গ্রাহকদের জন্যেই সব সময় আমরা কাজ করি। গ্রাহকদের সন্তুষ্ট করা, তাদের জীবনকে আরো সহজ করা এবং তাদের আনন্দ দেওয়ার জন্যেই আমরা আমাদের সেবার ডালি সাজাই। কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি এবং অন্যান্য পুরস্কারও গ্রাহকদের আনন্দ দেওয়া এবং তাদের ডিজিটাল পেমেন্টের প্রতি আকৃষ্ট করার অভিপ্রায় থেকে। শুরু থেকেই আমরা এমন কিছু করতে চেয়েছি, যা বাংলাদেশ আগে কখনো দেখেনি। বিএমডব্লিউ গাড়িও সেই চিন্তারই প্রতিফলন।’

সারা দেশজুড়ে ৩০০টিরও বেশি ব্র্যান্ড ও ৬ হাজারের বেশি আউটলেটে নগদ-এর এই মেগা অফার উপভোগ করা যাবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা নগদ-এর ওয়েবসাইট ও ফেসবুকে নজর রাখতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিতর্কের মুখে পড়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা
প্রযুক্তি সংবাদ

বিতর্কের মুখে পড়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা

গুগলের টু-স্টেপ ভেরিফিকেশন চালু হবে না চাইলেও
নির্বাচিত

সার্চ করতে গেলে কি এরপর অর্থ চাইবে গুগল?

প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন
নির্বাচিত

প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন

মোটোরোলা এজ ৭০ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

মোটোরোলা এজ ৭০ আল্ট্রা শক্তিশালী প্রসেসর ও দুর্দান্ত ডিসপ্লেসহ আসছে

ওয়ানপ্লাস এর লো বাজেটের ফোন নিয়ে এলো ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই
নির্বাচিত

ওয়ানপ্লাস এর লো বাজেটের ফোন নিয়ে এলো ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই

দ্রুতগতির ‘ওয়াইফাই ৬’ আসছে জানুয়ারিতেই
কিভাবে করবেন

খুব সহজেই বাড়িয়ে নিন ওয়াইফাইয়ের গতি

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মার্চ ২০২৩

নগদ-এ কেনাকাটার পেমেন্ট করলে পাবেন বিএমডব্লিউ গাড়ি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix